somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘ক্লু’

১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঠিক হচ্ছে হচ্ছে করেও দেশের রাজনৈতিক অবস্থা কেন যেন ঠিক হচ্ছে না। সরকার মাঝে মাঝে হঠাৎ একটু নমনীয় ভাব দেখিয়েই আবার শক্ত অবস্থানে ফেরত চলে আসছে। বিরোধী দল কি করবে এখনও ঠিক করে উঠতে পারছে না। এলেবেলে হরতাল ডাকলে উপকারের চেয়ে ক্ষতিই বেশী। খুব সফল হরতাল না হলে পাবলিক নাক শিটকায়, ‘বিরোধী দল বেশ চিপায় আছে’। তাই শুধু হরতাল ডাকলেই আজকাল হয় না, জোরপূর্বক হরতাল সফল করাতেও হয়। এর জন্য চাই ডেডিকেটেড ক্যাডার বাহিনী। গ্রেফতারের ঝুঁকি মাথায় নিয়ে ঝাপিয়ে পড়তে হবে ‘গাড়ী ভাংচুর’ ‘হাতবোমা’ আর ‘কক্টেল’ প্রোজেক্টে।
এসব করবার লোক এতদিন পেতে সমস্যা হয় নি। আসলে কিছুদিন আগে পর্যন্তও খেলা সমানে সমানে চলছিল। কখনও সরকার এক কদম এগোয় তো কখনও বিরোধী দল জয়ের দ্বারপ্রান্তে চলে আসে। ফলে এই কয়দিন বিরোধী দলের হয়ে জ্বালাও পোড়াও করলে কিছুদিন পরে কিছু টেন্ডার জুটবে এমন ভরসায় লোক পেতে সমস্যা হচ্ছিল না। সাবধানী গ্রুপটা অন্য চিন্তা করছে। বিরোধী দলের ক্ষমতায় আসার ব্যাপারে তাঁরা খুব নিশ্চিত হতে পারছে না। তাই বিরোধী দলের হয়ে কামলা খাটবে না সরকারী দলের নৈকট্য লাভের চেষ্টা করবে সেই সিদ্ধান্ত নিতে পারছে না। ওদিকে সাংবাদিক সম্মেলন করার জন্যও চাই বড় মাপের নেতা, তাঁরাও প্রায় সকলে চৌদ্দ শিকের পেছনে।
কেন যেন মনে হচ্ছে এর জন্য দায়ী আমরা অর্থাৎ জনগণ। আমরাই সব সময় ক্লু খুঁজে বেড়াই, ‘এই খেলায় কে জিতছে’। এই আন্দোলন এবং আন্দোলনের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের মূল কারণ হচ্ছে ‘জনগণ কি ভাববে’। এর ওপর ভিত্তি করেই দুই দলই তার অবস্থান ঠিক করছে। সরকার ছাড় দিতে ভয় পাচ্ছে, জনগণ ভাববে সরকার দুর্বল হয়ে গেছে তাই বিরোধী দলের দাবী মেনে নিচ্ছে। আর বিরোধী দল আন্দোলন না করলে জনগণ ভাবে, ‘বিএনপি দল হিসেবে শেষ। একটা সমাবেশ করারও সাহস নাই।‘ তার চেয়েও বড় কথা নির্বাচন এখনও বেশ কিছু দূরে। ফলে এখনই সমঝোতা কেউই চাচ্ছে না। একে অপরকে তিরস্কার করে কথা না বললে কেন যেন দুর্বল মনে করে সবাই।
আমার সবচেয়ে মজা লাগে ‘হুঁশিয়ার’ করার স্বভাব টা। কোন খেলার সবচেয়ে উপকারী ব্যাপার তো হচ্ছে বিপক্ষের ভুল। দাবা খেলায় যেমন একটা ভুল চাল পুরো খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে, তেমনি সরকার কিংবা বিরোধী দলের ভুল তো অপর পক্ষের জন্য আশীর্বাদ। তারপরও চলে, ‘আমাদের দাবী না মেনে সরকার ভুল করছে’। সরকার যদি শুধরে যায়, তবে কি তা অপর পক্ষের জন্য ভালো ঘটনা? মজা হচ্ছে অন্য জায়গায়। ভুল শুধরালেই বলা হবে, ‘আমাদের হুমকিতে সরকার ভয় পেয়েছে। এই সরকার দুর্বল।‘
দুর্বল সবল প্রমানের এই খেলায় আসলে বিরোধী দল বুঝে উঠতে পারছে না ঠিক কোন রাস্তায় গেলে সাপ ও মরবে আর লাঠিও ভাঙবে না। যদিও জামায়াত এর জন্য তাঁদের প্রাণ কাঁদছে তারপরও তা সরাসরি দেখাতে যাওয়ার কিছু সমস্যা আছে। কিছু ভোট কাটা পড়তে পারে। তাই ‘পাখি হত্যা’ ফর্মুলার আমদানী করে সমর্থন দেয়ার চেষ্টা হল। যুগপদ কিছু হরতাল হল। আগ্রাসী এসব হরতালে বেশ কিছু লাশ পড়ল। প্রচুর সমালোচনা হল। লাশের ভিতর কিছু শিশু, নারী থাকায় বহির্বিশ্বে একটু প্রচারণায় পেল। উৎসাহ আরও বেড়ে গেল। এসবই কিছুদিন আগের ঘটনা। বিরোধী দল তখন ‘জিতছে’ অবস্থানে।
এমন সময় হঠাৎ কথা থেকে হেফাজতের উত্থান হল। ‘নাস্তিক’ ফর্মুলার আমদানী করে বিশাল সমাবেশ করে সবাইকে চমকে দিল। বিশাল সমাবেশের সঙ্গে বনাস হিসেবে কিছু জ্বালাও পোড়াও হল। সরকার তখন গণজাগরণ মঞ্চের সফলতা নিজের পকেটে ঢুকাতে ব্যস্ত। তাই ‘গণজাগরণ মঞ্চে’র চেয়ে বড় একটা সমাবেশ দেখে সরকার কিছুটা ভড়কে গেল। তাদেরকেও দলে টানা যায় কি না ভাবতে বসল। সমাবেশের আকার দেখে উৎসাহিত বিরোধী দল ‘পাশে দাঁড়াতে’ আগ্রহী হয়ে উঠলো। হেফাজতকে ঠাণ্ডা করতে, অবস্থা বেগতিক দেখে সরকারী দল, মৃদু কণ্ঠে ‘আলোচনা’ ‘সংলাপ’ এমন সব কথা বার্তা বলতে শুরু করল। মনে হল সরকার ভয় পেয়েছে কিংবা সমাবেশের বিশালতা দেখে একটু নরম সুরে কথা বলার সিদ্ধান্ত নিয়েছে। জনগণ এসবের ভেতর ক্লু খুঁজে নিল ‘সরকার ব্যাকফুটে’।
এমন সময় ঘটলো রবিবার রাতের ‘ক্র্যাক ডাউন’। ‘হেফাজত বাহিনী’ এতো সহজে রণে ভঙ্গ দিবে তা বোধহয় সরকার নিজেও ভাবে নি। তার চেয়েও বড় আশীর্বাদ হয়ে দাঁড়ালো তাঁদের ভীরু পলায়ন। বড় বড় বক্তৃতা আর হুংকার এর পরে এতো সহজে এলাকা খালি করায় ‘হেফাজত বাহিনী’কে নিয়ে তৈরি হওয়া উচ্চাকাঙ্ক্ষাও ধুলিস্যাত হয়ে গেল। এরপর পরই এলো আরও একজনের রায়। নিয়ম রক্ষার একটা হরতাল হবে জানা ছিল। উৎকণ্ঠা নিয়ে সবাই অপেক্ষা করছিল ‘হরতাল’ টা কেমন হয়। টিপিক্যাল জামায়াত প্যাটার্নের আগ্রাসী হরতাল না ঢিলেঢালা। ‘ক্লু’ পেয়ে গেল সবাই।
‘হেফাজত বাহিনী’ আবার সংগঠিত হতে পারবে কি না বোঝা যাচ্ছে না। আর হলেও, আগের সেই ইম্প্যাক্ট তৈরি করতে পারবে কি না? ‘পানি সমর্থন’ আর ‘পাশে দাঁড়ানো’ সমর্থন পাবে কি না? জামায়াতের পরবর্তী পদক্ষেপ কি হবে? তাঁদের মূল নেতার রায় যেকোনো সময়ে। সেই রায়ের পরে দারুণ আগ্রাসী কিছু না করতে পারলে আবার তাঁদের জাত যাবে। ওদিকে তেমন আগ্রাসী কোন আন্দোলন করলে সেটায় সমর্থন দেয়া আবার বিরোধী দলের জন্য কিছুটা অস্বস্তিকর। বিশেষ করে এখন জনগণ একটু ‘জ্বালাও পোড়াও’ অ্যালার্জিতে ভুগছে।
সব মিলিয়ে সরকার বেশ আরামেই আছে। নরম সুরে কথা বলা বন্ধ করে দিয়েছে। প্রথমটায় মনে হয়েছিল অন্তর্বর্তী কালীন সরকারের প্রধান কে হবে সেখানে হয়তো ছাড় দিবে। এখন হাব ভাব দেখে মনে হচ্ছে তাও করবে না। বিরোধী দল সেনা শাসন চাইবে? না প্রভু দেশের হস্তক্ষেপ চাইবে? ঠিক করতে পারছে না। আবার কিছু একটা আন্দোলন না করলে সরকারও কথা কানে তুলবে না। জনগনই বা কি ভাববে? একটা নেগেটিভ ‘ক্লু’ পেতে পারে।
তত্ত্বাবধায়ক সরকার আসলে সুশীল সমাজ বেশ কিছুদিন লাইম লাইটে থাকে। তাই এমন কিছু আসলে তাঁদের অনেক সময় শিকে ছেড়ে। এই আশায় তাঁরাও টক শো মাতিয়ে রাখছেন। খেলা কোন দিকে মোড় নিবে তা এখনও বোঝা যাচ্ছে না। সবাই এই সময় বিভিন্ন ভাবে ক্লু খোঁজে। আমেরিকান কিংবা ভারতীয় রাষ্ট্রদূত এর বক্তব্যে কিংবা জরিপে। টক শোতে কিংবা বিদেশী সংবাদ মাধ্যমে এদেশ সম্পর্কে রিপোর্টে। সবকিছুর ভেতরই লুকিয়ে আছে ‘ক্লু’।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×