তেইশটা শরত্ পেরিয়ে, চব্বিশতম বসন্তে-
কবিতারা আজ কোথায় যেন চলে গেছে.
বুকের গভীরে একরাশ পাপ নিয়ে,
একটি কবিতার জন্মলগ্ন অনুভব করি.
কবিতারা আজ রোডে ঘাঁটে,ব্যস্ত কর্মে-
উদয়স্ত পরিশ্রমে শ্রমিকের কুল কুল ঘামে-
রাস্তায় ঝরে পড়ে.
দুরে দুরে-
ঝাপসা দুচোখে-
কবিতারা প্রেমিকার মত দাড়িঁয়ে থাকে,
আমায় জড়িয়ে ধরেনা,
চলে যায় পাশ কেটে.
কবিতারা থাকে-
কাশফুল ঘেষা ফড়িং এর পাশে,
থাকে নীল ছুঁয়ে যাওয়া মহাসড়কের,
ক্লান্ত শরীরে.
প্রখর সূর্যের চোখ ধাঁধানোতে কবিতারা হারিয়ে যায়-
জীবনের সমীকরণে.
লেবু ভেজা গামছায় আজ ঘামের গন্ধ-
কবিতা আজ তুমি নির্ঘুম রাত,
দুর্বোধ্য অরণ্য.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


