somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কি করবেন? আজকের দিনটাই যদি শেষ হয়?

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

; মস্তিষ্কে জং পড়াটা বোধহয় সত্য ঘটনা। আমার জংটা মনে হয় মাথা ছাড়াও, বয়স, চিন্তা-ভাবনা সব কিছুতেই ধরেছে একমাত্র খাওয়া ছাড়া। আলহামদুলিল্লাহ খাওয়াতে আমার কিশোর ছেলের মত রুচি আছে। মানুষের জ্বর, সর্দি, ঠাণ্ডা, মাথাব্যাথা হলে কিছুই ভাল লাগে না, খাওয়া তো দূরে থাক! কিন্তু আমার!!

মাশাআল্লাহ! এইতো সেদিনের জ্বরের কথা বলি। সকাল বেলাতেই নুডুলস আর চা। দিন গড়াতে আলুভর্তা, পোড়া পোড়া ডিম ভাজি, এক চামচ ঘি আর গরম ভাত। দুপুর গাঢ় হতেই সিম আর বোয়াল মাছ। সন্ধ্যায় তেহারি আর রাতে আবার বোয়াল মাছের তরকারি। আহা! কি স্বাদ। জ্বর হলেই আমার খিদা লাগে। নাকে তেহারির গন্ধ পাই কেবল!!

অদ্ভুত! একটু বেশিই অদ্ভুত! সেই সাথে অদ্ভুত আমার রোগ না সামলানোর ঘটনা। ১০১ জ্বর হলেই আমি কাবুবাবু হয়ে যাই। সম্পূর্ণ শয্যাশায়ী। ঝড়টা আমার মায়ের উপর দিয়ে যায় অবশ্য। জলপট্টি থেকে শুরু করে বিছানায় খাইয়ে দেয়া পর্যন্ত। বড় হওয়াটা একটা ট্র্যাপ হলেও সেবাযত্নের এই অধ্যায়টা অদ্যবধি একই। ভাল লাগে।

তবে এই কাবুবাবু হয়ে আমার মাথায় ব্যাপক চিন্তাভাবনা আসে। রাজনীতি, অর্থনীতি, ব্যবসা, দর্শন সব মানে সব। শুধু খেলাধুলার চিন্তাটা আসে না। নইলে রীতিমত দৈনিক পত্রিকা হয়ে যেত!!

যাউকগা ট্র্যাকে আসি। এইবারকার জ্বরে মনে হল, আজকের দিনটাই যদি জীবনের শেষ দিন হয় তবে আমি কি করব? হুম! গভীর চিন্তার বিষয়। উত্তর দেয়াটা সহজ না। ভাবতে থাকি। প্রথমেই ভাবলাম, ধুম্রপানটা ছেড়ে দেব। এটলিস্ট আম্মার সব ঘটনার পিছনে ধূম্রপানকে দায়ি করা থেকে তো মুক্তি! আর এটা তো কঠিন কিছু না! মহান লেখক মার্ক টোয়েন বলেছেন, ' অনেকেই বলে ধূম্রশলাকা ছাড়া কঠিন ব্যাপার। আমি তাদের কথা শুনে অবাক হই। ধূম্রশলাকা ছাড়া কঠিন কিছুই না! আমি ১৫৭ বার এটা ছেড়েছি।'

সেইদিকটাতে আর বেশি না ভেবে ভাবলাম আর কি করা যায়। মনে হল, বাবা আর আম্মুর ছবিটা ঘণ্টাখানেক ধরে দেখতে হবে। যাতে হটাত সেই লম্বা যাত্রার পরেও তাদের চেহারা মনে থাকে।আর? হুম! হজ্বের পদ্ধতিটা একবার পুরা রপ্ত করে নিতে হবে। সাথে লাদাখ ভ্রমনের গুটিকয়েক কাহিনি আর চকচকা ছবি। ব্যস! আর কিছু না। শুধুমাত্র একটা দিনে এর থেকে ভাল কিছু আমার মাথায় আসেনি। অনেকের মাথায় হয়ত অনেক কিছু আছে। কারও মাথায় হয়তবা 'জিন্দেগি মিলেগি না দোবারা' মুভির কনসেপ্ট আবার কারও মাথায় হয়ত 'মুন্না ভাই এমবিবিএস' এর কাহিনি। ইট ডিপেন্ডস।

সবশেষে একটা জোকস বলি, এক লোক বিয়ে করতে চায় না। বাসার সবাই তাকে বোঝায় যে, যদি সে বিয়ে না করে তবে তার মৃত্যু সময়ে তো মুখে পানি দেয়ারও কেউ থাকবে না। অবশেষে তিনি বিয়ে করেন। দিন যায়। তার মৃত্যুকালে তার স্ত্রী তার মরনশয্যার পাশে পানি নিয়ে বসে আছেন। জিগ্যেস করলেন, 'পানি খাবা?' তিনি নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দেন, 'ধুর! এখন তো আর পানি খেতে ইচ্ছে করছে না!!!'

লিখতে থাকলে চলতেই থাকবে। তাই খোদার কসম, এই ভিডিওটার লিঙ্কই শেষ, "https://www.youtube.com/watch?v=9RAhxhIHdpM"
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিশীথের মুঠোয় - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৫ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৪



আমি সূর্যোদয়ের অপেক্ষায়,
হিমশীতল সকালের ভেতর নত চোখে চেয়ে আছি।
হিমার্ত জানালায় জমে ওঠে নিঃশ্বাসের মেঘ—
আঙুল বুলিয়ে মুছে দিই;,
যদিও জানি, আজ সেখানে তোমার পদচিহ্ন নেই।

শরতের বৃক্ষেরা পত্রমোচনের ভাষা জানে;
আমি কেবল তোমার... ...বাকিটুকু পড়ুন

জিম করা কি হারাম?

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬




জিম করা কি হারাম?

হ্যাঁ, জিম করা হারাম!

যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!

কিন্তু তারপরেও কথা থাকে।

এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!

অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন

জেফরি আর্চারের জগৎ বিখ্যাত উপন্যাস ‘A Prisoner of Birth’ এবং অন্যান্য প্রসঙ্গে....

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৭


ছবিতে আমি, মারুফ জামান এবং লেঃ কর্নেল রাজীব।
জেলে থাকতে জেফরি আর্চারের (Jeffrey Archer) লেখা ‘A Prisoner of Birth’ বইটির পড়ার জন্য বলেছিলেন ক্যাপ্টেন (চাকুরিচ্যুত) খন্দকার রাজীব... বইটি সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

মার্কো রুবিও ভারতে কী করছেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২


আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি... ...বাকিটুকু পড়ুন

সুন্দর সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২১



সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!

মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;... ...বাকিটুকু পড়ুন

×