-দেখতো চারপাশ কেমন ঝলমলে.
-তাইতো দেখছি
-কাকটা আজ এসেছিলো?
-হুম,বসার সাথেই মরে গেলো.
-তারপর?
-মানুষেরা এসে নালায় ফেলে দিল.
-আমি দেখিনি,সর্ট সার্কিটে ঘুম ছিলাম.
-ব্রেক আসছে না,আর ভাল লাগছে না.বৃষ্টি এসেছে. এই গভীর রাতে ভিজতে ভালো লাগে না.
আহহ বিদ্যুত অফিস একটু লোডশেডিং দাও. একটু ব্রেক দাও.
-ইশ যদি এক ঘন্টার জন্য সর্ট সার্কিটে দুজন অফ হয়ে যেতাম.
-বড় ভালো হতো,হালকা ঘুম দিয়ে উঠতাম.
দুটি ইলেক্ট্রিক পোলের প্রার্থনাতেই বুঝি দুটি পোলের একটি ট্রান্সফরমার বুমম করে ফুটে গেল.
দশদিন পর যখন আরেকটি খোঁড়া দাঁড়কাক এলো,ঘুষ দুর্নিতীর চলমান ভোল্টেজে
পোল দুটো তখনো জাগে নি..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



