হয়ত অচেনা কেউ , হয়ত আমি নিজেই ।
কুল বিচারে আমাকে বলা যায় বিলকুল মোহনা
জলে বালি , নুড়ি , কাদার নিঃশঙ্ক তাড়না
তবে সাগরের স্রোত কাছে এসেও চলে যায় বিপ্রতীপ তীরে
আর আমি পড়ে থাকি ক্ষমতা লোলুপ বরাহদের ভিড়ে ।
আমার বদ্বীপ আজ অন্য কাননে বিভক্ত
এখানে তাদের পদভার , হড় হড় সড় সড় , বহমান রক্ত
সেই প্রাচীন নারী আর শিশুদের যোনী ছেড়া আর্ত্নাদ
এতটা আলোময় কলঙ্ক ধারন করেনি কৃষ্ণার চাঁদ
স্পষ্ট বরাহরা দল বেঁধে চাঁদের জোছনায়
নির্লিপ্ত সংগম করে রাজনীতির বিছানায় ।
এখন বরাহ কাল আর মনুষ্য বলে কেই নেই ।
প্রতিবাদ কিংবা দেশপ্রেমের আগাছা সবুজে কাটে তুলতেই ।
ক্ষেতির জল নেই , ধান চিটা , ক্ষ্যাতির কাল
কোন পক্ষে নেই প্রান্তিকের দাবীর বাল - ছাল
মধ্যবিত্ত নিরাপত্তায় বিঘ্ন এলে কি না জাগি
সেই তক আমরা সবাই উন্নয়নের সফল বৈরাগী !
আমি তবু বরাহদের ভালোবাসি না ।
আমি লক্ষ লক্ষ টাকার সংগম করে আসি না।
আমি এখনো বুকের ভিতর লুকিয়ে রাখি আগুন ।
রাজাকারের লাশে মূত্রত্যাগ শ্রেয়। ওদের শাস্তি ফাঁসি না।
[ ফাঁসি কারো কারো জন্য অযোগ্য রকমের সম্মানজনক মনে হয়]
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


