বাংলাদেশ নিয়ে আগামী কালকে কি হতে যাচ্ছে, তাই নিয়ে আমার চেয়ে অন্যরা খবর , স্বাভাবিকভাবেই বেশি জানবেন। বিচলিত হবেন। ফখরুদ্দিনের "পলিটিকাল এ্যাসোসিয়েশন " খুঁজবেন । কিন্তু আমি খুব ভালো করেই জানি, সেটা করে আসলে কোন ফায়দা নাই । একজন আজিজ, ফখরু বা ইয়াজ বাংলাদেশের কল কাঠি নাড়ে না। সুতরাং , একজনকে টেনে নামালে আরেক জন রেডিই আছে। দরকার হলো , সুদূরে কি ঘটতে যাচ্ছে , তা জানা , এবং সেই সব নিয়ে সতর্ক হয়ে কিছু করার চেষ্টা করা।
অতএব , আসুন , দেখি কতগুলো সম্ভাবনাকে।
টার্গেট ঃ
১। বাংলাদেশের তেল, গ্যাস, কয়লা ইত্যাদি খনিজ সম্পদ
২। বাংলাদেশের সমুদ্র বন্দর
সম্ভাব্য এবং প্রয়োজনীয় নিয়ন্ত্রন এলাকা ঃ
বাংলাদেশ, ভারতের পূর্ব ভাগ যা বাংলাদেশের পূর্বে আছে এবং বার্মা ।
একক পরাশক্তির জন্য সম্ভাব্য হুমকি ঃ
১। চায়না
২। ভারত
এই দুটো দেশকে ঠেকানোর জন্য সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রন করা দরকার-
১। চায়না - চট্টগ্রাম সমুদ্র বন্দর
২। ভারত - পুরাই
সমস্যা ঃ
১। বাংলাদেশের ১৫ কোটি জনসংখ্যা
কেন সমস্যা?
১। এত লোককে মেরে ফেলা যাবে না । সুতরাং যুদ্ধ বাধিয়ে লাভ নেই ।
২। এত লোককে ঘুষ দিয়ে কন্ট্রোল করা যাবে না।
৩। লোক জন ভুল জানুক আর ঠিক জানুক, জানার চেষ্টা করে। রাজনৈতিক ভাবে সচেতন।
৪। দু বেলা খেতে পেলে চুপচাপ থাকে। শান্তি প্রিয় , কিন্তু প্রচন্ড আবেগ প্রবন এবং ঘাড় তেড়া ।
সম্ভাব্য সমাধান,পরের পোস্টে !
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


