somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার বৈকালিক ভ্রমন ও কিছু আজাইরা প্যঁচাল।

৩১ শে মে, ২০১৪ রাত ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায় প্রতি বিকালেই হাঁটতে বের হই। বৈকালিক ভ্রমন।ঘুম-কাতুরে বলে প্রাতভ্রমন সম্ভব হয় না।নির্দিষ্ট একটা সময়ে নির্দিষ্ট একটা পথ ধরে হাঁটা আমার অভ্যাস কারন এসব রাস্তায় গাড়ী চলাচল অনেক কম।
এই হাঁটার পথের পাশেই একটি ছোট প্লট আছে যার আয়তন খুব বেশি হলে ৩০ হাত বাই ৩০ হাত।কিছু শিশু কিশোর এই প্লটটাকে মাঠ বানিয়ে ক্রিকেট খেলে। সোজসুজি পিচ বানানো যায়না তাই কোনাকুনি পিচ বানিয়ে খেলতে হয় কোনাকুনিতেও বোলারের জন্য কিছুটা জায়গা হলেও উইকেট কিপিং এর জন্য পাশের বাসার দেওয়ালই ভরসা।প্লটটির দুইপাশে রাস্তা দুই পাশে বাড়ী অতএব ব্যাটসম্যনকে খুব হুশিয়ারে খেলতে হয় কারন কারও দরজা জানালায় বল লাগলেই আউট। মাঝে মাঝে এখানে টান টান উত্তেজনায় "টেন-টেন" টুর্নামেন্টও হয় ।
আর একটু সামনে গেলেই ইষ্টার্ন হাউজিং এর দক্ষিন বনশ্রী প্রজেক্টে ঢোকা যায়। এই প্রবেশ পথের পাশেই একটি ৫ কাঠা পরিমান খালি প্লট আছে সেখানে কিছু কিশোর-যুবক ফুটবল খেলার কসরত করে।
এই ক্রিকেট বা ফুটবল যারা খেলছে তারা সবাই নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ঘরের সন্তান। বনশ্রী সহ এই পুরো অঞ্চলটি নিম্ন মধ্য বা মধ্যবিত্ত পরিবারে বাস অথচ এই বিশাল অঞ্চলের কোথাও একটি খেলার মাঠ নেই। পরিকল্পিত নগরী হিসাবে গড়ে উঠা ইষ্টার্ন হাউজিং এর বনশ্রী প্রকল্পে না আছে খেলার মাঠ না আছে পার্ক না আছে কোন পুকুর একই অবস্থা বসুন্ধরা সহ অন্যান্য হাউজিং প্রকল্পগুলিতে। সরকার কি এসব ছাড়াই প্রকল্প বাস্তবায়নের অনুমতি দিয়েছে ? বিনোদনের কোন ব্যবস্থা ছাড়াই এসব প্রকল্পের বাস্তবায়ন কি ভাবে সম্ভব হচ্ছে ?
মেধা বিকাশের জন্য আমরা উত্তরা-আইডিয়াল-ভিকারুন্নেসা খুঁজে বেড়াই এ+ সংখ্যা বাড়াই কিন্তু মানসিকও শারীরিক শক্তি বিকাশের জন্য আমাদের যে মাঠ+পার্ক+পুকুর+ দরকার সেদিকে আমাদের মনযোগ শুন্যের কোঠায় অতচ এসবের জন্য আমাদের কোন বৈদেশিক মূদ্রার দরকার নেই। দরকার শুধু বৈদেশিক মনোভাব।
মন ও শারীরিক শক্তির বিকাশ ছাড়া সৃজনশীল শক্তির বিকাশ ঘটানো সম্ভব নয় ।
তাই আমাদের প্রত্যেকের উচিত আমাদের সন্তানদের জন্য উত্তরা- আইডিয়াল-ভিকারুন্নেসার পাশাপাশি মাঠ-পার্ক-পুকুর খুঁজে বেড়ানো।
আমাদের দেশের শাসক শ্রেনী গনতন্ত্র বিকাশে যত উৎসাহী এসব গুরুত্বপূর্ন বিষয়গুলি বিকাশে মোটেই উৎসাহী নন বরং আনুসাঙ্গিক অনুসঙ্গগুলি ভরাটে ও দখলে অতি-উৎসাহী।
ঢাকা সহ দেশের বড় বড় শহরগুলিতে যদি কোন বড়ধরনের ভূমিকম্প হয় মানুষের তখন আত্মরক্ষার জন্য খোলা জায়গা আছে কি ? ঢাকাতো এখনই একটা মৃত্যু ফাঁদ।দুর্যোগের সময় এই ফাঁদ থেকে বাঁচতে হলে আমাদের এসবের অনেক বেশি প্রয়োজন।
আমরা আসলে আত্মরক্ষায় নয় আত্মধংসের প্রতিযোগিতায় নেমেছি।
স্বয়ং বিধাতা তার অপশন শেষ করে দিয়েছেন নাহয় তিনি আমাদের জন্য হয়তো কাউকে পাঠাতেন!!!
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৪ রাত ১২:১৮
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঢাকার কাকগুলো গেলো কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:১০


স্কটল্যান্ড থেকে ২০২৪ সালে ফিরে আসার পর থেকে আমি একটা অদ্ভুত পরিবর্তন টের পাচ্ছি। সকালের শব্দটা যেন অন্যরকম হয়ে গেছে। আমার বার্ডওয়াচার বন্ধুরা বছরের পর বছর ধরে সতর্ক করে... ...বাকিটুকু পড়ুন

সুস্থধারায় ফিরছে রাজনীতি; আম্লিগের ফেরার পথ আরো ধূসর হচ্ছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:১০


গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে একে অপরের মধ্যে কোথাও কোথাও... ...বাকিটুকু পড়ুন

দেশে টেকসই পরিবর্তন আনতে এই 'প্ল্যান'-গুলো আমাদের পরবর্তী প্রধানমন্ত্রীর লিস্টে আছে কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৮



আসসালামু আলাইকুম।
দেশে টেকসই পরিবর্তন আনতে নিচের বিষয়গুলোর উপর নজর দেওয়া জরুরী মনে করছি।

প্ল্যান - ১
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রত্যেকটিতে গবেষণার জন্যে ফান্ড দেওয়া দরকার। দেশ - বিদেশ থেকে ফান্ড... ...বাকিটুকু পড়ুন

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৮

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !



বাংলাদেশে নূতন ভাবে এই প্রসঙ্গটি আসতে শুরু করছে ।
আমাদের আইনে এই ব্যাপারে নির্দিষ্ট কিছু আছে কিনা জানা নেই । তবে বিরোধী দল সংসদে
তাদের... ...বাকিটুকু পড়ুন

পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

লিখেছেন খায়রুল আহসান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১০

আমরা ০৯ জিলহজ্জ্ব/০৫ জুন রাত সাড়ে দশটার দিকে মুযদালিফায় পৌঁছলাম। বাস থেকে নেমেই অযু করে একসাথে দুই ইকামায় মাগরিব ও এশার নামায পড়ে নিলাম। নামাযে ইমামতি করেছিলেন আমাদের দলেরই একজন,... ...বাকিটুকু পড়ুন

×