আমি যেবার সব গুছিয়ে নিলাম-
ঠিক সে বারই,
তোমার একটা ফোনে-
আমার সব এলোমেলো হয়ে গেল.
মিল হয়ে গেলো নীলনদের শ্যাওলা ধরা পুরোন বাতাসদের-
গাঢ় নীল আকাশের বুকে সোনালী চিলের ডাকে এবার আর মৃত্যু খুঁজে পেলাম না.
তবে কি তুমিই মৃত্যুর সম্পূর্ণতা ছিলে?
অবশ্য,বলেছিলে- শীতের রোদমাখা চড়ুইকে হাতের এক ঝাপটায় আকাশের নীলে উড়িয়ে দেবে-
সরিয়ে নেবে চড়ুইয়ের এল্যুমুনিয়ামের ধাতব খাঁচা.
হৃদয়হীন নগরের রাস্তায় রিকশায় ভেসে আমার সাথে প্রেম করে বেড়াবে-
প্রচন্ড শীতে-
এই মাটির পৃথিবীতে- কুয়াশার প্রতিটি বিন্দুতে তুমি উত্তাপ ছড়াবে-
আজ আবার তোমার ফোন এলো.
যেসব নক্ষত্র আকাশের বুকে,আগাছালো বাসা বাঁধে-
উদ্দেশ্যহীন নীল আলোয় আকাশের বুকে-
অজস্র নকশা কাটে,
তাদের মত নিজেকে গুছিয়েও-
শুধুমাত্র তোমার একটি-
একটি ফোনে-
আবার সব এলোমেলো হয়ে গেলো.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


