আবার , গণতন্ত্র দিলে তো নিজেদেরই বিপদ । ১৫ কোটি মানুষ আর একটা বিশাল হাতি - একই কথা।
বেঁধে না রাখলে লাফায় দাপায় দিবে শেষ করে। আবার খেতে না পেলেও , একই ব্যাপার।
তার মানে , সবচেয়ে ভালো উপায় হলো শিকল দিয়ে বানতে হবে, কথা না শুনে যাবে কোথায়!
আর , ঐ টুকু খাবার খেতে দিতে হবে , যাতে না খেয়ে মরেও না যায়, আবার বেশি পুষ্টি পেয়ে শিকল ছিঁড়ে ফেলার মত শক্তি না পায়।
সুতরাং এই আলোকে যা ঘটবে -
১। বাংলাদেশের সমস্ত রাজনৈতিক পদক্ষেপ হবে "তাঁহাদের " পছন্দ মত । হতেই হবে। শিকল কিছুতেই ছাড়বে না।
২। খাকিরা আসবে না কারন - দাদাদের আপত্তি আছে আর বাঙালি খাকিদের সরকারে দেখতে পছন্দ করে না। এখন তো আরোই না।
৩। সবার কাছে গ্রহনযোগ্য আই ওয়াশ মার্কা একটা "নির্বাচন" আর "সরকার" রাখা হবে।
৪। পলিটিকাল কিলিং চলতেই থাকবে। দেশের জন্য "মুজিবমার্কা" কোন নেতা তৈরী হইতে দেওয়া হবে না। ৭১ এর ভুল আরেক বার করবে না তারা।
৫। মৌলবাদী দল গুলো সাপোর্ট পেতেই থাকবে কারন এরা হলো "নির্বাচিত সরকার" যাতে তেরি বেরি না করে সেইটা নিশ্চিত করতে আর দরকার পড়লে "ট্রেইন্ড কিলিং স্কোয়াড" হিসেবে কাজ করবে।
বাংলাদেশের রুট দিয়ে অস্ত্র , মাদক এবং সোনা চোরাচালানের এরা বড় রক্ষাকারী এবং পাচারে সাহায্যকারী দল। এই পাচার এর সাথে পৃথিবীর বড় বড় দেশ, এমন কি সরকার ও জড়িত, সুতরাং , এদের হাত থেকে মুক্তি নাই আমাদের!
এই সব কিছুই করা সম্ভব হবে , কারন যাদের উপর ভরসা করে বসে আছেন , তারা সবাই বিক্রিত। সবাই, আই মিন, সবাই।
এভরি ওয়ান হ্যাজ এ প্রাইস । এইটা মনে রাখবেন । নিজে মরে গিয়ে দেশকে বাঁচানো , এটা আমাদের মধ্যেও খুব কম লোকেই করে , তাই না?
দেশের সাধারন মানুষের কি হবে?
ভালোই থাকবে । আপাত শান্তি বিরাজ করবে । শান্তি বজায় রাখার জন্য "মিনিমাম ইকোনমিক ডেভেলপমেন্ট " করতে দেওয়া হবে। এতে কিছু লোকের কর্ম সংস্থান হবে ।
১। শহুরে শিক্ষিত বেকারের ৩০-৪০% কাজ পাবে ।
২। চাষীদের ৭০-৮০% ক্ষেতি করে দু বেলা দু মুঠো খেতে পাবে।
ব্যাস , কিসসা খতম!
ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি!!! [ ঠিক ম্যাট্রিক্স ছবিটার মত]
[একটা মায়াময়, কুহেলিকা ভরা পর্দার পিছন দিয়ে বাংলাদেশ নামক আমার ভীষন আবেগের, প্রেমের, ভালোবাসার , কষ্টের , স্বপ্নের , আশার , ভাঙনের , বেঁচে থাকার একমাত্র স্পৃহার দেশটা "রক্ত প্রাণ শুষে নেওয়া পান্ডুর দেহ" নিয়ে ধুঁকতে থাকবে , কেউ টেরও পাবেন না]
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


