বাংলা সাহিত্যে একটি বহুল পঠিত উপন্যাস সাতকাহন। এটি সমরেশ মজুমদারের একটি কালজয়ী উপন্যাস। সম্প্রতি দেশ টিভিতে এই উপন্যাস অবলম্বনে একটি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে। আগেই শুনেছি যে নাটকটি প্রচারিত হচ্ছে কিন্তু দেখার সুযোগ হয়নি। আজই প্রথম চোখে পড়ল।
বলে রাখি উপন্যাসটি অন্য অনেকের মতো আমারও বেশ প্রিয় এবং একাধিক বার পড়া বিধায় কাহিনী বেশ ভালই মনে আছে। কিন্তু নাটকের কাহিনী দেখে আমার মনে হল পরিচালক নাটকীয়তা আনার জন্য হোক অথবা যুগপোযুগী করার জন্যই হোক কাহিনীর বেশ পরিবর্তন করেছেন। উপন্যাসিক হিসেবে সমরেশ মজুমদার সর্বজন প্রশংসিত। এবং উপন্যাসেই অনেক নাটকিয়তা বিদ্যমান। তাতে নাটকের কাহিনীতে এই অহেতুক পরিবর্তন আমার কাছে ইতিবাচক লাগেনি।
নাট্যকার গোলাম সোহরাব দোদুল কাহিনীতে অনেক নতুনত্ব এনেছেন। অনুমতিও থাকতে পারে। কিন্তু আমরা দর্শকরা যারা আগে এই উপন্যাস বহুবার পড়েছি, তাদের কাছে জেনুইন উপন্যাসের কাহিনীর একটি বাড়তি গ্রহনযোগ্যতা আছে। সত্যি অনেক হতাশ হয়েছি এই ঘটনায়।
এর আগে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মানবজমিন নিয়ে নাটক হয়েছে এবং সেখানেও কাহিনীর পরিবর্তন হয়েছিল বেশ বাড়াবাড়ি পর্যায়ে। সে তুলনায় এ নাটকে পরিচালক চরিত্রগুলো বেশ ভালভাবে সাজিয়েছেন। কিন্তু কাহিনীর পরিবর্তনটা একটা ঘাপলা পাকিয়েছে।
জানিনা অন্য সবাই ব্যাপারটা কিভাবে নেবে। কাহিনীটা আমরা যেমনটা জানি নাটকও তেমনটা হলেই বরং ভাল লাগত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

