somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পাঁচ....হয়তো এইরম পাঁচের পর্ব প্রতিদিন চালানো সম্ভব...

১০ ই ডিসেম্বর, ২০০৬ রাত ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

1.
পড়ালেখায় আমি চিরকাল মিডিওকার, ক্লাসে কোনদিন ফার্স্ট হওনের যুদ্ধে নামি নাই কিন্তু এমনে এমনেই চলতো এক ক্লাস থেইকা আরেক ক্লাসে যাওনের প্রক্রিয়া। স্কুল জীবনে আমরা দুষ্টামী-ফাইজলামী, মারামারি, ইভ টিজিং করতাম এমন যে এইসব আমার কাছে এক্কেরেই স্বাভাবিক মনে হয়, আমার স্কুল জীবনের সমৃতি হইলো জহিরুল ইসলাম স্যার, যিনি স্কুল জীবনের সবচাইতে নিরীহ চরিত্রের হেডমাস্টার, তাঁর হাতে মাইর খাইছিলাম। ধারণা করতে পারেন কি করছিলাম?...

2.
ঢাকাইয়া বাপের পোলা হওনে আমারে বাইড়া উঠনের প্রায় পুরাটা সময় কাটাইতে হইছে প্রাণের শহর ঢাকাতেই। আমি ঢাকার অলিগলিতে এখনো অ্যাডভেঞ্চার খুঁজি সেই বাচ্চাকালের মতো। এখনো আমি সমব্রানিয়ার খোঁজ করি সব খানে। আমার কালো খাতাটা মা যত্নে রাখছেন...

3.
বই পড়নের সমৃতির চাইতে আমার অন্য একটা বই বিষয়ক সমৃতি বড় বেশি বাজে অন্তরে। ক্লাস থ্রিতে প্রথমে ভর্তি হইছিলাম সেন্ট যোসেফ স্কুলে...বেশ ভালোই মিডিওক্রিসি দিয়া চলতেছিলাম। কিন্তু বই পড়ার যেই উদ্ভট একটা শখ তার কল্যাণে লাইব্রেরী থেইকা বই চুরি কইরা বাইর হইতে গিয়া ধরা খাইছিলাম। ফলাফল স্কুল থেইকা টিসি...মায়ের হাতে মাইর...বাপের গঞ্জনা...তারপর চান্দ এন্ড সনস'এর শেক্সপীয়ারের চিলড্রেণ ভার্সন পুরা সেটটা কিনা দিছিলো মা...আমার প্রিয় মা...

4.
ছাত্র রাজনীতি করতে গিয়া জীবনের বহুত অলিগলি বুঝতে শিখছি...তার আগে তো ছিলাম নেশাখোর! বন্ধু দীপুর সাথে পাল্লা লাগাইয়া তিন মাস টানা নেশার ঘোরে থাকার শাস্তি হিসাবে বিশ্ববিদ্যালয়ের লিস্টিতে নাম উইঠা যাওয়া। দীপুরে বাইর কইরা দিছিলো কতর্ৃপক্ষ কিন্তু আমি জানি কেমনে তখন বাইচা গেছিলাম...তারপর আমারে ঐ জগৎ থেইকা বাইর কইরা আনছিলো আমার রাজনৈতিক বন্ধুরা। আর তাই রাজনৈতিক মূল্যবোধরে একটু অন্যরমই দেখি। পার্টির সদস্যপদ থেইকা অব্যাহতি পাইলেও পার্টির প্রতি ভালোবাসা হারাইতে পারি না।

5.
খাওয়া-দাওয়ায় আমার আসলে তেমন কোন আগ্রহ নাই। সেই ক্লাস এইটে যখন বাড়ি থেইকা পালানি শুরু করছিলাম...তখন থেইকা আমি সব খাই...বাধ্য হইয়া খাইতে খাইতে এখন আর বিশেষ কোন পছন্দ এক্সিস্ট করে না। তয় শুয়োরের মাংস নিজের হাতে রান্না কইরা খাইতে পছন্দ করি...তার আগে হালকা চুয়ানীর পর্ব...
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৫১টি মন্তব্য ০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আররিজস বা ত্রুটি বিশিষ্ট মুসলিম দল পথভ্রষ্ট

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২২ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৫



সূরাঃ ১০ ইউনুস, ১০০ নং আয়াতের অনুবাদ-
১০০। আল্লাহর অনুমতি ব্যতীত ঈমান আনা কারো সাধ্য নহে এবং যারা বুঝে না আল্লাহ তাদেরকে আররিজস (ত্রুটি/কলংক) যুক্ত করেন।

* তিহাত্তর দলে বিভক্ত... ...বাকিটুকু পড়ুন

আমার একশততম পোস্ট!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৮



আমার একশততম পোস্ট!

আজ আমার লেখকজীবনের এক ছোট্ট কিন্তু হৃদয়ের গভীরে দাগ কাটা দিন- সামহোয়্যারইন ব্লগ এ আমার একশততম পোস্ট। সংখ্যার হিসেবে হয়তো ১০০ খুব বড় কিছু নয়।... ...বাকিটুকু পড়ুন

সংসদের বায়না : ৩০ সেট গয়না

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:১৪

একসময় এই প্রবাদটি খুব প্রচলিত ছিল, এমনকি পণ্ডিত মহলেও এটি নিয়ে ঠাট্টা-মশকরা করা হতো।
সময় বদলে গেছে; যমুনা নদী দিয়ে বহু জল বয়ে গিয়ে সাগরে মিশেছে।



বাস্তবতার নিরিখে আমাদের সমাজে... ...বাকিটুকু পড়ুন

ফুল ট্যাঙ্ক স্বপ্ন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬



শহরের সকালগুলো এখন আর আগের মতো নয়। সূর্য ওঠার আগেই পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন পড়ে যায়। সেই লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকে রিদম—একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর জীবনের বাস্তবতায় আটকে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি দৃষ্টিতে পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভারতের হিন্দুরাষ্ট্র হয়ে ওঠার প্রচেষ্টা

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১:০৬


কাল থেকে দুই ধাপে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের কেন্দ্রীয় শাসনক্ষমতা ও মতাদর্শ দ্বারা যেমন প্রভাবিত, তেমনি এর প্রতিক্রিয়া বাংলাদেশেও প্রতিফলিত হয়। ভারতে যখন হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী... ...বাকিটুকু পড়ুন

×