; শরীরে জ্বর, কাশি, সর্দি নিয়ে যার রাত ১২ টার সময় লিখতে বসতে মন চায়, তাকে অসুস্থ ব্যাতিত আর কিছু বলা যায় না! তবে এত্ত রোগ বহনকৃত একজন মানুষকে অসুস্থ বলাটাই স্বাভাবিক। যাই হোক, একটা প্রেম কাহিনি লিখব।
জনৈকা সুন্দরী রমণী তার ফেসবুক প্রোফাইলে গালের সাথে লাগাইয়া সদ্য মুক্তিপ্রাপ্ত একটা টয়লেট টিস্যুর ছবি আপলোড করেছেন। উৎসুক জনতা হিসেবে আমি দেখি তাতে ৬০/৭০ টা কমেন্ট! তাই দেখে 'মন কি যে চাইছে বল, যা দেখি তা লাইগছে ভাল' গান গাইতে গাইতে কমেন্ট পড়া শুরু করলাম।
জনৈকা সুন্দরী রমণীঃ উমাইগড! এত্ত সুন্দর টয়লেট টিস্যু! একদম নতুন মডেল। অলাবু মাই হাবি।
(যারা হাবি মানে জানেন না তাদেরকে সতর্ক করার জন্য বলছি যে, হাবি কোনমতেই হাবিব নামের সংক্ষিপ্ত রূপ নয়!)
হাবিঃ ইউ আর মোস্ট ওয়েলকাম (পার্ট টু) মাই ওয়াইফি। আমাকে একটু ইউজ করতে দিবা?
জনৈকা সুন্দরী রমণীঃ নাহ! দিব না! তুমি একটা দুষ্টু!
হাবিঃ প্লিচ। আমাকে একটু ইউজ করতে দ্যাও। আমি তোমাকে চকলেট দিব।
জনৈকা সুন্দরী রমণীঃ আচ্ছা দিব যাও! তুমি তাড়াতাড়ি চলে এসো কিন্তু। ওকে?
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



