এমনই অসময়
ভুল করার ও ফুরসত মেলে না ।
----------------------------
আমার ঘরের দরোজায় আমাকেই রাখলে করে প্রহরী
যদিও তুমি কেটেছো টিকেট অনন্ত অবহেলার !
--------------------------------------
আমি যে হেরেছি
জানে নগরীর কাক ও পক্ষী
জানে মোড়ের পুলিশ
শুধু তুমি বিজয়ের মিছিলে গিয়ে আর ফেরোনি !
---------------------------------------
এই ভাবে বার বার না বলো
যেন আমি নিয়েছি কষ্টের ঠিকেদারি !
---------------------------------
রাত গুলো এত অন্ধকার করে দিও না
ভোরের সূর্যকেও লাগে ভীষন কুয়াশাময় , ধুসর !
-------------------------------------------
আমিও হারিয়ে যাবো বাংলার কোন নদীর জল ছুঁয়ে
সেখানে নুয়ে পড়া কাশফুলেরা বিদ্ধ করে না কোমল বুক
---------------------------------------
আমার কাছে তেমন কোন স্বপ্ন নেই
শুধু একবার তোমার ঠোঁট স্পর্শ করে বিদায় নেব
এই পৃথিবী আমার আকাঙ্খার লাশঘর ।
------------------------------------
সাদা চিরকাল আমার সবচেয়ে প্রিয় রঙ
তখনো বুঝিনি এ রঙ কাফনের ।
----------------------------------
বেলি ফুলের সাদা রঙ চেয়েছি বলে দারুন বকেছো
ফুল ভুলেছি । ভুলেছি গন্ধ।
শুধু রঙটাকে জড়িয়ে নেব , নিরব হবো ।
-------------------------------------
কিছুই বলার নেই
তুমি এখনো বোঝো না
নিরবতা আমার কান্নার ভাষা ।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




