somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুখবর: আন্তর্জাতিক প্রতিযোগিতায় সেরা ১৫-এ দেশের তিন আলোকচিত্র

১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে আব্দুল মুমিনের তোলা সাতছড়ি জাতীয় উদ্যানের ছবিটি।

বিজয়ের মাসে একটি সুখবর। এ বছর বাংলাদেশের তিনটি ছবি সংরক্ষিত অঞ্চল ও এর জীববৈচিত্রের ছবি নিয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘উইকি লাভস আর্থ (ডব্লিউএলই)’ এর চূড়ান্ত বিজয়ী তালিকায় স্থান করে নিয়েছে। চূড়ান্ত ফলাফল অনুযায়ী সেরা ১৫টি ছবির মধ্যে বাংলাদেশের আব্দুল মুমিনের তোলা সাতছড়ি জাতীয় উদ্যানের একটি ছবি তৃতীয় ও বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে তার তোলা বন বাটনের অপর একটি ছবি অষ্টম এবং শাহেনশাহ বাপ্পির তোলা কাঠ শালিকের একটি ছবি ১২তম স্থান লাভ করেছে।

প্রতিযোগিতায় এবারের ফলাফলে রাশিয়ার আধিপত্য বেশি। সেরা দশটার মধ্যে প্রথম ও দ্বিতীয়সহ ৫টাই তাদের। রাশিয়ার একাতেরিনা ভাসেজিনার তোলা সাখালিন দ্বীপের ছবি ও ইলায়া তিমিনের তোলা রাশিয়ান আর্কটিক জাতীয় উদ্যানের ছবি যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান লাভ করেছে। চলতি বছর এ প্রতিযোগিতায় ৩২টি দেশের ৭ হাজারের বেশি অংশগ্রহণকারী প্রায় ৯০ হাজার ছবি নিয়ে অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় অষ্টম হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একই আলোকচিত্রী আব্দুল মুমিনের তোলা বন বাটনের ছবিটি।

এবার প্রতিযোগিতায় বাংলাদেশ পর্বে ৩৭১ জন অংশগ্রহণকারী ২৮০০ ছবি জমা দিয়েছেন। সেখান থেকে বিজয়ী সেরা ১০টি ছবি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পাঠানো হয়েছিল।

প্রতিযোগিতায় ১২তম স্থান লাভ করেছে শাহেনশাহ বাপ্পির তোলা কাঠ শালিকের ছবিটি।

২০১৪ সালে এ প্রতিযোগিতাটি শুরু হয়। আন্তর্জাতিক এ আলোকচিত্র প্রতিযোগিতা প্রতিবছর মে মাসে বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশগুলো স্ব-স্ব সংরক্ষিত অঞ্চলের ছবি নিয়ে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় সহযোগী হিসেবে ইউনেস্কোর বায়োস্ফিয়ার রিজার্ভ নেটওয়ার্কও সহযোগী হিসেবে ৪০০০ ছবি দিয়েছিল।

আন্তর্জাতিক ভাবে বিজয়ী সবগুলো ছবি দেখা যাবে এই ঠিকানায়: উইকি লাভস আর্থ ছবি প্রতিযোগিতার বিজয়ী ছবির তালিকা

আরও একটি মজার ব্যোপার হলো, উইকিপিডিয়ার অফিসিয়াল ফেসবুক পেইজের কাভার ফটোও এখন সাতছরির এই ছবি ;)
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৯
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×