দেশে হচ্ছে কী? ব্যারিস্টার রফিকুল হকের এই কথা এখন আর ব্যক্তিবিশেষের বিস্মিত স্তম্ভিত খেদোক্তি নয়, সারাদেশের প্রতিটি জনপদের প্রতিজন মানুষের। শুধু কিছু মানসিক রোগী এবং দুগ্ধপোষ্য কয়েক লাখ সদ্যোজাত শিশু ছাড়া, সবারই চোয়াল হা হয়ে গেছে। কিংকর্তব্যবিমূঢ় এবং কিংবাক্যবিমূঢ়। এক ধরনের জনযট, যানজট এবং তাম্রতপ্ত গরমে অস্থির ও অতিষ্ঠ আবহাওয়া বিষাক্ত ভিমরুলের মতো তাড়িয়ে বেড়াচ্ছে শহর, বন্দর, গঞ্জ ও গ্রামগুলোকে। এর সঙ্গে বিদ্যুতের নিয়ন্ত্রণহীন স্বেচ্ছাচারী ভেল্কিবাজি মানুষের সহনশীলতার পিঠকে ঠেকিয়ে দিয়েছে দেয়ালে। বস্তা ভর্তি টাকাসহ ঘুষকাণ্ডে তুষ হয়ে বাবু সুরঞ্জিত সেনগুপ্তের ক্রিজ থেকে আউট হওয়া আবার ‘উজিরে খামাখা’ হয়ে বহাল থাকার নিম্নশ্রেণীর কেলেঙ্কারির রেশ ধামাচাপা দেয়ার জন্যই জাতির স্কন্ধে চাপিয়ে দেয়া হয়েছে আরেক ভয়ানক দুঃসংবাদ, এককালের তুখোড় ছাত্রনেতা, তরুণ প্রজন্মের সম্ভাবনাময় রাজনীতিবিদ জননেতা ইলিয়াস আলী গুম হয়ে গেছেন। সবাই যখন ইলিয়াস আলীর অন্তর্ধান রহস্য নিয়ে উদ্বেগ উত্কণ্ঠায় নিদ্রা ও বিশ্রামহীন, সেই ফাঁকে ‘মামুদের বাড়িতে আগুন লেগেছে, সেই আঁচে চালগুলো ফুটিয়ে নেই’ প্রবাদ বাক্যকে কাজে লাগিয়ে বিদ্যুত্ বিভাগের আরেক দফা বারটা বাজিয়ে দিয়েছে বিদ্যুত্ উন্নয়ন বোর্ড। তারা যদিও ‘ভাত দেয়ার মুরোদ নেই’ অবস্থায় আছে, তবুও দেশ ও জাতির ঘাড় মটকে খাওয়ার খাসলত ত্যাগ করতে পারেনি। ব্যাপক-বিশাল সর্বগ্রাসী দুর্নীতিতে গা ভাসিয়ে তারা এবার সব নীতি-নৈতিকতা ও চক্ষুলজ্জার মাথা খেয়ে ৮ কোটি টাকার মিটার কিনছে ২১ কোটি টাকায়। অর্থাত্ যে মিটার ৮ কোটি টাকায় পাওয়া যায় কিনতে, তার দাম ২১ কোটি টাকা দেখিয়ে, মাঝখানে ১৩ কোটি টাকা হাতিয়ে নেয়ার চমত্কার ব্যবস্থাপনা দাঁড় করিয়েছে। তাও আবার ছহি ও বিশুদ্ধ টেন্ডারের নামে। সব টেন্ডার জমাদানকারীদের গলাধাক্কা দিয়ে শীর্ষ কর্মকর্তাদের পেয়ারের ও পছন্দের সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠানকে মিটার কেনার কার্যাদেশ প্রদান করে বর্তমান সরকারের দুর্নীতির ভারে ধুলায় লুটিয়ে পড়া শিরে আরও একটি পালক লাগিয়ে দিয়েছে। আর তাদের এই পালক সংযোজন কর্মে রাষ্ট্রকে গচ্চা দিতে হবে ১৩ কোটি টাকা। আখেরে যা পরিশোধ করতে হবে দেশের হতভাগ্য সাধারণ মানুষকে।
৮ কোটি টাকার মিটার ২১ কোটি : পিডিবি জাতিকে কিংবাক্যবিমূঢ় করেছে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।