somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঠগীঃ উপমহাদেশের এক ভয়ঙ্কর ভুলে যাওয়া অধ্যায় (দ্বিতীয় পর্ব)

২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম পর্ব http://bit.ly/1gVUCIp

সারা ভারত জুড়ে ছড়িয়ে ছিল ঠগীরা, ব্যতিক্রম ছিল না বাংলাও। আরও ভাল করে বলতে গেলে, কলকাতার কালীঘাট ছিল সমস্ত ঠগীদের তীর্থক্ষেত্র। লুটের মাল থেকে কিছুটা অংশ সব সময় সরিয়ে রাখা হত কালীঘাটে নিবেদনের উদ্দেশ্যে।
এছাড়া বাংলার ঠগীরা ছিল বাকিদের থেকে আলাদা। কারণ তারা শিকার ধরত নদীপথে।তাদের অন্য ঠগীরা বলত পাঙ্গু। ফাঁস দেয়ার জন্য তারা রুমালের পাশাপাশি দড়িও ব্যবহার করত। আগেই আলোচনা করেছি, মানুষ হত্যা ছিল ঠগীদের পবিত্র ধর্মীয় আচার। তাই মৃতদেহ কবর দেয়ায় ছিল নানা আচার অনুষ্ঠান। কিন্তু বাংলার ঠগীদের এসবের বালাই ছিল না। তারা মৃতদেহ পানিতে ভাসিয়ে দিত। তাদের বিশ্বাস ছিল, বাকি কাজ মা কালী নিজেই করবেন। তারপরও বাংলার ঠগীরা ঠগীদের অন্তর্ভুক্ত ছিল। কারণ, তারাও ঠগীদের নিজস্ব সাংকেতিক ভাষা "রামসী" ব্যবহার করত। তাদেরও দেবী ছিল মা কালী। আর প্রতিনিয়ত মাটির ঠগী মিশে যেত পানির ঠগীদের সাথে, নিপুণ দক্ষতায় এক সাথে খুন করত।
ঠগীরা সব সময় ছোট ছোট দলে বেড়িয়ে যেত। দলের সবচেয়ে বয়স্ক আর দক্ষ ঠগী হত দলনেতা। যখন তারা কোন টার্গেট ঠিক করত তখন দলনেতা দল থেকে দুই তিন জনকে টার্গেট এর উপর গোয়েন্দাগিরি করার জন্য পাঠাত। রামসীতে এদের বলা হত তিলহাই।
তারপর মূলদল মিশে যেত টার্গেটের সাথে। কোন এক অসতর্ক মূহুর্তে দলের সরদার "ঝিরণি" অর্থাৎ খুন শুরু করার আদেশ দিতেন। এরপর মিনিট খানেকের মাঝে সব শেষ। আরও বিস্তারিত নাহয় বলব অন্য কোন দিন। শেষ করছি বুকুত জমাদার নামে এক দূধর্ষ ঠগীর জবানবন্দি থেকে কিছুটা অংশ নিয়ে -
"শরৎকালের কথা। আমরা পাঁচজন বেড়িয়েছি। আমি, ঠাকুরি, ধোকুল, পান্ডে আর মোকলাল। ঝাঁসি, ভিলসা, রোলি হয়ে আমরা ভূপাল চললাম। কিন্তু ভূপাল গেলাম না। শহর ডানে রেখে নর্মদা পার হলাম। চীপানেরে গাঁয়ের পাশে নদী, গাঁয়ের ধারে মস্ত পাকুড় গাছ। হঠাৎ চোখে পড়ল কিছুদূরে অনেক লোক জটলা পাকিয়ে আছে।
আমাদের একজন খবর নিয়ে এল, ওরাও আমাদের মতোই, দেবীর সন্তুষ্টির জন্য পথে নেমেছে। কিন্তু আমাদের মত ওরাও এখনো কোন শিকার পায় নি।
সে দলে প্রায় তিন কুড়ি । কিছু ছিল রোসন জমাদারের লোক, কিছু গুলাব খাঁয়ের, কিছু মাদারি শেখের, কিছু মুরলি ঠাকুর এর।
আমরাও জুটে গেলাম। নাগপুর আর জব্বলপুরের মাঝখানে পেলাম প্রথম শিকার, মুন্সী শেখের দল। সংখ্যায় তারা দু কুড়ির কিছু কম। মুন্সীর অনুমতি নিয়ে তাদের সাথে চলতে লাগলাম।
দুদিন পর খবর এল, সেপাই আসছে। সাথে গোরা সাহেব। শুনে ঘাবড়ে গেলাম, সিদ্ধান্ত হল, আজ রাতেই ঝিরণি উঠবে।
সন্ধ্যার দিকেই সেপাই চলে এল।
সন্ধ্যা হতেই সাদি খানকে মুন্সীর তাঁবুতে পাঠানো হল সাদি খান কে। সে ভাল সেতার বাজাতো, কারণ মুন্সীর বিবির গানবাজনা র শখ ছিল।
শুরু হল গান। আমরা মুন্সীর কোমড়ের তলোয়ারটা একটু দেখব বলে কথায় কথায় চেয়ে নিলাম। মুন্সীর বিবি আর ছেলেমেয়েরা তখন সেতারে মশগুল। এই সময় রোসন জমাদার ঝিরণি দিল। কি করে যেন মুন্সী মুহূর্তে সব বুঝে গেল। সে আমাদের ঠেলে ফেলে খুন খুন বলে দে ছুট। কিন্তু দু পা যাওয়ার আগেই তাকে শুইয়ে দেয়া হল।
মুন্সীর বিবি আর চাকরগুলো অবশ্য গলায় রুমাল ধরার আগ পর্যন্ত কিছু টের পায় নি।
এছাড়া যখন এসব হচ্ছিল তখন গুলাব খাঁয়ের লোকজন চেঁচিয়ে গান ধরেছিল, যাতে সিপাইরা টের না পায়। আমরাও মাঝেমধ্যে ফাঁক পেলে গাইছিলাম বৈ কি।
এছাড়া দুটো ঘোড়া ইচ্ছে করে ছেড়ে দেয়া হয়েছিল। সেপাইদের তাঁবুর আশেপাশে কয়েকজন চেঁচামেচি করতে করতে তাদের পিছু ছোটাছুটি করছিল।
এই তালেগোলে সেপাইরা কিছু টেরই পায় নি। সেপাইদের কথায় মনে হল, একবার ফিরিঙ্গিয়ার দলের সাথে চার সেপাই আর এক ইংরেজি সাহেবের ঝিরণি দিয়েছিলাম। শুনবেন না কি সে ঘটনা? "

( বিঃদ্রঃ উল্লেখিত জবানবন্দিতে কোন কল্পিত অংশ নেই। পুরোটাই আদালতে ঠগীদের বিচার চলার সময় এক ঠগীর নিজ মুখে দেয়া জবানবন্দি।
** ফিরিঙ্গিয়া ছিল সমগ্র ভারতের সবচেয়ে দুধর্ষ আর হিংস্র ঠগী। হাজার হাজার খুন করা ঠগীদের মাঝেও সে ছিল কিংবদন্তী। তাকে ইংরেজরা কখনোই ধরতে পারে নি।
তাই শেষ পর্যন্ত ইংরেজরা ফিরিঙ্গিয়ার মা ও স্ত্রীকে ধরে নিয়ে অত্যাচার চালায়। এখবর পেয়ে ফিরিঙ্গিয়া স্বেচ্ছায় আত্মসমর্পণ করে। সে গল্প অন্যদিন বলব। তবে সে সত্যিই কোন সাদা মানুষকে খুন করেছিল কি না তার কোন ঐতিহাসিক দলিল নেই। তবে না করার সম্ভাবনাই বেশি )
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৪
১৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×