somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আদি বাংলার ইতিহাস (প্রাগৈতিহাসিক যুগ থেকে ১২০৫ খ্রিষ্টাব্দ) পর্ব ২৬

১৩ ই জুলাই, ২০১৩ ভোর ৫:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আদি বাংলার ইতিহাস
(প্রাগৈতিহাসিক যুগ থেকে ১২০৫ খ্রিষ্টাব্দ) পর্ব ২৬

জীবনযাত্রার উপর জলবায়ুর প্রভাব মানসিক গঠনঃ

প্রকৃতিকে বাদ দিয়ে জীবন গঠিত হয় না। কারণ, জীবনও প্রকৃতির একটি অংশ। মানুষের জীবন, জীবিকা ও চারিত্রিক বৈশিষ্ট্য গঠনে প্রকৃতির দান অনবদ্য। দেশের মৃদু ও নাতিশীতোষ্ণ জলবায়ু প্রকৃতিগতভাবে বাঙালি অধিবাসীদেরকে করেছে শান্ত প্রকৃতির এবং অমায়িক। স্নিগ্ধ কোমল অন্তকরণের চমৎকার আবেগময়তা তাদের পারিবারিক জীবন ও সামাজিক সম্পর্ককে করেছে মধুময়। স্বজনদের জন্য তাদের অপরিমিত স্নেহ-মমতা ও প্রেম বাংলাদেশে ব্যাপক পরিমাণে একানড়ববর্তী পরিবার প্রথার অস্তিত্বের মূল কারণ। আত্মীয়-কুটুম্ব ও প্রতিবেশীদের প্রতি তাদের দরদ তাদেরকে করেছে সামাজিক, অন্তরঙ্গ ও সাহচর্যপ্রিয়। হিউয়েন সাঙ-এর বিবরণীতে বাংলার বিভিন্ন জনপদবাসীদের চরিত্রগত বৈশিষ্ট্যের ইঙ্গিত পাওয়া যায়। তারা পার্বত্য অঞ্চল ও মরু অঞ্চলের অধিবাসীদের মত কষ্টসহিষ্ণু হয়ে উঠতে পারে নি। তাছাড়া বাংলার জলবায়ুর উষ্ণ আর্দ্রতা বহু ক্ষেত্রে অধিবাসীর চরিত্রকে স্থানবিশেষে ক্লান্তি ও অবসাদে ভারাক্রান্ত করে তুলেছে। এটা তাদের মাঝে সাধারণ সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য গড়ে তোলার ক্ষেত্রেও সহায়তা করেছে।, দেশের সর্বত্র বিরাজমান সবুজ শ্যামলিমা, নদ-নদী, বন-বনানী, নিয়ত পরিবর্তনশীল মেঘরাজি, ছয় ঋতুর বৈচিত্র্য দেশের মানুষের চরিত্র, মন-মানসিকতা গড়ে তুলেছে প্রাকৃতিক বৈচিত্র্যের রূপ-মনোহর বিচিত্রতা নিয়ে।

ভৌগোলিক পরিবেশ, ইতিহাস এবং ঐতিহ্য এ দেশের কবিতা আর গানে রূপায়িত হয়েছে। মাটি আর আবহাওয়া উৎস হয়ে সমৃদ্ধ করে তুলেছে সঙ্গীত আর সংস্কৃতিকে। বলা যায়, সুন্দরী প্রকৃতি তাদরেকে প্রদান করেছে একটি সুন্দর শিল্পীমন এবং জীবনে এনে দিয়েছে উদার দৃষ্টিভঙ্গি। অসংখ্য নদ-নদী অধিবাসীদের জীবনে তাদের ভাঙ্গাগড়ার লীলা-বৈচিত্র্যে লোকের মনের উপর এরূপ গভীর ছাপ রেখে গেছে যে, তা তাদের মধ্যে জন্ম দিয়েছে মরমী মনোভাব এবং পার্থিব জগতের প্রতি তাদেরকে করেছে খানিকটা উদাসীন। আজও স্থানীয় লোকসঙ্গীতে প্রতিফলিত হয় বাংলার সাধারণ মানুষের মরমী মনোভাব। সুন্দরী প্রকৃতি অনুপ্রাণিত করেছে কাব্য-কবিতা আর স্থানীয় সাহিত্যকে করেছে ঐশ্বর্যমণ্ডিত।

বাংলা ষড়ঋতুর দেশ। দীর্ঘস্থায়ী গ্রীষ্মের প্রারম্ভে প্রকৃতিতে থাকে কালবৈশাখীর উদাসতা ও অস্থিতিশীলতা। ফল-ফুলের প্রাচুর্য বাঙালির জীবনে চিরস্থায়ী ছাপ রেখেছে। বাঙালির স্বভাব গঠনে বর্ষা ঋতুর প্রভাব বর্ণনা কবির ভাষায়:

বাইরে যায়না বেশী কিষাণ কিষাণী
গোয়ালে আবদ্ধ গরু, মাঠে আছে পানি,
প্রকৃতি খেলার সাথী; দেশের মানুষ
কেউ হয় কবিয়াল, কেউ খোঁজে দোষ,
উদার-অসীম চিন্তা, আত্মপরিচয়-
খুঁজতে নিজের মাঝে আত্মমগড়ব হয়।
ধর্ম-চিন্তা, ধর্মভাব, স্রষ্টাকে জানার
ঘোর রহস্যপূর্ণ তত্ত্ব কথা তাঁর
জানার আগ্রহ জাগে এই পরিবেশে
সাহিত্য, দর্শন, কৃষ্টি, গড়ে তার পাশে।


৪১ James J. Novak Bangladesh Reflections on the Water, p- 44.

আদি বাংলার ইতিহাস (প্রাগৈতিহাসিক যুগ থেকে ১২০৫ খ্রিষ্টাব্দ) পর্ব ২৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৮০ দিন কর্ম পরিকল্পনা : সমালোচনা ও শপথ একই দিনে ।

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৮

১৮০ দিনের কর্ম পরিকল্পনা : সমালোচনা ও শপথ একই দিনে ।



নূতন সরকার, নূতন পরিকল্পনা, নূতন চিন্তা ভাবনা ।
অনেকেই আগ্রহভরে বিষয়টি পর্যালোচনা করছেন । কেউ কেউ অতীত ভূলতে পারছেন না,
তা... ...বাকিটুকু পড়ুন

বিএনপি কেন পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে না?

লিখেছেন তানভির জুমার, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১৪


চাঁদা দিতে রাজি না হওয়ায় এক ড্রাইভারকে পিটাইয়া মাইরা ফেলসে।
ঘটনাস্থল? ঢাকা।
২০ টাকার চাঁদা ২০০ হয়ে গেছে রাতারাতি।
ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে আছে ড্রাইভাররা।
একটা মানুষকে যদি ডেইলি... ...বাকিটুকু পড়ুন

ইউনুসনামা-১

লিখেছেন শেহজাদ আমান, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:১১

কী করার কথা ছিল তার, আর কী করেছেন তিনি!



প্রফেসর মুঃ ইউনুস!

জুলাই গণঅভ্যূত্থানে হাসিনার পতনের পর ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির ভিতর ঐক্য ধরে রাখা এবং তাদের সবাইকে নিয়ে কাজ... ...বাকিটুকু পড়ুন

জুলাই যোদ্ধাদের হয়রানি বন্ধ হোক

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:১৩


এই দেশে বিপ্লব করা খুবই কঠিন । কিন্তু বিপ্লব করার পর শান্তিতে থাকা আরোও কঠিন। কারণ রাষ্ট্র বিপ্লবীদের কদর বোঝে না। তাই আমরা আজকে দাবি জানাতে এসেছি :... ...বাকিটুকু পড়ুন

ধানের বেপারী খালকেটে নৌকা আনলে ধান লুট হতে পারে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৬



জুলাই যোদ্ধা নৌকা ডুবিয়ে ভেলায় চড়িয়ে ধান ভাসিয়েছে।এখন ধানের মালিক খালকেটে নৌকা আনলে নৌকার মাঝি নৌকায় করে ধান লুট করে নিয়ে যেতে পারে।প্রসঙ্গঃ সজিব ওয়াজেদ জয় একত্রিশ... ...বাকিটুকু পড়ুন

×