somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাউন্টার ইন্টেলিজেন্স

০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুদিন ধরে লেখা গুলোয় একটা ব্যাপার বলার চেষ্টা করে আসছি। এই যুদ্ধে এক ধাপ এগিয়ে থাকা জরুরী। প্রতিপক্ষের পরবর্তী পদক্ষেপ কি হবে বা হতে পারে ভেবে নিয়ে এগুনো দরকার। বর্তমান পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? আইনগত? আপিল? তা হয়তো করা হবে। তবে তা করা হবে লোক দেখানো। আপিল কিংবা আইনগত রাস্তায় যাওয়া হবে স্রেফ সময় ক্ষেপনের জন্য। তবে একটি চেষ্টা হবে, তা হচ্ছে রায় বিপক্ষে গেলে অরাজকতা সৃষ্টির ভয় দেখানো। বিশাল ক্যাডার বাহিনী নিয়ে গাড়ি ভাংচুর, জ্বালাও পোড়াও করা কোন সমস্যাই হবে না।
সত্যিকারের চেষ্টা হবে দেশী ও বিদেশী শক্তিকে সংগঠিত করা। দেশী শক্তি হিসেবে কে কে পাশে দাঁড়াবে আজকে সেই ঘোষণা এসে গেল। বিরোধী দলীয় নেত্রী বেশ কিছু বাহানার আড়ালে এই অরাজকতাকে সমর্থন দিলেন। এখন বাকী রইল বিদেশী শক্তির সমর্থন। তাও বোধহয় অচিরেই আসবে। কত অচিরে তা নির্ভর করছে কতটা লাশ তাঁদের দরকার। সামনের আরও দুই তিনটা হরতালের নিহতের সংখ্যা আগের নিহতের সংখ্যার সঙ্গে যোগ করে সঙ্খ্যাটা কে আশঙ্কা জনক প্রমাণের একটা চেষ্টা তো হবেই।
পরবর্তী পদক্ষেপের ভেতর আরও কিছু রটনা শোনা যাচ্ছে। আত্মঘাতি হামলা কিংবা প্লেন হাইজ্যাক। বিরোধী বা গণজাগরণ মঞ্চের নেতা কর্মীদেরকে একে একে ঘায়েল করা। দুই একজন ব্লগার এর বাড়ীতে আক্রমনের চেষ্টার খবরও এসেছে। একজন দুইজনকে রাস্তা থেকে সরিয়ে দিতে পারলে হয়তো বাকীদের ক্ষেত্রে হুমকিতেই কাজ হবে, এমন একটা প্ল্যান থাকতে পারে। তবে এই মুহূর্তে তা করতে যাওয়া বেজায় ঝুঁকিপূর্ণ হবে। ভীতি তৈরির চেয়ে উৎসাহ বাড়িয়ে দিতে পারে। ফলে সেই রাস্তায় এই মুহূর্তে বোধহয় যাবে না।
১/১১ ধাঁচের কিছু আনার চেষ্টা করবে কি না নির্ভর করছে যারা আসবেন তাঁরা কেমন মানসিকতার। আবার সব রাজনৈতিক নেতাদের জেলে ঢোকাবেন কি না? তাঁর চেয়েও বড় প্রশ্ন বিচারাধীন এই মানবতাবিরধিদের প্রতি কি আচরণ দেখাবেন। আবার মানবতা বিরোধী আইন বাতিল? কিংবা বিচার স্বচ্ছ হয়নি বলে পুনরায় শুরু?
নাকি জরুরী অবস্থা ঘোষণা করে নতুন একজন শাসক নিয়োগ? যে ঘটনাই ঘটুক সিদ্ধান্ত তাঁদের অনুকুলে গেলে আপত্তি করবে না।
বিরোধী নেত্রীর বিদেশ সফর এবং ফেরত আসবার পরের সাংবাদিক সম্মেলন একটি ঘটনার ই ইঙ্গিত দিচ্ছে, আর তা হচ্ছে বিদেশী প্রভুরা ঠিক করে ফেলেছেন তাঁরা কোন দিকে যাবেন। বিরোধী দল তাই এখন অনেকটাই নির্ভার বোধ করছে। যুদ্ধাপরাধীর বিচার চাই তবে, কিন্তু, যদি—এমন কথাবার্তা আর তাঁদের এখন বলতে হবে না। ‘স্বচ্ছ বিচার’, ‘নিরপেক্ষ বিচার’ এসব কথার বদলে এখন তাঁরা নাস্তিক, কাফের, ইসলাম, এই ধাঁচের কথাবার্তা শুরু করবেন।
মুক্তিযুদ্ধ, মার্কিন মুল্লুকের বিরোধিতা সত্ত্বেও শুরু হয়েছিল। মধ্যপ্রাচ্য ও সেদিন পাশে ছিল না। শুধু সঙ্গে ছিল বাঙ্গালী জাতীয়তা বোধ। অর্থনৈতিক মুক্তির আকাঙ্ক্ষা। আবার একই অবস্থায় এসে দাঁড়িয়েছি ৪২ বছর পরে। তখনও রাজাকারদের পক্ষে ছিল বিদেশী শক্তি, এখনও আছে। এবার কি হবে? গণজাগরণ মঞ্চ এই মুহূর্তে সবচেয়ে বড় আশার জায়গা। এই একতা ধরে রাখতে হবে। কারণ প্রথম চেষ্টাই হবে ‘ডিভাইড এন্ড রুল’। তবে এই মুহূর্তে চাই খুবই বিচক্ষণ সিদ্ধান্ত আর শত্রুর পরবর্তী চাল আন্দাজ করা। কাউন্টার ইন্টেলিজেন্স।
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বিদেশী শক্তিদের এই ঘটনায় সম্পৃক্ত হতে যাচ্ছে। আর তাঁদের সম্পৃক্ত করতে সত্যিকার অর্থে এই মুহূর্তে তাঁদের চাই দুটো জিনিস। প্রথম টা ‘লাশ’ কিংবা তাঁদের ভাষায় ‘শহীদ’। আর দ্বিতীয়টা বিরোধী নেত্রীর আশীর্বাদ। প্রথমটা তাঁদের জন্য জোগাড় করা কোন সমস্যা না। যে বিশাল ক্যাডার বাহিনী তাঁদের রয়েছে, এক নির্দেশে তাঁরা গাড়ী ভাংচুর, পুলিশ পেটানো যে কোন কাজে নিয়োজিত হয়ে যাবে। পুলিশ গুলি না ছোড়া পর্যন্ত সেখান থেকে নড়বে না। ‘লাশ’ এমনিতেই আসবে। আর সেই লাশের ছবি দেখিয়ে পরের দিন থেকে চলবে সহানুভুতি আদায়ের খেলা। দেশী সহানুভুতির চেয়ে বিদেশী সহানুভুতি বেশী জরুরী। আর সেই জন্য লাশের সংখ্যা বাড়ানো এই মুহূর্তে তাঁদের প্রধান এজেন্ডা। সেই চেষ্টার অংশ হিসেবে আসছে আরও তিনটা হরতাল। তবে লাশের দহাই দিয়ে হরতালের সংখ্যা বাড়তেও পারে।
দ্বিতীয় জরুরী জিনিশটা আজকে পেয়ে গেল। বিরোধী নেত্রীর সমর্থন। এখন তাঁরা বিশাল একটা টিম। বেছে বেছে কিছু ব্যাপার তিনি উল্লেখ করলেন। উনি অরাজকতা সৃষ্টি টা দেখতে পেলেন না, দেখতে পেলেন পুলিশের বাঁধা দান। শাহবাগের অহিংস অবস্থানের পেছনের প্রেরনা দেখতে পেলেন না, দেখতে পেলেন সব নাস্তিক দের। তবে সবচেয়ে উল্লেখযোগ্য যে ব্যাপার, তিনি পূর্ণ মাত্রায় সমর্থন দিলেন, বিদেশ সফরের পরে। বিদেশে কেন গিয়েছিলেন তা নিয়ে শিষ্টাচার বহির্ভূত একটা বক্তব্য যদিও বাজারে চালু আছে, দেখার বিষয়, সেটা সঠিক কি না। আগামী কিছুদিন বিদেশী নেতৃবৃন্দের কি বক্তব্য দেয়, বিদেশী পত্র পত্রিকা এবং সংবাদ মাধ্যম কিভাবে ঘটনাটিকে উপস্থাপন করে, তা থেকে ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে।
গনজাগরন মঞ্চ কিভাবে এগোবে কিংবা বিরোধী পক্ষের পরবর্তী চাল মাথায় রাখছে কি না জানি না। খুব জরুরী এই মুহূর্তে কাউন্টার ইন্টেলিজেন্স। বিরোধী শিবির কোন পথে এগোচ্ছে তা আঁচ করে এক ধাপ এগিয়ে থাকা। এই মুহূর্তে শুধু দেশী মিডিয়া তে নিজেদের অবস্থান তুলে ধরলেই হবে না। যেহেতু তাঁদের চেষ্টা বিদেশী প্রভুদের ডেকে আনার রাস্তা প্রশস্ত করা তাই বিদেশী মিডিয়া তেও নিজেদের বক্তব্য প্রচার জরুরী। আরও জরুরী আন্তর্জাতিক পরিমণ্ডলের সবাইকে বোঝানো এই আন্দোলনের চাওয়া টা কি? জানাতে হবে দেশবাসী কেবল আইনের শাসন চায়। ৪২ বছর আগে ঘটে যাওয়া কিছু অপরাধের শাস্তি নিশ্চিত করতে চায়।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×