somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালোবাসার গল্প ! নাকি কথোপকথন?

০৮ ই মার্চ, ২০০৭ বিকাল ৫:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঃ এই, একটা ভালোবাসার গল্প বলো।
ঃ ধ্যাত ! কাজ করতে দাও।
ঃ বলো না, কাজ তো সারাক্ষনই করো!
ঃ ভালো যন্ত্রনায় পড়া গেলো দেখি!
ঃ [হাসি] , তোমাকে জ্বালাতে দারুন মজা !
ঃ [হতাশ] তাই তো দেখা যাচ্ছে। আচ্ছা, এই রিপোর্টটা লিখে নেই?
ঃ [রাগত ] অবশ্যই! [ উঠে চলে যেতে নেয়]
ঃ [হাত টেনে] , ক্ষমা করো হে , ক্ষমো ক্ষমো , হে প্রিয়তম !
....................................................

ঃ আচ্ছা। এইটা কিন্তু তোমার আমার গল্প না।
ঃ তাহলে কার?
ঃ ইমন নামের একটা পাগল মেয়ের । পুরা ছিট গ্রস্থ । রাচী না প্রাচী , কই থেকে উড়ে আসা পাখি।
ঃ কোকিল?
ঃ আরে নাহ! অত অসাধারন কিছু না। কাক , অথবা চড়ুই হবে হয়ত ।
ঃ নাহ, মানুষের গল্প বলো।
ঃ আচ্ছা , তাহলে মানুষ । কিংবা , মেয়ে মানুষ।
ঃ মেয়ে মানুষ কি জিনিস?
ঃ মানে, মানুষের মত, আসলে মানুষ না।
ঃ তাহলে ঊণ্মানুষ? নাকি না -মানুষ?
ঃ ধুরু, এই রকম বিরক্ত করলে বলবো না কিন্তু!
ঃ আচ্ছা, এই মুখে কুলুপ ।
....................................................
ঃ হুম! তো সেই মেয়ে মানুষটা , চড়ুই এর সাথেই যার বেশি মিল আছে , সারাক্ষণ ছটফটানি। এই গাইছে তো ঐ কবিতা আওড়াচ্ছে , এইটা তার গল্প। গল্পে ধরো গিয়ে একটা ঘর আছে । ঠিক আছে? তো সেই ঘরে কোন আসবাব নেই। সব, মেঝেতে । বুঝলা। টেবিল , চেয়ার কিচ্ছু নেই । আলমারি একটা কোন কালে কেউ দিয়েছিলো, দাদী না নানী , সেইটা আছে। খোলাই থাকে। দামী কোন গহনা -টহনা তো নেই , যে তালাবন্ধ করে রাখতে হবে!

ঃ হ্যাঁ, বললেই হলো। মেয়ে মানুষ! গহনা নেই ! ভুয়া ।

ঃ এই জন্যই তো বললাম , ছিট গ্রস্থ । গলায় হার পরতে চাইতো না........ কেন জানো?
ঃ কেন?
ঃ তার প্রিয় পুরুষের বাহু দুটো গলা জড়িয়ে থাকলেই নাকি চলে, ওতেই খুশি ।
ঃ গাধী, চরম গাধী। ড্রেসিং টেবিল-- একটা আয়নাও নেই ঘরে? মুখ দেখবে কি করে?
ঃ প্রিয় মানুষের চোখে ।
ঃ হা হা হা হা , পুরা ছাগল । এইবার বলো না যে, একটা খাটও ছিলো না।
ঃ না না, ছিলো একটা । ছোট্ট ।
ঃ মানে সেমি ডাবল ?
ঃ আরে না, সিঙ্গেলের থেকেও চিকন,মাপটা ইমন কম করে দিয়েছিলো।
ঃ ও , বুঝেছি , চরম কিপটা !
ঃ তা তো বলতে পারি না। তবে ইমন দুষ্টুমী করে বলত যে , বিছানা হওয়া উচিত সেই মাপের যাতে ২ টা মানুষ কোন রকমে জড়াজড়ি করে শুতে পারে । একজন আরেকজনকে ছেড়ে দিলেই পড়ে যাবে!

ঃ আইডিয়াটা খারাপ নাত!

ঃ শুধু তাই না, ঘরের একটা দেয়াল ও নাই!
ঃ এ্যাঁ , কেন কেন?

ঃ প্রতিদিন ভোরে প্রিয় মানুষটাকে আলোয় আলোময় করে দেখা চাই তার আর দারুন বরষায় ভেজা চাই মগন হয়ে ।

ঃ চোর ঢুকলে ?
ঃ চুরি করবেটা কি?
ঃ তাও তো কথা ! ধুরু , এইটা ফালতু গল্প। বাস্তবে এই রকম মেয়ে মানুষ থাকে না।

ঃ ঠিক বলেছো । এই জন্যই তো থাকতে পারলো না, সাত আসমানের কল্পলোক থেকে যেই সে পৃথিবীতে এলো , এই পৃথিবী প্রথম যেদিন তাকে হাতের কাছে পেল , প্রথম সুযোগেই কি করলো জানো?

ঃ কি করলো?

ঃ মেরে ফেললো , ছিন্ন ভিন্ন করে ফেললো।

ঃ কি বলছো? [ভয়ার্ত ] এইটা কি করে ভালোবাসার গল্প হয়? এইটা তো , এইটা তো হত্যার গল্প ।

ঃ নাহ, এটাই ভালোবাসার গল্প। নিখুঁত ভালোবাসার গল্প । প্রকৃতি , নিখুঁত কোন কিছুকে সহ্য করে না।

ঃ প্রমান আছে?

ঃ আছে।ওই ঘরটাকে যদি খুঁজে পাও কোন দিন তো দেখো -- ভাঙা দেয়াল। দেয়ালে দেয়ালে ছোপ ছোপ রক্ত। মেঝে জুড়ে ছড়ানো , ছিটানো পুড়ে ছাই হয়ে যাওয়া স্বপ্নাবশেষ ।

ঃ স্বপ্ন? এইটা আসলে দুঃস্বপ্ন , তাই না? মিথ্যা গল্প , সব মিথ্যা।কি কুৎসিৎ!

ঃ নাহ , সত্য। মিথ্যা গল্পরাই সুন্দর হয় । বেশির ভাগ সত্য গল্পই অসুন্দর , কষ্টের ।

ঃ ইমনের কবর কোথায় জানো?

ঃ জানি । বাংলাদেশের যত মেয়েমানুষ দেখবে । শরীর চলছে , চোখ গুলো মৃত । সব কটা মৃত চোখে তুমি তার ছায়া দেখতে পাবে । সব কটা জীবন্মৃত শরীরে খুঁজে পাবে তার কবর ।

ঃ এ তুমি কি শোনালে ? ভালোবাসার গল্প কই?

ঃ আসলে ভালোবাসা বলে কিছু নেই । তাই ভালোবাসার গল্প বলেও কিছু নেই । সবটাই.................. গল্প ।

বিশ্ব নারী দিবস ২০০৭
ঢাকা
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২২
২২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

×