খূড়ে দেখো,এ বুকের প্রতিটি ইঞ্চি খূড়ে দেখো-
ঘুমিয়ে আছে আমার ছাপ্পান্ন হাজার বর্গমাইল,
তার বুক খূড়ে দেখো,
দেখবে গাঢ় সবুজ পাতার দল-
দেখবে শরতের ছেড়া আকাশ,অন্তহীন মেঘের দুরন্ত কোলহোল,
শ্যাওলা ঢাকা গূল্ম পাতায় দীঘির কালো জল,
সেদিন কথা হয়েছিল তার সাথে-
বলেছিলাম ছাপ্পান্ন হাজার বর্গমাইলের দুরন্ত কিশোরীকে,
একদিন তোর চুলে বেঁধে দেবো আকাশের উজ্জ্বলতম অনন্ত নক্ষত্রমালা-
তুই চুল খুলে হাসবি,
গুজে দেবো তোর চুলে একগুচ্ছ কৃষ্ণচূড়া-
তুই মন ভেজাবি,
দলকানা,মতকানা রোদের দল ভিজে যাবে মুক্তধারার সুস্থ বৃষ্টিতে,
প্রেমিকার ঠোঁটের মাতাল সুঘ্রান সেদিন বাতাসে ছড়াবে-
ধুয়ে যাবে-
ধূয়ে যাবে নগরের রক্তাক্ত দেওয়াল,
দেওয়ালে লেখা শ্রমিকের নাম, পদ্মার আহাজারি,
রাজপথের বিলাপ,
সব ধুয়ে যাবে,
( আংশিক)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



