ইনুস সাবের আইকন পাইলাম সামহোয়্যারইনব্লগে!!!!!
১১ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
খবর পাইলাম ডঃ ইনুস সাবে জনগণের কাছে তার রাজনৈতিক আহবান জানাইছেন, তিনি তার প্রতি সমর্থন, বিরোধীতা কিম্বা উপদেশ থাকলে সেইটারে পত্রযোগে পাঠাইতে দাওয়াত দিছেন। বাংলাদেশের রাজনীতিতে সরাসরি অংশগ্রহণের বাসনা তিনি বেশ কয়েকদিন যাবতই আগ বাড়াইয়াই কইতেছিলেন, রাজনৈতিক দল করবেন, সেই দল নিয়া নির্বাচনী বৈতরনী পার হইবেন এইমতো স্বপ্ন দেখতেছেন উনি বেশ কিছুকাল ধইরাই। যদিও নোবেল পাওনের পরপর উনি কইছিলেন যে রাজনীতি করনের আগ্রহ উনার নাই... উনি যোগ্য প্রার্থী আন্দোলন করবেন!
ইনুস সাবে যা ইচ্ছা হয় তা'ই করবেন...আমার তাতে কি বলার আছে! কিন্তু উনার সিদ্ধান্ত যৌক্তিক কোন কারণ উপস্থাপণ ব্যতিরেকেই পরিবর্তীত হয় দেইখা একটু ডরে আছি। এই প্রবণতা সামহোয়্যার ইন ব্লগে একজনের আছে বইলা জানি...সেই ত্রিভুজের ন্যায় ইনুস সাবেও 'আগ্রহ নাই' অবস্থান থেইকা 'অনেক দিন ধইরাই প্রস্তুতি ছিলো' অবস্থানে পৌছাইছেন...ভবিষ্যতে আমাগো কপালে যে কি আছে সেইটা জানতে পারলে অন্ততঃ স্বস্তি পাইতাম!
প্রেসিডেন্ট জিয়ার লগে একবার উনি গেছিলেন স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কার করতে...গ্রাম সরকার নামের ঐ ব্যবস্থা যে কেমনে কাজ করে...সেইটা আমরা দেখছি বিভিন্ন সময়ে। ইনুস সাব এমনে 'জাদুই ছালা' থেইকা যে আরো কতো কি বাইর করবেন...সেইসব দেখনের মানসিক প্রস্তুতি নিতাছি আপাততঃ...
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব...
...বাকিটুকু পড়ুনআনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,...
...বাকিটুকু পড়ুন