somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘হরতাল অ্যানালাইসিস’

১৫ ই মে, ২০১৩ রাত ১১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হরতালটা কেমন ঢিলে ঢালা হল না? মিনমিনে ধাঁচের। তেমন কোন জ্বালাও পোড়াও নেই, লাশ নেই, গাড়ী ভাংচুর ও আগের তুলনায় কম। এমন হরতাল হলে রাজনৈতিক দলের সামর্থ্য নিয়েই প্রশ্ন দেখা দেয়। আসলে রাজনীতিতে জ্বালাও পোড়াও এর একটা মজার সমীকরণ আছে। কখনও জ্বালাও পোড়াও দিয়ে সমীহ আদায় করা যায় কখনও ধপাস করে আছাড় খেতে হয়। মঙ্গলবারের ঢিলে ঢালা হরতাল দেখে মনে হল সাম্প্রতিক হেফাজতের ‘ধপাস’ পারফর্মেন্স থেকে জামায়াত শিক্ষা নিয়েছে (?)। অনেকের ধারণা জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল এর আগমন এর কারণে এই অভিযোজন।
আসলে জামায়াত তাঁর হরতালের একটা প্যাটার্ন তৈরি করে ফেলেছিল। জামায়াতের হরতাল মানেই সন্ধার পর থেকে টেলিভিশানের সামনে বসে দারুণ অ্যাকশান প্যাকড কিছু দেখতে পাওয়া। দারুণ নিবেদিতপ্রাণ কিছু কর্মীর দারুণ বিধ্বংসী কিছু কর্মকাণ্ড। আলাপ আলোচনায় থাকবে উৎকণ্ঠা, ‘কয়জন মরল?’ আহতের সংখ্যা নিয়ে আলাপচারিতা শুরু হত অনেক পরে। খুব বড় কিছুর অপেক্ষায় থাকতো দেশবাসী। ‘মাত্র দুএকটা গাড়ী ভাংচুর?’ এ কেমন হরতাল? কারোরই মন ভরতো না। ট্রেনে আগুন কিংবা ট্রেনের লাইন উপড়ে বগি লাইন চ্যুত না করলে আর কি নাশকতা করলো? এরপর আলোচনায় থাকবে, ‘ভাগ্যিস আগুন দেয়ার সময় ট্রেনে কেউ ছিল না’ কিংবা লাইন চ্যুত বগির হতাহতে লিস্টে মৃত কেউ আছে কি না।
এমন আগ্রাসী আর নাশকতায় ভরপুর হরতাল প্রথম দিকে দারুণ সফলতা এনে দিয়েছিল। কক্টেল আর হাতবোমার বিস্ফোরণ হেডলাইন হল। হরতালের ইফেক্ট হল মারাত্মক। যেমন ঢিলেঢালা একটা ভাব চলে এসেছিল ‘হরতাল’ এর প্রতি সেখানে একটা সমীহ চলে এলো। হরতাল সত্ত্বেও স্কুলে যাওয়া কিংবা রিক্সায় বেশী ভাড়া দিয়ে হলেও অফিসে যাওয়া, এই ব্যাপারগুলোয় একটা বিরাম দেখা গেল। আলাদা একটা স্ট্যাটাস পেল, ‘ওরে বাবা, জামায়াতের হরতাল’। বিএনপির দায়সারা গোছের হরতালের তুলনায় অনেক আগ্রাসী হত এসব হরতাল।
ব্যাপারটায় হয়তো বিএনপি লজ্জা পেল। কিংবা বলা যায় উৎসাহ পেল। এবার তাঁরাও নিজেদের হরতালে কক্টেল আর হাতবোমা নিয়ে মাঠে নামতে শুরু করলো। কিছু গাড়ীর কাঁচ ভাঙ্গা আর রিক্সার চাকার বাতাস বের করে দেয়ার মত নরম কাজকর্মে পথ থেকে স্বরে আসলো। রাস্তার ধারে রেখে দেয়া ভ্যান, অটোরিকশা, ট্রাক যা পাওয়া যায় তাতেই আগুন দেয়া শুরু হল। মিনমিনে হরতালের বদলে আবার প্রাণবন্ত(??) হরতাল শুরু হল। অফিস থেকে ফিরে গৃহকর্তা শিশুপুত্রের কাছ থেকে রিমোট ছিনিয়ে নেন, ‘দেখি কতজন মরল’।
আগে ঢাকা শহরের হরতাল নিয়েই বেশী মনোযোগ আর আলাপচারিতা হত। সবাই জানতে চাইতো ‘ঢাকায় কেমন হরতাল হচ্ছে?’ সেই ট্র্যাডিশানেও ফাটল ধরল। এলাকা ভিত্তিক দারুণ আগ্রাসী হরতাল করার একটা নতুন চল শুরু হল। ‘সাইদী স্পেশাল’ হরতাল গুলোতে বগুড়া কিংবা গাইবান্ধায় পুলিশ মেরে ফেলা কিংবা পুরো গ্রাম বাসী নিয়ে অ্যাকশানে যাওয়া, হরতালে নতুন এক মাত্রা এনে দিল। বেশ কিছুদিন ঢাকার হরতালের চেয়ে বগুড়ার হরতাল নিয়ে মানুষ বেশী আলাপ করতে শুরু করল। ‘বগুড়ায় তো শিবির খুবই স্ট্রং’ এমন কথা মুখে মুখে ফিরতে লাগলো।
হরতালে দুরপাল্লার বাস সাধারণতঃ কমই চলে। তবে নতুন এই ধাঁচের আগ্রাসী হরতালে আগের দিন থেকেই অনেক ক্ষেত্রে বাস বন্ধ করা শুরু হল। গাড়ী ভাংচুরের নীতিতেও প্রাক হরতাল ফর্মুলার আবির্ভাব হল। হরতালের আগের দিন থেকেই গাড়ী ভাংচুর একটা নিয়ম স্টাব্লিশড হয়ে গেল। জনগণও তাই আগের দিন গাড়ী বের করা বন্ধ করল। বিপত্তি দেখা দিত হঠাৎ ডাকা হরতালে। বিকেলে হরতালের ডাক দিয়েই সন্ধ্যা থেকে গাড়ী ভাংচুর শুরু হলে। সকালে গাড়ী নিয়ে অফিসে যাওয়া লোকটি অনেক সময় সুযোগ পান না গাড়ী বাঁচানোর।
লিয়াজো হরতালের চলনও শুরু হল। একজনের হরতালে আরেকজনের সমর্থন তো থাকতোই এখন শুরু হল বর্ধিত করণ লিয়াজো। মঙ্গলবারে একজন হরতাল ডাকলে বুধ বৃহস্পতি আরেকজন ডাকবে তা প্রায় অবধারিত ছিল। কখনও কর্মী খুনের প্রতিবাদে কখনও নেতা গ্রেফতারের প্রতিবাদে। পারস্পরিক নৈতিক সমর্থন ব্যাপারটায় প্রথম দিকে একটু রাখ ঢাক ছিল। পরে আর সেটা থাকলো না। সিঙ্গাপুর ফেরত নেত্রী যখন ‘পাখি’ ফর্মুলার আমদানী করলেন তখন থেকে পূর্ণ সমর্থন আসতে লাগলো।
এই জ্বালাও পোড়াও রাজনীতি প্রথম ধাক্কা খেল হেফাজতের সমাবেশে। বিশাল সমাবেশ করে হুলুস্থুল ফেলা দেয়া হেফাজতী বাহিনী যখন পল্টন জুড়ে দরিদ্র কাপড় ব্যবসায়ী আর বই বিক্রেতাদের সর্বস্ব জ্বালিয়ে আগ্রাসী রাজনীতিতে নতুনত্ব আনলেন তখন দেশবাসীর ধৈর্যের বাঁধ ভাঙল। অনেকটা গা সওয়া হয়ে যাওয়া হারতাল ঘটিত নৈরাজ্য তখন অসহনীয় লাগতে শুরু করল। হরতাল কারীদের ওপর পুলিশের লাঠির আঘাত টেলিভিশানে দেখলে যে সহানুভুতি তৈরি হত সেখানে বিশাল এক ক্ষত তৈরি হল।
দেশবাসীর সহানুভুতির এই ‘অ্যাবাউট টার্ন’ কে কাজে লাগাতে সরকার দেরী করলেন না। ‘ক্র্যাক ডাউন’ এ কতজন মারা গেছে কিংবা আদৌ মারা গেছে কি না’ এই নিয়ে আলোচনা কিছুটা হচ্ছে। তবে তাঁর চেয়েও বেশী কাজ করছে একটা স্বস্তি, ‘বিশাল ঝামেলা থেকে বাঁচা গেছে।‘ আরও বেশ কিছু আলোচনার বিষয় তৈরি হয়েছে। ‘আসলে জ্বালাও পোড়াও তো করেছে জামাত আর বিএনপির ক্যাডার রা’ কিংবা ‘হেফাজত তো বুঝে নাই ওদের ট্র্যাপে ফেলেছে জামাত’ এমন সব আলাপ বেশী শোনা যাচ্ছে। ‘আড়াই হাজার লাশ’ নিয়ে রাজনীতির চেষ্টা খুব বেশী কাজে দিচ্ছে বলে মনে হচ্ছে না।
‘ধীরে চলো নীতি’ নাকি ‘সমঝোতা’ কোন পথে এখন এদেশের রাজনীতি? তত্ত্বাবধায়ক, অন্তর্বর্তী, জরিপ, জাতিসংঘ অনেক সমীকরণ চলছে। রাজনীতির পাশা খেলা হয়তো কোনদিনই থামবে না। সব রাজনৈতিক দলই তাঁদের নিজেদের লাভের কথা ভেবেই রাজনীতি করবেন আর জনগণের দোহাই দেবেন। তবে মঙ্গলবারের হরতাল যদি বোধোদয়ের রাজনীতির সুচনা হয়ে থাকে তবে নিঃসন্দেহে তা আনন্দের সংবাদ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×