somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিজয় কি? উঃ পুলাপাইনের নাম।

১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

; বিজয় মানে কি?
উঃ বিজয় তো আমার দোস্ত । আস্ত একটা দুষ্ট পোলা। আমার সাথে ইন্টার-এ পড়ত।
মানে? আর ইউ ম্যাড?
উঃ একটা ঘটনা বলি, শোন। ডজন খানেক ছেলেপুলে নিয়ে ৩ ঘরের এক বাড়িতে থাকত এক গৃহস্ত পরিবার। বাবা-দাদা'র আমলের রীতি নিতি অনুযায়ী সেই বাড়িতে সব থেকে বড় ঘর যাদের ছিল তারা করত সংসারের বাজার। এক ঘরের বাজার যদি আরেক বাড়ির লোক করে, তাইলে নিশ্চিতভাবেই তাদের মন মত কিছু চলত না। কোন দিন উপোষ থাকত, কোন দিন ঝগড়া মারামারি হইত। শেষ পর্যন্ত তুমুল মারামারি করে বাজারের দায়িত্ত নিল যে ঘরের লোক সেই।

ছোট সেই ঘর। সবাই ভাবল সমস্যা শেষ। সুখে শান্তিতে সবাই থাকব, কিন্তু না! এখন তো আরও সমস্যা। ঘরের পুলাপাইনগুলা একটাও মানুষ না। একজন চুলায় পাতিল দেয় তো আরেকজন পাতিল ছুড়ে ফেলে দেয়। একজনের ভাত খাইতে ইচছা করে তো আরেকজনের ওই দিন রোযা রাখতে মন চায় । না নিজে খায় না আরেকজনরে খাইতে দেয়। বাজারে যাওয়ার আগে প্রতিবার ঝগড়া ঝাটি কইরা ফ্রিজ, টিভি সহ মোটামোটি ঘরের সব জিনিষপত্র ভাঙ্গা ভাঙ্গি শেষ। এর মাঝে ঘরের একজন বলে আগেই তো ভাল ছিলাম অন্য মানুষ বাজার করে দিত! একজন বলে শুধু আমিই সব সময় বাজার করব! আরেকজন বলে আমারে বাজারে না যাইতে দিলে ঘরে আগুন লাগাইয়া শ্যাষ কইরা দিব। নাউ দ্যা কিউরিয়াস মাইন্ড ওয়ানটস টু নোঃ

এই বাজার জিনিষটায় কি এমন মধু আছে? বাজারের টাকা মারার মধু?
নিজেরা শান্তিতে থাকতে চাও বলে মারামারি করে বাজারের দায়িত্ব নিলা। তা এখন নিজেরা মারামারি করে একই সিন করলে তোমাদের এখনকার অবস্থা আর আগের অবস্থার মাঝে তফাত রইল কি?
মারামারিতে হাড়ি উল্টাইল কার? না খাইয়া থাকল কে?

এইখানে বাজারটা হইল ক্ষমতা। ছোট ঘরটা হল আমাদের দেশ। আর ঘরের মধ্যে যে পুলাপাইনগুলায় মারামারি করে সেগুলা হইল আমাদের পলিটিক্যাল পার্টি। আগে পাকিস্তানের হাতে দেশের ক্ষমতা আছিল এখন মুক্তিযুদ্ধ করে আমরা বিজয় অর্জন করেছি। কিন্তু নিজেরা মারামারি করে দেশের ভিতর সব ধ্বংস করলে বিজয় শুধু নিজের পুলাপাইনের নাম রাখাতেই কাজে দিব আর কোন কাজে না !
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×