somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতির ক্রান্তি কালে মুক্তিযুদ্ধই আমাদের পথ প্রদর্শক !

২১ শে ডিসেম্বর, ২০০৬ সন্ধ্যা ৭:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাতির এই ক্রান্তি কালে মুক্তিযুদ্ধের শিক্ষাই পথ দেখাতে পারে। ৩৫ বছরের মুক্তিযুদ্ধের স্মৃতি কিছুটা মলিন হলেও মহান মুক্তিযুদ্ধই আমাদের পথ প্রদর্শক । সম্মিলিত সাংস্কৃতিক জোটের সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন ফজলুল হক এ কথা বলেন।
শুক্রবার বিকেলে টাউন হল উন্মুক্ত মঞ্চে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের যশোর জেলার সভাপতি হারুন অর রশীদ। বক্তব্য রাখেন গেরিলা কমান্ডার মোশারেফ হোসেন, কবি ফখরে আলম, সুকুমার দাশ, রুহুল হক খোকা, সানোয়ার আলম দুলু প্রমুখ।
জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে বিজয় দিবসের গান, নাটক আর কবিতায় সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন রুহুল হক খোকা।

বক্তারা বলেন , ১ কোটি ৮০ লাখ লিটার রক্তের বিনিময়ে অর্জিত মাতৃভূমিকে রক্ষা করতে তরুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের আলোয় আলোকিত করতে হবে। মুক্তিযুদ্ধের লক্ষ্য ও আদর্শকে বুঝে নিতে হবে। মুক্তিযুদ্ধের লক্ষ্য কেন ব্যর্থ হওয়ার পথে?

এই প্রশ্নের যথাযত উত্তর খুঁজে বের করতে হবে। না হলে বাঙালি জাতি দিশেহারা জাতি হয়ে থাকবে। বাঙালিরা পাকিস্তানি জাতীয়তা পরাভূত করে বাঙালি জাতীয়তা গ্রহন করেছিল। আজকে যারা বাংলাদেশী জাতীয়তাবাদের কথা বলে তারা সেদিন বাঙালিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। নেতৃবৃন্দ আরো বলেন, ধর্মের কথা বলে যারা জাতিকে বিভক্ত করছে তারা ধর্ষক , লুটপাটকারী এবং মানবতার শত্রু।
বক্তারা আরো বলেন, নিজামী, মুজাহিদী ৭১'র রাজাকারদের দুই সিপাহশালার ছিল । অথচ, বি এন পি তাদের সাথে নিয়ে ক্ষমতায় যেয়ে মুক্তিযোদ্ধাদের রক্তে রঞ্জিত জাতীয় পতাকা নিয়ে গাড়িতে ঘুরে বেড়িয়েছে। যা জাতির জন্য দুঃখজনক । জনতার আদালতে তাদের বিচার করা হবে।
অর্থনৈতিক মুক্তি ছাড়া স্বাধীনতার সুফল ভোগ করা যাবে না উল্লেখ করে বক্তারা বলেন , মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম করেই মুক্তিযুদ্ধের যথার্থতা প্রমাণ করতে হবে!

-----------------------------------------
খবরটা পড়ে গর্ব তো হচ্ছে! কিন্তু, এই ক্রান্তি লগ্নে যে ষড়যন্ত্রের রুপ সামনে দেখছি, তা থেকে বেরিয়ে আসার কোন পথ তো আসলেই দেখছি না! বি এন পি? আওয়ামী লীগ কি করছে ? মিলে মিশে সরকার গঠন করে এই বিষবৃক্ষ রোপনের দায় লীগ কি এড়াতে পারবে?

জামাতের জন সমর্থন বলে আসলেই কিছু নেই। আছে টাকা আর ভুল রাজনীতির প্রশ্রয়!

বাস্তবতা হলো, ক্ষমতার রাজনীতি আমাদের খেয়ে ফেলেছে।

আলোকিত আর হওয়ার সময় নেই, এখন সোসাল ক্লিঞ্জিং এর সময়। বড় বেশি নোংরা চারিদিকে!!!

৭১ এ তুমি যা শুরু করেছিলে, আজ ২০০৬ এর শেষে এসে বুঝছি না, আমরা কি সেই অর্জন হারাতে চলেছি? তুমি তো ঠিকই শুরু করেছিলে , আমি তাকে এগিয়ে নিতে পারছি না কেন ?

তোমার কন্যা হওয়ার যোগ্যতাই বোধ হয় এখনো হয়নি আমার ! তবে আমি হাল ছাড়ার পাত্রী নই, যতক্ষন দেহে প্রান আছে, ভিতরের আগুনটুকু নিভবে না। নানু, মামা আর চাচুর লাশের উপর দিয়ে হেটে আমি নব্য "রাজাকারী বাংলাদেশে " পথ চলবো না। কোথাও কোন আপোষ নেই, নেই কোন ক্ষমাও।

সালাম কমরেড!!! জয় বাংলা!

[তোমার লম্বা মেয়েটা]

১৬ই ডিসেম্বর ২০০৬
ঢাকা
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:০৭
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×