আমি কখনই এলিট ছিলাম না-
আমি বসে থাকতাম খোলা আকাশের নিচে-
গোল্ডলিফ পুড়িয়ে পরে- সস্তা ম্যারিজ ধরিয়ে-
একদল জেলেদের সাথে- ঘাটের বিষন্ন হাওয়াতে-
কিংবা হাঁটু বৃষ্টির ভেজা কাপড়ের-
ন্যাতন্যাতা ছেড়া দুটাকার নোটে.
নিজের মিল খুঁজে পেতাম ইলেকট্রিকের তারে বসা দাঁড়কাকের গর্বিত ভঙ্গিমায়,
রাতের রাস্তায় হাঁটতে হাঁটতে নিজেকে কখনো নিসঙ্গ মনে হয়নি-
একা হাঁটা যে শিখে যায় তার সঙ্গী লাগে কি?
আমি ভাল মানুষ ছিলাম না.
যে পাপ বুকের গভীরে জন্ম নেয় তা খুব দ্রুত বেড়ে ওঠে-
নির্দ্বিধায় ছড়িয়ে পড়ে শহরের শিরায়- উপশিরায়,
আমি তা স্বীকার করি.
তোমার এলিট খেতাবের বুকে পা রেখে হেঁটে যেতে আমি দ্বিধায় ভুগি না-
রাতশেষে সব অমানুষের দল.
টিএসসির মোড় থেকে- শহরের প্রতিটি টং দোকান,
রাস্তার সস্তা চায়ের পেয়ালাতে-
ঝড় তোলা রাজনৈতিক সংলাপে-
আমি দেশ,দশ নিয়ে চিন্তা করি-
উজির নাজির বাদ দিয়ে,
হামা দিয়ে বসে,এক থালা ভাতের সন্ধানে- দেশচিন্তা এলিটের প্লেটে তুলে দিয়ে-
নাক ডেকে ঘুমিয়ে-
আমি ক্লান্ত হই.
নক্ষত্রের শেষ আলোতে
জীবন বোধের ব্যর্থ চেতনায় আজ বড় হাত পা ঝাড়া একজন কুলাঙ্গার এলিট হতে ইচ্ছে করে.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


