শীত আমি তোমায় খুজে পাই ভাবা পিঠার ভাপ ওঠা গুঁড়ে,
পাই শৈশবের কুমিল্লা বাতাকান্দি বাজারের ময়রার দোকানের-
আগুন গরম মিষ্টি সিরকায় ভেজা প্রচণ্ড চমচমে-
কিংবা মধ্যরাতে বাবার চাদরে ঢেকে আনা বোনের প্রিয় রস মালাইয়ে।
শীত তুমি এক প্রিয় শৈশব,
তুমি সকাল চাদরে ঘেরা মায়ের পিঠাপুলি-
সবুজ বিস্তৃত ধানখেত এর বিষণ্ণ দোয়েল,
কুয়াসাচ্ছন্ন শিশিরে আশ্রয় নেয়া এক প্রিয় রংধুনু-
কিংবা খেজুর রসের হাঁড়ীতে বসা এক দুরন্ত কোয়েল।
এ শহরের শীতগুলো যেন প্রেমিকার ক্ষমাহীন প্রত্যাখ্যান-
মানুষগুলো মুষড়ে পড়ে,
চারদিকে মানবতার হাহাকার পড়ে-
নাগরিক রক্তশূন্য দালানের সাদাটে চেহারায়-
কি যেন ছাপ পড়ে-
যেন শহরের কি এক অসুখ হয়েছে।
কূয়াশায় ভেজা লাম্পপোষ্টের ঘোলাটে আলোর ব্যাস্ত পাহারায়-
আমার কবিতা চোখ বূজে ফেলে-
ধীরে ধীরে এক প্রচণ্ড কূয়াশায়-
হাড়িয়ে যায় আমার দোয়েল,ধানখেত ,কুয়াসাচ্ছন্ন শিশির-
এগিয়ে আসে ভাঙ্গা ল্যাম্পপোস্ট,বিষণ্ণ চায়ের কাপ-
আর এক ক্ষমাহীন নাগরিক দিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



