মূল -আলী প্রাণ , চুরি - রাগ ইমন
আমার কফিন । বলছি, "যেন ভুলেও ছুঁয়ে দেয় না! "
তার হাতের গন্ধে জেগে উঠতে আর আমি পারবো না!
মৃত্যু মাঝে এও যে আরেক "মৃত্যু" যন্ত্রণা
গলে যাওয়া , পচে যাওয়া , স্বপ্ন সম্ভাবনা ।
পাথর চোখে দেখতে চাইনা অশ্রু ভেজা চোখ
সব হারানোর 'মনে কাঁদে সাথী হারানো শোক
লাশ ভেবো না, ভেবো না- নেই বিশ্ব চরাচরে
আমাকে আমি উজাড় করে ঢুকছি তোমার ঘরে।
মরিনি আমি, দেহটাকেই পাঠাই পরপারে
রয়ে গেলাম তোমার মাঝে তোমার অগোচরে !
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


