somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাঃ এই দুধ টুকু খেয়ে নাও। বাচ্চাঃ না আমি খাবো না। :|

২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এরকমই একটি দৃশ্য সেদিন চোখের সামনে দেখছিলাম। মা বাচ্চাটিকে এক গ্লাস দুধ খাওয়াবে বলে কত কি করছিলো আর আমি তাকিয়ে দেখছিলাম। মা জোর করছিলো কিন্তু বাচ্চাটি কিছুতেই খেতে চাইছিলো না। ঠিক এরকম করতে করতে দুধের গ্লাসটা হাত থেকে পড়েই গেলো। সাথে সাথেই মা গিয়ে আবার এক গ্লাস দুধ নিয়ে আসলো। এবং আবার খাওয়ানো শুরু করলো। ভাবলাম মনে হয় দুধ খাওয়ানোর জন্য বাচ্চার সাথে মাকে প্রতিদিন এভাবেই যুদ্ধ করতে হয়। এত টুকু বাচ্চাকে এত বেশি পরিমান দুধ খাওয়াতে আমি আগে কখনো দেখিনি। তবে দুধ পুষ্টিকর খাদ্য। তাই খেলে ভালো। তবে ঐ দিন আমার সামান্য খারাপ লাগছিলো যে কেউ কেউ এই দুধ পায় না আর কেউ পেয়েও খেতে চায় না। কিন্তু ঐ দিন আমার তেমন খারাপ লাগেনি। খারাপ লাগলো আজকে যখন এই নিউজটি পড়লাম। এখানে দুধ পুষ্টির জন্য নয় জীবন বাঁচাতে প্রয়োজন।

ছেলের দুধের জন্য... Click This Link
প্রথম আলো দেখে সম্পুর্ন কপি-পেস্টঃ
বিয়ের ১২ বছর পর জন্ম হয়েছিল ছেলেটির। মা-বাবা দরিদ্র হলেও শখ করে সন্তানের নাম রাখলেন রবিনহুড। কিন্তু জন্মের পরপরই ধনুষ্টঙ্কারে আক্রান্ত হয় শিশুটি। চিকিত্সক পরামর্শ দিয়েছেন, ওষুধের পাশাপাশি দুর্বলতা সারাতে হলে শিশুটিকে নিয়মিত দুধ খাওয়াতে হবে। কিন্তু দুর্ভাগ্য, শিশুটির মা বাসন্তীও অসুস্থ। তাই মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হচ্ছে শিশুটি। কিন্তু শিশুটির জন্য বাজারের ব্যয়বহুল দুধ কেনার সামর্থ্য নেই মা-বাবার।
শিশুটির বাবার নাম মতিলাল রবিদাস। থাকেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের নন্দউড়া গ্রামে। বাড়ি বাড়ি গিয়ে জুতো সেলাই করে জীবন কাটে তাঁর। তিনি বলেন, ‘অনেক কষ্টে ধারদেনা কইরা যে টেহা পাইছি, তা দিয়া ডাক্তার দেহাইছি। তারা কইছে, ও ভালা অইব। এর লাইগ্যা নিয়মিত দুধ খাওয়াইতে অইব। কিন্তু স্ত্রীর অসুখের জন্য তার ভাগ্যে মায়ের বুকের দুধও জুটছে না। আর বাজারের দুধ যে কিনবাম, এরও সামর্থ্য নাই। দুধ খাওয়াতে না পারলে ছেলেটি আমার বাঁচব না। তাই এহন কীভাবে যে কী করবাম, তা বুঝতাছি না।’
ছেলেকে বাঁচাতে দুধের খরচের টাকা জোগানোর জন্য এখানে-সেখানে ঘুরছেন মতিলাল। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় আশুজিয়া ইউপির চেয়ারম্যান মো. আবু তাহের বলেন, ‘মতিলাল খুবই গরিব ও অসহায় একজন মানুষ। সাহায্যের জন্য সে আমার কাছেও এসেছিল।’


বড় লোকের বাচ্চাদের খাওয়ানোর জন্য কত কি করা লাগে আর অন্যদিকে গরীবের বাচ্চাদের দুমুঠো খাবারই জোটেনা। :(
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা বলি।

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:১৩

আমি পলিটিক্স এবং পলিটিশিয়ান পছন্দ পারি না। কোন দলের প্রতিই আমার আলগা মোহ কাজ করেনা। "দলকানা" "দলদাস" ইত্যাদি গুণাবলী তাই আমার খুবই চোখে লাগে।

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা... ...বাকিটুকু পড়ুন

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং ।

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:০২

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং
(বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে স্হানীয় পর্যবেক্ষণ)




আমরা সবাই অনেক উদ্বেগ ও উৎকন্ঠা নিয়ে আগত নির্বাচন নিয়ে উন্মুখ হয়ে আছি,
প্রতিটি মর্হুতে বিভিন্ন... ...বাকিটুকু পড়ুন

মেটিকুলাস ডিজাইনের নিজেরা নিজেরা নির্বাচন

লিখেছেন হাসান কালবৈশাখী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:৩৬

বাংলাদেশের জামাতের সমর্থন কতটুকু?
এযাবৎ পাকিস্তান আমল থেকে ৭৫ বছরের ইতিহাসেএ দেশে বর্তমানে যতগুলো নির্বাচন হয়েছে কোন নির্বাচনে জামাত ৪ - ৫% এর বেশি ভোট পায়নি।
২০০৮ এর ফটো আইডি ভিত্তিক ভোটে... ...বাকিটুকু পড়ুন

******মায়ের শ্রেষ্ঠ স্মৃতি******

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৫


মায়ের স্মৃতি কোনো পুরোনো আলমারির তাকে
ভাঁজ করে রাখা শাড়ির গন্ধ নয়
কোনো বিবর্ণ ছবির ফ্রেমে আটকে থাকা
নিস্তব্ধ হাসিও নয়
সে থাকে নিঃশব্দ এক অনুভবে।

অসুস্থ রাতের জ্বরজ্বালা কপালে
যখন আগুনের ঢেউ খেলে
একটি শীতল... ...বাকিটুকু পড়ুন

জনগণ এবার কোন দলকে ভোট দিতে পারে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৬


আজ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন। সকাল সাতটা থেকেই মানুষ ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি জোট বনাম এগারো দলীয় জোট (এনসিপি ও জামায়াত)। নির্বাচনের পরপরই... ...বাকিটুকু পড়ুন

×