কখন ঝরবে জল,
কখন আলোর ঝর্ণাধারা?
আশ্বিনের কাছে প্রশ্ন রেখে
তার নিশ্চুপ বহুরূপ দেখি...
বহুরূপ জেনেছি সমাজে সমাদৃত হয়...
চোখ ধাঁধাঁনোর খেলা যদি খেলা যায়
বাহবা দিয়েছে মানুষ তাহারে যূগে যূগে।
বহুরূপেরে মানুষ চিরকাল বিলুপ্ত প্রায় কহে
তবু বহুরূপীরা থেকেছে সমাজের আড়ালে আবডালে।
একিসাথে মনোলোভা এবং কুৎসিত হয়ে তারা
চমকে দিয়েছে সভ্যতারে, তবু বহুরূপ
রূপের সমঝদার সকলের কাছে কাঙ্খিত রূপেই থাকে...
আশ্বিনের বহুরূপ তবু ভোগান্তি এনেছে দেখি
ফসলে...আরবান ফুট পাথে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


