somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেখুন নিজেদের অযোগ্যতাকে কিভাবে উপস্থাপন করছে পুলিশ!! '২ কোটি মানুষের শহরে ছিনতাই হতেই পারে'- ডিএমপি কমিশনার

১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা নগরীতে ছিনতাইয়ের ঘটনাগুলোর জন্য রাজধানীর জনাধিক্যকেই দায়ী করেছেন ডিএমপি কমিশনার। ছিনতাই ঠেকাতে পুলিশ সক্রিয় বলে জানিয়েছেন তিনি। ঢাকায় ছিনতাইকারীর হামলায় দুজনের মৃত্যুর পর ডিএমপি কমিশনার বেনজির আহমেদ সাংবাদিকদের বলেছেন, "দুই কোটি মানুষের শহরে ছিনতাই হতেই পারে।" বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনের একদিন আগে যাত্রাবাড়ী এবং গেণ্ডারিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুজন নিহত হয়।
এছাড়া চট্টগ্রামে আহত হন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। ঢাকায় ছিনতাইকারীর কবলে পড়েন এক নারী এনজিও কর্মকর্তা। দুটি নগরীতে বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে কড়া নিরাপত্তার মধ্যেই ছিনতাইয়ের এ ঘটনাগুলো ঘটলো। ছিনতাই ঠেকাতে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএসপি) কমিশনার বেনজির বলেন, "আতঙ্কের কারণ নেই। ছিনতাই প্রতিরোধে পুলিশ কাজ করে যাচ্ছে।"
বুধবার গুলশানের দি গ্যালারি মিলনায়তনে মটর সাইকেল চালকদের সচেতনতামূলক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন তিনি। বিজ্ঞাপনী সংস্থা 'কোজিটো মার্কেটিং সলিউশনস্' তাদের 'থিংক' কার্যক্রমের আওতায় "হেলমেট" শিরোনামে তিন দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে বেনজির জানান, প্রতি বছর সাত হাজারের বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। এর মধ্যে মটর সাইকেল দুর্ঘটনায় মারা যায় চার হাজার। তিনি সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, "দয়া করে হেলমেট ব্যবহার করুন।"

এবার দেখুন পুলিশের ট্রাফিক আইন মানার নমুনা !!

এই পুলিশ গুলোকেই দেন বিরোধী দলকে পিটাতে, দেখেন তারা কেমন সাফল্যের সহিত তা সম্পাদন করছে!

দেখুন ছিচকে চোরকে কিভাবে পেটাচ্ছে-

আর বড় চোরকে এভাবেই ছেড়ে দিচ্ছে-
আসলে এরা মনে করে বাংলাদেশের সব মানুষ-ই আবাল, তাই তারা যেমন ইচ্ছা তেমন বলে যাবে আর পাবলীক তা বিশ্বাস করবে, বিচারের ভার আপনাদের উপরই ছেড়ে দিলাম.
Click This Link
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×