somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কতবার কক্সবাজার! আরও।

২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


; কক্সবাজারে এটা কতবারের মত যাওয়া আমার মনে নেই। তবে কেউ জিগ্যেস করলে ১৩/১৪ বার বলে দেই। কবে থেকে যে আসলে ১৩/১৪ বার বলছি তা ও মনে নেই। আমার কিছু মনে না থাকলে ১০, ১৩, ১৪ এই তিনটা সংখ্যা দিয়ে কাউনট চালিয়ে দেই। মানুষ নিজের অজান্তে কিছু প্রিয় সংখ্যা তৈরি করে। এগুলো আমার প্রিয় সংখ্যা নয়, ঠ্যাকা কাজ চালানো সংখ্যা।

কক্সবাজারের কত রূপ যে দেখেছি! পূর্ণিমা'য় সাগর দেখেছি, অমাবশ্যায় সাগর দেখেছি, উত্তাল সাগর দেখেছি, শান্ত সাগর দেখেছি, বৃষ্টিস্নাত সাগর দেখেছি। কিন্তু সাগরের রূপ আর শেষ হয় না। তবু দেখতে ভাল লাগে। কিছু সুন্দর জিনিষ সব সময় সুন্দর ই লাগে। তবে প্রথমবার দেখার মত সুন্দর আর কখনওই লাগে না।

ঢাকা থেকে ট্রান্সপোর্টেশন সিস্টেম ভাল হওয়ার কারনে, বিশেষ করে লাক্সারিয়াস বাসগুলো থাকার কারনে, কক্সবাজারে যাওয়ার বিষয়টা বেশ আনন্দদায়ক। তার উপর ভাল ভাল হোটেলে 'সামার ডিসকাউনট' বলে যে ৫০% ছাড়ের দৌড়াদৌড়ী চলে, তাতে শান্তিতে কয়েকদিন থাকা যায় বলেই ছুটি পেলে কক্সবাজারে যাওয়াই থাকে প্রধান আকর্ষণ।

কক্সবাজার নিয়ে নতুন কিছু বলার নেই। মুলতঃ এই ট্যুরের ভাল লেগেছে আমার ট্যুর মেট গুলোকে। নতুন করে রিয়েলাইজেশন আসছে যে এই মানুষগুলো আসলে আমার খুব কাছের কিছু মানুষ। রক্তের সম্পর্কের খুব কাছাকাছি এদের অবস্থান। এছাড়া ভাল লেগেছে 'পৌষী'র' খাবার। রূপচাঁদা মাছটা ছিল এক কথায় অসাধারণ। 'নিরিবিলি'র' খাবার ও অসাধারণ। বিশেষ করে 'জিরাপানি।' আর হিমছড়ি'র কাছে বালুর বাধ দেয়া যে সৈকতটি আছে তা তো এক কথায় অস্থির! ভাল ছিল 'সি গালের পুল।' ভাল ছিল এবারের কেনা বড়ই এর আচার।

খারাপ লেগেছে অনেক কিছু। এর মাঝে প্রথম খারাপ লেগেছে 'কক্স টু ডে হোটেল।' একটা হোটেল খারাপ হতে পারে তাই বলে 'কসাই ' টাইপ হবে এটা আশা করা যায় না। এই মানের হোটেলের কাউকে দেখিনি আমি শ্যুটিং পার্টি ভাড়া দিতে। কিন্তু এই হোটেল দেয়। এতে কিভাবে খারাপ হল? বিশ্বাস করেন আপনি যখন পুল সাইড বার বি কিউ করবেন আর একদল লোক এসে আপনাকে শ্যুটিং এর অজুহাত দিয়ে উঠে যেতে বলবে তখন আপনার নিজেকে সানি দেওল মনে হবে। মনে হবে 'ধাই কিলো কা হাত' দিয়ে একটা ঘুষি মারি। আর ভাত ভর্তা খেয়ে যখন ২৬৫০ টাকা বিল দেবেন, তখন মনে হবে জীবনে আপনি বিল গেটস টাইপের লোক! ইটস নট এ বিগ ডিল ইউ নো।


যাই হোক, তবুও ভাল ছিল এই ট্যুর। এত্তগুলা ভাল লাগার মাঝে এইটুকু খারাপ লাগা ধর্তব্যের মাঝে পড়ে না। ভালবাসি কক্সবাজারকে। ভালবাসি বাংলাদেশকে। আমি আবার আর একটা বার তোমার প্রেমে পড়তে চাই। সত্যিই চাই।

পুনশ্চঃ 'জেনি' এত্ত স্লিম হইছে ক্যামনে। রহস্য কি? জানা দরকার। আমার ভুঁড়িটা কমাইতেও কাজে দিব। প্লিজ এখন বইলেন না জেনি কে? পনডসের টিভিসি দেখেন। জ্ঞান বাড়বে।
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১:১৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×