somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘আটচল্লিশ ঘণ্টা’

১০ ই মে, ২০১৩ রাত ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই সময়কালটার ভেতর কেমন যেন একটা সম্মোহনী ক্ষমতা আছে। তাই না? না চাইলেও কেমন যেন একটা উত্তেজনা ছড়িয়ে দেয়। ‘দেখি কি হয়?’ ধাঁচের একটা প্রত্যাশা নিজে থেকেই গজিয়ে ওঠে। ‘পারবে?’ না ‘পারবে না’ এমন দুটো দল ও তৈরি হয়ে যায়। হয়তো দুটো দলের ভেতর বাজি ধরার ঘটনাও ঘটে। কথাটা অনেকেই বলেন। এমন আল্টিমেটাম অনেকেই দেন। গনক, রাজনীতিবিদ, কলামিস্ট, চিকিৎসক। গুরুতর রুগী নিয়ে হাসপাতালে এসেছেন, ডাক্তার সাহেব পরীক্ষা করে দেখলেন। গুরুগম্ভীর মুখ করে বললেন, অবস্থা বেশ সিরিয়াস, ‘আটচল্লিশ ঘণ্টা না পেরোলে কিছু বলা যাবে না।‘ কিংবা গনক সাহেব হাত দেখে বললেন, ‘এই পাথরের আংটি পড়লে আটচল্লিশ ঘণ্টার ভেতর শনির দশা কেটে যাবে।‘
সবসময় এমন আল্টিমেটাম দেয়া হয়, এমনটি কিন্তু না। কখনও চব্বিশ ঘণ্টা কখনও বাহাত্তর ঘণ্টা। চব্বিশ ঘণ্টার দুটো মানে। একটা মানে, খুব বেশী সিরিয়াস না। হয়তো এখনই সেরে যাবে, তারপরও ডাক্তার সাহেব হাতে একটু সময় রাখতে চাইছেন। আবার এমনও হতে পারে যা অঘটন হওয়ার খুব দ্রুতই হবে। আসলে চব্বিশ ঘণ্টার আল্টিমেটামে দোদুল্যমানতা খুব কম থাকে। রুগী বেশী খারাপ থাকলে রুগীর স্বজনরা ধরেই নেন আশা কম। ভালো থাকলে ধরে নেন ফর্মালিটির জন্য বলছেন। একটু সেফ সাইডে থাকার জন্য।
ওদিকে বাহাত্তর ঘণ্টা সময়টা যদিও একটু লম্বা হয়ে যায় তারপরও সবাই ধরে নেন তাঁর আগেই কিছু একটা ফয়সালা হয়ে যাবে। অজ্ঞান রুগীর জ্ঞান না ফিরলেও হয়তো একটু নড়াচড়া করবে কিংবা চিমটি দিলে হাত সরিয়ে নিতে চাইবে। উল্টোটাও হতে পারে। ধীরে ধীরে নিস্তেজ হয়ে যেতে পারে। এই আল্টিমেটামে ও আশা নিরাশার খেলা আছে তবে কেমন যেন সম্মোহনী ক্ষমতা নেই। অনেকটা ‘দেখি কি হয়।’ ধাঁচের আশ্বাস বানীর মত। ‘আল্লাহ আল্লাহ করেন।‘ কিংবা ‘হায়াত মউত আল্লাহ্‌র হাতে’ এই ধরনের কথায় যেমন একজন ডাক্তারের অসামর্থ্য প্রকাশ পায় অনেকটা তেমন ই। হয়তো ডাক্তারকে আলাদা করে ডেকে জিজ্ঞেস করা হয়, ‘ঠিক করে বলেন, কোন আশা আছে?’
তবে আটচল্লিশ ঘণ্টার একটা আলাদা মোহ আছে। প্রত্যাশা আর হতাশা প্রায় সমান সমান। ‘বেশী খারাপ হলে তো বলেই দিত’ এমন কিছু যুক্তি দাঁড় করিয়ে সবাই আশায় বুক বাঁধেন। ‘এই সময়ের ভেতর ইম্প্রুফ না করলে আশা কম’ এমনটা ভেবে অনেকেই উন্নতির লক্ষণ খোঁজেন। নিঃশ্বাস ঘন ঘন নিচ্ছে কি না, হাত পা নাড়ছে কি না, চোখ মেলে তাকাচ্ছে কি না। উৎকণ্ঠা আর প্রত্যাশার দারুণ এক কম্বিনেশান।
ইদানীং আটচল্লিশ ঘণ্টার আরও একটা ভারসান বেড়িয়েছে। ‘কিছুই হবে না ভারসান’। ‘আটচল্লিশ ঘণ্টার ভেতর অপরাধী ধরা পরবে’ এমনটা প্রথম যেদিন বলা হয়েছিল, সম্মোহনী ব্যাপারটা কাজ করেছিল। মনে হয়েছিল সত্যিই হয়তো কিছু একটা হতে যাচ্ছে। কিছু করার না থাকলে হয়তো বলতো ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করছি’ কিংবা ‘খুনি যেই হোক তাঁকে বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে’। হয়তো বলা হত, ‘আইন তাঁর নিজস্ব গতিতে চলবে’। এমন কিছু না বলে যখন রীতিমত একটা আল্টিমেটাম দিল। এর মানে তারা খুনির হদিস পেয়ে গেছেন। কেবল ফর্মালিটির জন্য কিংবা একটু সাসপেন্স তৈরির জন্য সময় নিচ্ছেন। দারুণ প্রত্যাশা জাগিয়েছিল সেই আল্টিমেটাম।
অবশেষে পার হল সেই সময়। বোঝা গেল এই ‘আটচল্লিশ ঘণ্টা’ নতুন জাতের আটচল্লিশ ঘণ্টা। এটা সময়ক্ষেপণের একটা নতুন ফর্মুলা। আবেগ আর উচ্ছাস থামানোর নতুন আইডিয়া। বেশ কাজে দিল। ঠিক আটচল্লিশ ঘণ্টা আগের উচ্ছাস আর থাকলো না। খুনিদের ধরার জন্য সরকারের ওপর চাপ দেয়ার যে একতা ছিল তা অনেকটাই কমে আসলো। এর মাঝে আরও অনেক ঘটনা ঘটায় আটচল্লিশ ঘণ্টা আগে দেয়া আল্টিমেটাম নিয়ে খুব বেশী জেরার মুখে পড়তে হল না মন্ত্রীকে। এরপর যথারীতি রুটিন আন্দোলন হয়ে গেল ব্যাপারটা। মাঝে মাঝে মানব বন্ধন, স্মারক লিপি, প্রেস ব্রিফিং। তবে শুরু হয়ে গেল নতুন এক ধারা—‘আটচল্ললিশ ঘণ্টা’ র নতুন এক ব্যবহার।
সম্প্রতি বিরোধীদলীয় নেত্রী হুঙ্কার দিয়েছিলেন। ‘আটচল্লিশ ঘণ্টার আল্টিমেটাম’। প্রথমটায় একটু ঘাবড়ে গিয়েছিল সবাই। এতদিন ধরে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করছেন। হরতাল, মানব বন্ধন, জনসংযোগ, লং মার্চ যত জাতের আন্দোলন হয় আর কি। মিছিলের নতুন নাম দেয়া হল, ‘গন মিছিল’, সভা’র নতুন ভারসান আসলো ‘পথসভা’। বিভিন্ন আঙ্গিকে, নতুন নামে পুরনো আন্দোলনের ফরম্যাট গুলো দিয়েই কার্যক্রম টেনে হিঁচড়ে এগোনোর চেষ্টা হল। কোনদিন ভালো রেসপন্স তো আবার কোনদিন ফ্লপ।
ওদিকে সরকারের হার্ড লাইন অ্যাকশান। এমনকি মহাসচিবকেও কথায় কথায় এরেস্ট করতে পিছপা হচ্ছে না। হরতাল ডেকে ককটেল ফাটানো আর গাড়ী পোড়ানো ছাড়া বিরোধীদল তেমন কোন কাজ জানে বলে মনে হল না। প্রেস ব্রিফিং গুলোও দায়সারা গোছের। ভারত ভ্রমণ আর সিঙ্গাপুরের চিকিৎসাও তেমন কোন নতুনত্ব আনল না। বরং বিরোধী আন্দোলনে নতুন মাত্রা এনে দিল ‘হেফাজতী’ রা। তাঁদের বিশাল সমাবেশে মৃদু আশার আলো দেখতে পেল। ‘নৈতিক সমর্থন’ দিয়ে শুরু করে ‘পাশে দাঁড়ানো’ পর্যন্ত এগুলো। বিশাল এই সমাবেশ অবস্থানে রূপ নিলে এই সরকারকে নড়বড়ে করে দিতে মৃদু একটা টোকা ই যথেষ্ট ভেবে দিয়ে ফেললেন ‘আল্টিমেটাম’।
বিরোধীদলের ওপরে না হলেও হেফাজতীদের ওপর অনেকটা আস্থা জন্মে গিয়েছিল দেশবাসীর। বুঝেই হোক আর না বুঝেই হোক বিশাল এক বাহিনী হুজুরের নির্দেশ এসে হাজির হচ্ছে এই সব সমাবেশে। যুক্তির কোন কথা শুনতে তাঁরা নারাজ। এক গুয়ার্তুমি ‘তের দফা’। এতে কি আছে, তা অক্ষরে অক্ষরে মেনে চলবে কি না, তা না
বুঝেই সমর্থন দিয়ে দিল বিরোধীদল। হয়তো মনে আশা, আগে সরকার পতন হউক পরে দেখা যাবে। আল্টিমেটাম কেও তাই দেশবাসী বেশ গুরুত্ত্বের সঙ্গেই নিয়েছিল। ‘কিছু একটা এবার হবে’ এমন প্রত্যাশা নিয়ে অনেকেই অপেক্ষায় ছিল। এরপর এলো রোববারের রাত।
হেফাজতীদের হাওয়ায় মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই বুঝে গিয়েছিল সেই আল্টিমেটামের কি পরিণতি হতে যাচ্ছে। আপোষহীন নেত্রীর যে ইমেজ তাঁর ছিল, সেখানে বিশাল এক ক্ষত তৈরি হল। জলিল সাহবের ট্রাম্প কার্ড মতই এক হাস্যকর পরিণতি হল। সবচেয়ে বড় কথা রাজনীতিবিদ দের দেয়া আটচল্লিশ ঘণ্টার আল্টিমেটাম একটা সুন্দর সেপ পেল। এখন রাজনীতিবিদরা কোন আল্টিমেটাম দিলে, বিশেষকরে ‘আটচল্লিশ ঘণ্টা’ শব্দ দুটো ব্যবহার করলে পরিণতি আঁচ করতে এখন আর কোন সমস্যা হবে না। উৎকণ্ঠা নিয়ে অপেক্ষাও করতে হবে না। সবাই বুঝে নিবে এই আল্টিমেটামের নিশ্চিত পরিণতি ‘কিছুই হবে না।‘
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×