ভোরের বাতাসগুলো বহুদূর বয়ে যায়-
বয়ে যায় কুয়াশাগুচ্ছের সাথে,
যারা মাটিকে ভালবেসে পরম মমতায় রাস্তার কালো পিচ জড়িয়ে ধরে,
তারপর ভিজে যায়.
বিদীর্ন ধানক্ষেত মাঝের উতপ্ত ইটের ভাটার ঠান্ডা মেজাজে,
কৃষক-লাঙ্গল-দুর্বা ঘাস,
আর শিশিরের স্পর্শে-
আমি বুনো শালিকের ভেজা পাখার ঘ্রান পাই-
আমি বাংলার ঘ্রান পাই.
ভোরাচ্ছন্ন শিশিরে ভেজা শীর্তাত ল্যাম্পপোষ্টগুলোতে আজ ক্লান্তি নেমে আসুক-
প্রয়োজন নেই সভ্যতার.
আমার শেষ রাতের অর্ধমৃত সিগারেট ভাসুক-
বাংলার গাঢ় মমতার পাপহীন দিঘীতে.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




