বহুদিন ধরে মেঘ দেখে চুপচাপ হয়ে গেছি-
তোমায় দেখিনি-
বহুরাত ছুয়ে ঘুম ঘুম হয়ে আধবোজা হয়ে হঠাত ভেবেছি-
আমাদের আর হলো না।
বহুকাল হেটে রাতের ট্রেনে একা ছূটে বয়ে গেছি নিয়ে নিরবতার হুইসেল,
কেউ বোঝেনি।
বহু ঝমঝমে বৃষ্টির সাঝে একা চুপচাপ বসে বিষন্ন নিয়নে-
ভেবে গেছি কাধে কে হাত রেখেছিলো একটু ভালোবেসে-
কে হারিয়ে গিয়েছিলো নিহত তারাদের রাতে আমার গালে একটু গাল ঘষে-
আমার আমিকে আমি মনে করিয়ে দিচ্ছি-
আমি ভুলে গেছি,মনে পড়ছে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



