somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হোয়াট ইজ ভোট? হোয়াট ইজ জনতা?

২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

; সময়টা হল বিগতবার আওয়ামীলীগ সরকারের নির্বাচনের সময়। যে বার নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসল। তো সেই বার ভোটের সময় আমার বাবা কেবলমাত্র দিল্লী থেকে ডাক্তার দেখিয়ে দেশে আসলেন। বাসায় বিশ্রামের জন্য বেশ কিছুদিন বসা। অফিসে যান না। আমাদের তৎকালীন বাসায় বাবা'র রুম থেকে বিছানায় বসেই মেইন রোড দেখা যেত। বাবা বেশিরভাগ সময় বিছানায় বসে বাইরের মানুষের আনাগোনা দেখতেন। যেহেতু সময়টা ভোটের মাস, রঙ বেরঙ্গের মিছিল যেত নানা রকম স্লোগান দিয়ে। বাবা প্রতিবার মিছিল যেতে দেখলেই, ব্যাঙ্গ করে বলতেন "আমার সালাম নিন 'তমুক' মার্কায় ভোট দিন।"

ব্যাপারটা বেশ ভাল ছিল। মিছিল দেখার জন্য দৌড়ে রাস্তায় চলে যেতাম। ঈদ, ঈদ পরিবেশ লাগত। পুরো রাস্তা জুড়ে নানা রকম পোস্টারের ছড়াছড়ি। কখনও বা সত্যিকারের ধানের শিস নিয়ে কখনও বা নৌকা নিয়ে কখনও বা লাঙ্গল নিয়ে মিছিল হত। আমরা মানুষ গুনতাম, যে কোন মিছিলে কত মানুষ। যে মিছিলে বেশি মানুষ হত সেই দল ই সবচেয়ে ভাল বলে ভাবতাম। একের পর এক দলের মিছিল যেত। মারামারি হত না। টিভিতে রাত জেগে বাবার সাথে চা আর টোস্ট বিস্কুট নিয়ে বসে ভোটের ফলাফল গননা দেখতাম।

তখনকার ভোট মানে আনন্দ ছিল। তখনকার ভোট মানে ছিল, 'আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব।' পরে যেটা বদলে হয়, 'আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝে দিব।'

আর এখন? ভোট মানে আতঙ্ক! দুই দলের মিছিল যাওয়া মানে মারামারি, আহত, নিহত। ভোট মানে হরতাল। ভোট মানে বাসায় চুপ করে বসে থাকা।

ভোট, জনতার মত প্রকাশের অধিকার। হুম, জনতা একটি ব্যাঙ্কের নাম, জনতা একটি লাইব্রেরি'র নাম। জনতা একটি লন্ড্রির নাম। এছাড়া আর কোন জনতা বোধহয় ক্ষমতাসীনরা দেখতে পান না। তারা শুধু 'ভোট' দেখতে পান।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×