somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইঁদুরের বংশ নিজেই করুন ধ্বংস!

০৩ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইঁদুর স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকার একটি প্রাণী। অফিস বা বাড়িতে ইঁদুরের উপদ্রব কম বেশি থাকেই। পাশাপাশি গুদাম, দোকান ইত্যাদি নানা স্থানেও এদের উপদ্রব ঠেকানো মুশকিল। যাদের বাড়িতে ছোট শিশু আছে তারা ইঁদুরের এ উপদ্রব হতে রক্ষা পেতে বিষ প্রয়োগ করতে ভয় পান। আবার বিষ প্রয়োগ করেও অনেক ক্ষেত্রে বিশেষ কোন লাভ হয় না। আজকাল বেশিরভাগ ক্ষেত্রেই বিষ গুলো ইঁদুর মারার জন্য কার্যকরী প্রমাণিত হয় না কারণ এখন ইঁদুর মারার বিষেও ভেজাল। কাজেই এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে তৈরি করে নিন এমন একটি বিষ যা মানুষের জন্য বিষাক্ত নয়, কিন্তু ইঁদুরের জন্য একই সাথে সুস্বাদু ও প্রাণঘাতী। তৈরি করতে লাগবে খুব সামান্য কয়েকটি উপাদান যা আপনার রান্নাঘরেই মজুদ আছে। আসুন নতুনখবর পাঠকবৃন্দ জেনে নেয়া যাক বিষ তৈরি ও তার ব্যবহার প্রণালী।

উপকরণঃ
ময়দা/আটা- ১/২ কাপ, চিনি- ১/২ কাপ, বেকিং পাউডার- ১/২ কাপ।

প্রস্তুত প্রণালীঃ
ময়দা, চিনি ও বেকিং পাউডার এক সাথে মিশিয়ে নিন।
ভাবছেন আর কি করবেন? আর কিছুই করতে হবে না। তৈরি আপনার ইঁদুর মারার বিষ। যদি গুঁড়ো অবস্থায় এই বিষ প্রয়োগ করতে না চান, তাহলে সামান্য মধু মিশিয়ে ছোট ছোট বল আকারে তৈরি করে নিন। মধু ইঁদুরকে আরও বেশি আকর্ষণ করবে। ভুলেও পানি দিবেন না যেন। কেননা পানির সংস্পর্শে বেকিং পাউডার কাজ করা শুরু করে দিবে ও ইঁদুর খাওয়ার পর প্রয়োজনীয় ফল দিবে না। একটু ঝামেলার মনে হলেও গুঁড়ো অবস্থাতেই প্রয়োগ করা সবচাইতে ভালো।

ব্যবহার প্রণালীঃ
এই ছোট বল গুলো ইঁদুরের উপদ্রব বেশি এমন স্থানগুলোতে রেখে দিন। ছোট থেকে বড়, সব প্রকারের ইঁদুর এই বিষে ধরাশায়ী হতে বাধ্য। বেকিং পাউডার ইঁদুরের পাকস্থলী হজম করতে পারে না। পাকস্থলীর এসিডের সাথে মিশে বেকিং পাউডার প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে। ইঁদুর এই গ্যাস নির্গত করতে পারে না আর এতেই সে মারা যায়।

সাধারণত একবার খেলেই ইঁদুরের মৃত্যু সুনিশ্চিত। তবুও সকল ইঁদুর হতে মুক্তি পেতে পর পর ৩ দিন প্রয়োগ করুন।
ইঁদুরের বংশ, বেকিং পাউডার দিয়ে করুন ধ্বংস!
বিস্তারিত
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×