somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসেন পরিবর্তনের রাস্তা খুঁজি!!

১৯ শে এপ্রিল, ২০০৭ রাত ৮:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শেখ হাসিনা দেশে ফিরলে যে কি হইবো সেইটা বর্তমান সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার জানে...কিন্তু আওয়ামি সমর্থকেরা তার বিরুদ্ধে মামলা হওন আর তার দেশে আসা ঠেকানের ঘোষণা দেওনের আগ পর্যন্ত যে চুপ ছিলো, তার রহস্য একটাই...বিএনপি'র ভাইঙ্গা যাওয়া দেখতাছিলো তারা।

90 পরবর্তী সব সরকারের আমলেই ব্যবসায়িরা ঢুকতাছিলো রাজনীতিতে, আর যেইসব রাজনীতিবিদ দল গুলির শীর্ষস্থানীয় নেতা ছিলো, তারাও ব্যবসায়ে তাগো সম্ভাবনা দেখতেছিলো। এই দুই শ্রেণীর কামড়া-কামড়িতে ক্ষমতার ভাগাভাগির সাথে টাকারও ভাগাভাগি চলতে ছিলো।

এই সুযোগে দেশের তাবৎ দুই নাম্বার ব্যবসায়িগো লগে খাতির জমতেছিলো দুই নাম্বার এইসব রাজনীতিবিদগো। 97'এর পর আওয়ামি ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হইছিলো নজরুল ইসলাম বাবু...কারণ তার লগে আন্ডার ওয়ার্লডের যোগাযোগ ভালো আছিলো। বিএনপিতো কিংবদন্তীর হাওয়া ভবন বানাইয়া দিলো বাজীমাত কইরা। ভবন আর সিন্ডিকেট কেন্দ্রীক রাজনীতি কে আগে শুরু করছিলো সেইটা মনে হয় না বিবেচনায় আসা উচিৎ, ক্ষমতায় থাকা সব দল মিলা এই দুইটারে যেমনে পৃষ্ঠপোষণা করলো তা দেইখা কিন্তু সকলেই ভয় খাইয়া যাইতেছিলো!

এইবার সেনা তত্ত্বাবধায়ক ক্ষমতা নেওনের পর, তাই মধ্যবিত্তরা তাগো শুচিবাই থেইকা খুশি হওনের অবকাশ পাইলো, এই শুচিবাইও নিশ্চিত খুব ভালো জিনিষ না। এই শুচিবাইয়ের লেইগা এরশাদ 9 বচ্ছর থাকবার পারছিলো, এই শুচিবাইয়ের লেইগা ঢাকার সব এমপি এক দলের হইছে। হুজুগ আর জোয়ারের রাজনীতি চলে এই শুচিবাইয়ের কারণে...ক্যান জানি মধ্যবিত্ত সবসময় জিততে চায়, তাগো সব নড়াচড়াতেই সাফল্য লাগে। ঠিক-বেঠিক নির্ধারিত হয় সাফল্যের মানদন্ডে।

এতো কথা কইলাম একটা আহ্বান জানাইতে, আসেন এইবার আমরা একটু ভাবি আমাগো পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্তের পাল্লা কোন দিকে যাইবো! কার ডাকে আমরা ঝাপাইয়া পরুম...শহুইরা মধ্যবিত্তরাও নিশ্চিত বর্তমান রাজনৈতিক অবস্থারে খুব স্বাভাবিক ভাবতেছেন না? আসেন পরিবর্তনের রাস্তা খুঁজি!!
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০০৭ রাত ১২:১৮
১৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×