স্বাধীনতার ইতিহাস [ ১৬ই ডিসেম্বর , যশোরের
২১ শে ডিসেম্বর, ২০০৬ রাত ৮:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১৯৬৫ সালের সেপ্টেম্বর মাস। পাক-ভারতের মাঝে সবে মাত্র যুদ্ধবিরতি ঘোষিত হয়েছে। সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় তাসখন্দে পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান এবং ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর মধ্যে শান্তি প্রস্তাবের আলোচনা চলছে। এমনি এক উত্তেজনাকর সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েক জন ছাত্র আর যশোরের এম এম কলেজের কয়েক জন ছাত্র তাদের পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী স্বাধীন পূর্ব বাংলার মুক্তি সনদ চূড়ান্ত করার জন্য মিলিত হলো এক গোপন সম্মেলনে। সম্মেলন স্থল নির্ধারিত হয়েছিল পল্লী বাংলার এক অজানা অচেনা গ্রাম। যশোর জেলার মনিরাম্পুর থানার কপোতাক্ষ নদীর তীরঘেষা ঝাঁপা গ্রাম। গ্রামের পশ্চিমে কপোতাক্ষের তীর ছুঁয়ে হাট। হাটের বিপরীত দিকটাতে বিস্তীর্ণ ধান আর পাটের ক্ষেত।
বিস্তীর্ণ এই পাটের একটা ক্ষেতে চললো দুদিন ব্যাপী গোপন সম্মেলন। সম্মেলনে উপস্থিত হতে পেরেছিলাম আমি(লেখক), দাউদ, আব্দুল খালেক (মনি), সাখাওয়াত হোসেন, ফজলুর রহমান, শরিফুল ইসলাম। এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য যশোর কলেজের নির্দিষ্ট কয়েক জনকে চিঠি দেওয়া হয়েছিল। যার একটা চিঠি ধরা পড়ে গেল যশোর ডি বি পুলিশের সেন্সরশীপ প্রসেসে। এই সূত্র ধরে মদিউদ্দিন , ফসিয়ার রহমান আর কামরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। এই গ্রেপ্তারের সংবাদ পেয়ে দ্রুত "মুক্তি সনদ" অনুমোদন ও গ্রহন করে সম্মেলন শেষ করে দেওয়া হয় এবং বাকীরা যে যার মত গা ঢাকা দিতে বাধ্য হই।
[চলবে]
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশবক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুনতোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার...
...বাকিটুকু পড়ুন