অবাক হলাম কিছুটা স্বস্তিও পেলাম, বছরের প্রথম
দিনের পত্রিকাটা পড়ে যেখানে
নেই কোন ধর্ষণ/ইভটিজিং এর মত খবর।
কিন্তু আসলেই কি তাই।
লজ্জা শরমের মাথা খেয়ে বলছি, বছরের প্রথম সকালেই দুইটা মেয়ে কর্তৃক
ভয়াবহ টিজিং এর শিকার হলাম আমি।
রাস্তার সাথে জানালা আর
ওপারে মহিলা কলেজ হওয়ায় ঘুম
ভাঙ্গে মিষ্টিকন্ঠের
কিচিরমিচিরে!ঘুমজড়ানো চোখে
খোলা জানালায় তাকালে দেখা যায়
প্রকৃতির সেরা সৃষ্টি!
টেবিলে পড়ছিলাম। দুইটা মেয়ের
বকবকানিতে জানালার দিকে
তাকালাম *। হুট করে এক মেয়ে আমার
জানালায় হাত ঢুকিয়ে দিলো!!!
হতভম্ব হয়ে গেলাম।আজকাল মেয়েরাও
এরকম অপরিচিত ছেলেদের ঘরে হাত
বাড়ায়! নাকি তাদের কথিত সম অধিকারের
ক্ষমতা প্রয়োগ করলো।
এসব টিজিং পত্রিকায় উঠবে না,আলোচনাও হবে না।
যদি আমি খপ করে হাত ধরে
বলতাম,"হাত ধরেছি,মনটাও ধরতে
চাই।"তাহলে....কিন্তু আমি নিখাদ ভদ্র ছেলে বলে তা করি নাই।
শুধু আজকে না।
ওইদিন এক মেয়ে আমার জানালার সামনে এসে সেইরকম স্টাইল করে দেখি সেল্ফি তুলছে!আমি খাচ্ছিলাম।
কিছু বলতে পারলাম না তার রুপের তেজে আমি দীপ্ত হচ্ছিলাম বলে।
আরেকদিন এক ঝাক মেয়ে জানালায় টোকা মেরেই দৌড়....
ডিয়ার আপু সমাজ,এরকম হাত না বাড়িয়ে অন্য কিছু বাড়িয়ে দিন তাও অনেকদিনের আশা পূরন হবে।
।
মেয়েদের জালায় তো পাগল হয়ে যাবো দেখছি।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



