somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘দ্যা ডেথ অফ শাহবাগ?’

১২ ই মে, ২০১৩ বিকাল ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগারদের ভেতর দুইজন জামিনে মুক্তি পেয়েছে। একটু দেরী হল। ওরা বামপন্থী ঘরানার হওয়ার কারণে বোহধয়। ওদের নিয়ে খুব একটা উচ্চবাচ্চ্যও হয় নি। বাম ঘরানার ব্লগ গুলো একটু আধটু প্রতিবাদ করেছিল। পত্রপত্রিকায় লেখালেখিও খুব একটা হয় নি। তাঁর ওপর রানা প্লাজা ট্র্যাজেডি। শিরোনামে তখন ‘উদ্ধার কাজ’। তাই ব্লগারদের কথা তেমন ভাবে প্রথম পাতায় স্থানও পায় নি। সরকার তখন আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে হেফাজত কে দলে টানবার। তাই ব্লগারদের ছেড়েও দেয়া যাচ্ছে না। যখন বুঝলো হেফাজত কে দলে ভেড়ানো যাবে না, তখন স্ট্র্যাটেজি পরিবর্তন করতে হল। ‘ক্র্যাক ডাউন’ এর পরে পরিষ্কার হয়ে গিয়েছিল সরকার এখন কাদেরকে বেশী তুষ্ট করতে চাচ্ছে। ব্লগারদের মুক্তি এখন কেবল সময়ের ব্যাপার।
আনুষ্ঠানিক ভাবে গণজাগরণ মঞ্চ সোমবার সকালেই ভেঙ্গে দেয়া হয়। খুব প্রয়োজন ছিল না। এর মৃত্যু অনেক আগেই হয়েছে। সোমবার হয়তো তা আনুষ্ঠানিক রূপ পেল, যখন সকালে পুলিশ মঞ্চ ভেঙ্গে দিল। কাজটা হয়তো করতে হল একটা ব্যালান্স রাখার জন্য, হয়তো সবাইকে দেখানোর জন্য, ‘যে শুধু হেফাজতীদের না, অন্য সব সমাবেশের প্রতিও সরকার কঠোর অবস্থান নিয়েছে।‘ গণজাগরণ মঞ্চ এখন হয়তো ‘রায়ের আগের দিনের সমাবেশ’ এই সীমাবদ্ধ থাকবে।
বর্তমান পরিস্থিতিতে কোন ধরনের সমাবেশ করতে দেয়ার ঝুঁকি কি সরকার নেবে? ‘মুক্তিযুদ্ধের চেতনা’র ভোট পকেটে ঢুকে গেছে। সেদিক দিয়ে চিন্তা করলে ‘গণজাগরণ মঞ্চ’ এর আর দরকার নাই। বরং রাস্তা বন্ধের জন্য যে জনভোগান্তি তাঁর খেসারত হিসেবে কিছু ভোট কাটা পরবে। এবার নজর দেয়া দরকার ধর্মীয় ভোটের দিকে। সেজন্য হেফাজতীদের সরাসরি আঘাত করতে চাইছিল না। তবে জ্বালাও পোড়াও শুরু হওয়াতে সব কুল রক্ষার ফর্মুলা থেকে সরকারকে সরতে হল। সব ধর্মীয় ভোট এমনিতেই পাওয়া যাবে না। বরং হেফাজতের তাণ্ডব থামানো গেলে কিছু সাধারণ মানুষের ভোট পাওয়া যেতে পারে। আর কোরআন পোড়ানোর ঘটনা খুব ভালো ভাবে প্রচার করতে পারলে হেফাজতীদের ওপর ‘ক্র্যাক ডাউন’ এর জন্য কোন নেগেটিভ সেন্টিমেন্টও তৈরি হবে না।
তাই যে প্রশ্নটা ব্লগ এবং ফেসবুকে ঘুরছে, গণজাগরণ মঞ্চের কি হবে? এই আন্দোলন কি শেষ? কেবল রায়ের আগের দিনের সমাবেশ আর স্মারক লিপি? মাঝে মাঝে টিভির টক শোতে জ্ঞানগর্ভ বক্তৃতা? এসবের জন্য তো রাজনীতিবিদরা আছেই। ব্লগারদের কাছে প্রত্যাশা তো অন্য। ব্লগাররা কেন কোন রাজনৈতিক দলের শাখা প্রশাখা হবে। ব্লগাররা হবে মুক্ত চিন্তার প্রতীক। ব্লগারদের ভেতর তৈরি হওয়া এই বিভেদের কারণেই ব্লগারদের গ্রেফতারের পরেও সম্মিলিত জোরালো কোন প্রতিবাদ হয় নি।
বিভেদটা নতুন না। একেবারে শুরু থেকেই ছিল। আর শাক দিয়ে মাছ ঢাকবার আপ্রাণ চেষ্টাও তাই প্রথম থেকেই চলছিল। বারবার বোঝানোর চেষ্টা চলছিল আসলে আমরা এক আছি। রাজনৈতিক আদর্শের পার্থক্য থাকতে পারে, তবে আমাদের এবারের দাবী অভিন্ন। আর তাই আমরা নিজেদের ভেদাভেদ ভুলে একসাথে একই দাবী নিয়ে শাহবাগে একত্রিত হয়েছি, ‘মানবতা বিরোধী অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তির দাবী নিয়ে’।
ছোট খাট অন্তর্কলহ থাকলেও সামনে আসতে দেয়া হয় নি সেগুলো। একজন স্লোগান স্টার কে আহত করার ব্যাপারটাও লুকিয়ে রাখবার চেষ্টা হল। রাজনৈতিক নেতাদের বক্তব্য দেয়ার ব্যাপারে প্রথম দিকে যেসব বিধি নিষেধ ছিল সেগুলো ও ধীরে ধীরে মিলিয়ে গেল। আওয়ামী লীগের তাবৎ বড় নেতা এসে সংহতি প্রকাশ করলেন। ছাত্র নেতারা ব্লগারদের সরিয়ে মঞ্চে জায়গা দখল করলেন। বিভিন্ন ছাত্র নেতারা বক্তৃতা দিয়ে আন্দোলন গরম করবার চেষ্টা করলেন। সবাইকে সমান সুযোগ দিয়ে ঐক্য বজায় রাখবার আপ্রাণ চেষ্টা হল। কোন কিছুতেই কিছু হল না। অতঃপর মাছ টা সবাই দেখতে পেল।
একটি দৈনিক পত্রিকার মিথ্যে খবর বা বিএনপি এর গালিগালাজ কিংবা হেফাজতে ইসলামের হুমকি যে কাজটা করতে পারে নি সে কাজটা করে দেখাল অন্তর্কলহ। বাম আর আওয়ামী লীগের প্রাধান্য বিস্তারের কলহ। দোষ কার বোঝার উপায় নেই। ব্লগে আর ফেসবুকে এই মুহূর্তে চলছে এক অপরকে দোষী সাব্যস্ত করার যুদ্ধ। দুই ঘরানার তাবৎ ঘাঘু ব্লগার রা শানিত তীক্ষ্ণ সব স্ট্যাটাস আর পোস্ট দিয়ে সাইবার যুদ্ধে নেমে পড়েছেন। একদল শহীদ রুমি স্কোয়াড কে তাচ্ছিল্য করছেন তো আরেক দল ইমরান এর আল্টিমেটাম এর পরে স্মারক লিপি দেয়া কে নখদন্ত হীন পদক্ষেপ বলছে।
আনন্দে বগল বাজাচ্ছে জামায়াত আর বি এন পি। আগে দুটি ফ্রন্টে লড়তে হচ্ছিল। ব্যাখ্যা দিয়ে বেড়াতে হচ্ছিল শাহবাগ সম্পর্কে। এখন আর তা লাগবে না। কেবল তত্ত্ববধায়ক সরকার আর আওয়ামী দুঃশাসন নিয়ে ঘ্যান ঘ্যান করলেই চলবে। সঙ্গে থাকবে সাপ্তাহিক ছুটির দিন ঘেসে কিছু হরতাল। আর সেই হরতালে লাশ পড়লে কিংবা গ্রেফতার হলে আবার হরতাল। মনের কোনে ছোট একটা ইচ্ছে, যদি ১/১১ এর মত আবার সেনা শাসন আসে, আগের বারের মত হয়তে এবারও বিরোধী দলের পোয়া বারো অবস্থা হবে।
আওয়ামী লীগের চাল এখনও বোঝা যাচ্ছে না। হরতাল আর জ্বালাও পোড়াও ব্যাপারটায় বিএনপি জনপ্রিয়তা হারাচ্ছে বলেই তাঁদের ধারণা। আর জামায়াত প্রশ্নে আরও আক্রমনাত্মক হওয়াতে তাঁদের আরও ভোট কমেছে বলেই ভাবছে সরকারী দল। এর সঙ্গে যদি এই আন্দোলনকে টেনে হিঁচড়ে নির্বাচন পর্যন্ত নিয়ে যাওয়া, তবে আর তাঁদের পায় কে। পুরো দেশবাসীর সেন্টিমেন্ট যুদ্ধাপরাধী প্রশ্নে বিভোর থাকলে কেমন নির্বাচন হলো তা নিয়ে হয়তো কেউ মাথা ঘামাবে না।
জামায়াত নিষিদ্ধ কিংবা বিচারের রায় কার্যকর করা পুরো ব্যাপারটাই আগামী নির্বাচনের ইস্যু বানানোর মতলব করেছে বলেই মনে হচ্ছে। তবে তত্ত্ববধায়ক সরকার ইস্যু নিয়ে তাঁদের চিন্তা ভাবনা এখনও পরিষ্কার না। এর মাঝে আবার রাস্ট্রপতির মৃত্যু। নতুন রাষ্ট্রপতির প্রতি বিএনপির মতামত স্পষ্ট না। তাঁর কোন রকম মধ্যস্থতার চেষ্টা বিরোধী দল মেনে নেবে কি না, সে প্রশ্নের উত্তর অচিরেই পাওয়া যাবে।
গণজাগরণ মঞ্চে দ্বিধা বিভক্ত আগে থেকেই ছিল। ২৬শে মার্চের আল্টিমেটাম পার হওয়ার পরে করণীয় কি তা নিয়ে বোধ হয় টানা পোড়ন আরও বেড়েছে। শক্ত কিছুর পক্ষে বাম দল গুলো আর ধীরে চল নীতি কিংবা সরকারের বলে দেয়া নীতি তে চলতে আগ্রহী সরকারী দলের ছাত্র নেতারা। অন্ততঃ ব্লগ গুলো পড়ে সেই ধারণাই হচ্ছে সবার। তাই বাম দলের উদ্যোগে শুরু হয়েছে শহীদ রুমী স্কোয়াডের আমরণ অনশন। এবং ধারণা করা হচ্ছে সরকার পন্থী টিভি এবং পত্রিকা এই নিউজ কে খুব একটা কাভারেজ দিবে না।
উল্টো চেষ্টাও হচ্ছে। ‘বিভেদ হয় নি’ এমন কথা বলার চেষ্টাও হচ্ছে। বোঝানোর চেষ্টা হচ্ছে এটিও আন্দোলনের একটি অংশ। ডাঃ ইমরান সহ লীগ পন্থী অনেক ব্লগার যেয়ে সংহতি প্রকাশ করে এসেছে অনশনের সঙ্গে। বাইরে থেকে বোঝানোর চেষ্টা হচ্ছে একতা। আবার ব্লগ আর ফেসবুকে ব্যাঙ্গ করে লেখালেখির ও বিরাম দেখা যাচ্ছে না।
‘একতাই বল’, ‘ডিভাইড অ্যান্ড রুল’ এসব গল্প আসলে পরীক্ষায় পাশ করার জন্যই পড়া হয়। ‘লোভে পাপ পাপে মৃত্যু’ কিংবা ‘রাজহাঁসের সব ডিম একদিনে পাওয়ার লোভ’ এই গল্প গুলো পড়ে আদৌ কেউ কিছু শিখে বলে মনে হচ্ছে না। দেশের লাখ লাখ মানুষ যারা এই আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়েছিল কিংবা এই আন্দোলনের মাঝে একটা আলোর ঝলকানি দেখেছিল তাঁদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে এই নেতাদের একটুও দ্বিধা হল না।
কোন দল নেতৃত্ব দিবে কিংবা আন্দোলনের পথ কে বাতলে দিবে এইসব দ্বন্দে এই মহান আন্দোলনকে গলা টিপে মাতে উদ্যত হয়েছে দুই অংশ। নিজেদের ভুল বুঝতে না পারার খেসারত হবে এই আন্দোলনের অকাল মৃত্যু। রচিত হবে আরও একটি উপদেশমূলক গল্প—‘দ্যা ডেথ অফ শাহবাগ’।
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৩ বিকাল ৪:২১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×