তোমার জন্য একটু আমি!
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তোমার জন্য তোমার জন্য
সকাল , দুপুর , সন্ধ্যাবেলা
তোমার জন্য তোমার জন্য
মনের রঙে হাজার মেলা।
তোমার জন্য তোমার জন্য
ইষ্টি কুটুম , বৃষ্টি ফোটা
তোমার জন্য তোমার জন্য
আকাশ দিলাম একটা গোটা
তোমার জন্য তোমার জন্য
একটা সাগর দেয় যে দোলা
তোমার জন্য তোমার জন্য
একটা বাড়ি , দখিন খোলা!
তোমার জন্য তোমার জন্য
একটা আঁচল উঠলো ভিজে
তোমার জন্য তোমার জন্য
একটা মেয়ে হারায় নিজে !
তোমার জন্য তোমার জন্য
দুই দুয়ারী , বারান্দাতে
তোমার জন্য তোমার জন্য
এক বিরহী নয়ন পাতে
তোমার জন্য তোমার জন্য
আগামীদের হাতছানি ঐ
তোমার জন্য তোমার জন্য
সাফল্য দেয় মাভৈ মাভৈ !
তোমার জন্য তোমার জন্য
একটা মেয়ে , দারুন পাজি
চুপটি করে বাসছে ভালো
খুব মরেছে। তুমিও রাজি?
ঢাকা
7ই জানুয়ারী 2007
উৎসর্গ ঃ তোমাকে !
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো...
...বাকিটুকু পড়ুন
হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।...
...বাকিটুকু পড়ুন
গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?
দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে...
...বাকিটুকু পড়ুন
“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু...
...বাকিটুকু পড়ুন
যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি...
...বাকিটুকু পড়ুন