ঈদ চলে এসেছে । যারা আমার মত নারী প্রজাতি , তারা কি রাঁধবেন, কি শুরু করবেন, কোনটা আগে , আর কি মসল্লা পাতি ইত্যাদি কেনা লাগবে করে মাথার ঘাম কাগযে কলমে ফেলছেন আর সুযোগ পেলেই আসিয়া, জমিলা কিংবা আবদুলকে দু'বেলা ধমকাচ্ছেন। বেচারা কর্তাটিও পার পাচ্ছেন না । গরু কিনতে গুরু ধরে ধরা খেয়ে আবার আপনার কাছে ঝাড়ি খাচ্ছে । এর বাইরেও আছে জামা কাপড়, শ্বশুর কুলের উপহার , বাপের বাড়ির বায়না - পাওনাদার হায়না , ইচ্ছে-সাধ-সাধ্য-বাস্তবতা-বাজেট সব মিলিয়ে হৈ হৈ কান্ড রৈ রৈ ব্যাপার চলছে নিশ্চয়ই! এর মধ্যে যারা ঈদে বাড়ি এখনো যেতে পারেন নাই কিন্তু যাবেন , তাদের অবস্থা ত্রাহি মধুসূদন ! সকলের জন্যই আমার ও আমার পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা , আগাম ঈদ মোবারক।
ঈদের মওসুমে এই সময়টা দম ফেলার উপায় থাকে না । ঈদের দিন মাংস আসতেও দুপুর হয় আর সকাল বেলা নামাজ পড়ে এসে রান্না ঘরে ঢুকতে মন চায় না । তাই আমার মায়ের মতন আমিও একটু আগে ভাগে রান্না শুরু করতে পছন্দ করি। যেই খাদ্য গুলোর সাথে কুরবানীর তেমন সম্পর্ক নাই, সেগুলোই আগে ভাগে করবো । যেমন , মুরগী-মাছ জাতীয় ও মিষ্টি খাবার ।
এইবার শরীর ভালো না বলে কিছুই রান্না করবো না। ভয়াবহ ফ্লুতে ধরেছে । এক একবার কাশলে মনে হয় ফুসফুসের সাথে বক্ষ ও উদরের সকল অঙ্গ -প্রত্যঙ্গ ঝাপাঝাপি করে বেরিয়ে আসবে । একই কারনে ঈদের দিনের জন্য এক গরুর স্পেশাল আইটেম বাদে বাকি সব আজকে থেকেই শুরু করে দিচ্ছি । নাইলে ঈদের দিনের এত ধকল এক সাথে সইবে না ।
আমি রাতের আগে সময় পাইনা। আজকেও যথারীতি দুনিয়ার হাদুম পাদুম শেষে এই এক্ষণে বাজার গুছিয়ে বসলাম । কর্তা ক্ষেপে ব্যোম ভোলানাথ হয়ে আছেন কিন্তু আমার কেন যে গভীর রাতেই কাজ করতে ভালো লাগে আল্লাহ মালুম! কিন্তু একা একা রান্না করতেও খুব একটা মজা নাই। তাই ভাবলাম , রান্না করতে করতে আপনাদের সাথে যাকে বলে রিয়েল টাইম লাইভ রান্না বান্নার যাবতীয় উত্তেজনা, ঝুট ঝামেলা , আনন্দ বেহাগ সব ভাগ করে নেই । চাইলে আপনারাও যোগ দিতে পারেন । ক'দিন আগে গুগুল ওয়েভের আমন্ত্রন পেয়েছি , তাও দু"টা । জানিও না এইটা দিয়ে কি করবো। তবে , এই " রিয়েল টাইম" কান্ড কীর্তি যা করা যাবে বললো , তার " কনসেপ্টটা" পছন্দ হয়েছে । আমাদের হেলথ ডাটা কালেকশনে এই " রিয়েল টাইম কন্সেপ্টের" গুরুত্ব অপরিসীম । যাক গে , ভারিক্কি কথা বাদ দিয়ে আসুন চোখ রাখি , কি কি জিনিস আজকে রান্না হবে । আগেই বলেছি, বেশি কিছু আশা করা ভুল (জগজিৎ দা বলেছেন) , অসুস্থ শরীরে এরচে' বেশি সম্ভব হলো না । ( প্রবাসীরাও যাতে পারেন তাই যথা সম্ভব সহজ করে বানাবো) ।
১। মুরগীর রোস্ট
২। গরুর মাংসের কাবাব
৩। পায়েস
৪। আচার মাংস
৫। মাছের সালাদ
আপনারা কি তৈরী ? শুরু করবো ?
এবার ঈদের প্রকৃত প্রহর (রিয়েল টাইম) ধরে জীবন্ত (লাইভ ) রান্না বান্না
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪৫টি মন্তব্য ৪৩টি উত্তর
আলোচিত ব্লগ
কোথাও কেউ নেই!
ঢাকা সিটিতে সিসিটিভি কি শুধু জরিমানা আদায়ের জন্য?
রাজধানীতে তিন বাসে আগুন

রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্দেশ্য শুধু ট্রাফিক আইন ভঙ্গের ছবি ধারণ করে জরিমানা আদায়... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন
জীবনের স্টেশনে
রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন
পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।