somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পায়ের আওয়াজ পাওয়া যায় ?

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকার পেটাচ্ছে! বি এন পি চেঁচাচ্ছে ! আমরা কাঁপছি আর ভাবছি।কি হবে? এভাবে কতকাল ? এক সময় সোনার বাংলা চাইতাম। যখন দেখলাম সেটা সম্ভব না তখন চাওয়াটা কমিয়ে এনে একটা সুন্দর বাংলা চাইলাম এখন আর সুন্দর বাংলাও চাই না । এখন স্বপ্ন দেখি একটি "সুস্থ বাংলা"র।আমার জন্য নয় আমার সন্তানের জন্য।

আমার সয়ে গেছে আসলে বাধ্য হয়ে সয়েছি। না সয়ে যে উপায় নেই কিন্তু এখন যে সইবার উপায়ও নেই !!এখন হয় পেটাতে হবে না হয় চেচাঁতে হবে কাঁপাকাঁপির সূযোগ নেই। তবুও কাঁপতে হয়। সবাইর পক্ষেতো চেঁচানো আর পেটানো সম্ভব নয়। আমরা সেই দলে।আমরা কাঁপছি।

ছোট বেলায় একটা গল্প পড়েছিলাম ,একটু চেষ্টা করে দেখি গল্পটা কতটুকু মনে আছে ।

সৈয়দ আলী আর মেহের আলী দুই বন্ধু। একেবারে ন্যংটা কালের বন্ধু।একই গ্রাম একেবারে পাশাপাশি বাড়ী।একসাথে বড় হয়েছে একই স্কুল-কলেজে পড়েছে।চাকুরিতে যোগদানের পরও তাদের মধ্যে আগের মতই যোগাযোগ ছিল।
চাকুরি থেকে অবসর নেওয়ার পর তারা দুই বন্ধু মিলে সিদ্ধান্ত নিল তারা গ্রামে চলে যাবে এবং আমৃত্যু সেখানেই জীবন কাটাবে।
গ্রামে তাদের জমি-জিরাত নেহায়েৎ কম ছিল না।নিজেদের ভিটির উপর ঘব-বাড়ী তুলে তারা বেশ সুখেই জীবন কাটাচ্ছিল ।

এ বাড়ীতে ভাল কিছু রান্না হলে ও বাড়ীতে যাচ্ছিল ওবাড়ীতে পিঠা-পুলি তৈরী হলে এবাড়ীতে আসছিল।

তাদের বাড়ীর সীমানার মাঝামাঝি একটি বাঁশঝাড় ছিল্।এর প্রকৃত মালিক কে তা নিয়ে তাদের মাথাব্যাথা ছিল না। যার যখন প্রয়োজন হতো সেই বাঁশ কেটে নিত । এভাবেই চলছিল।

ব্যাপারটা একদিন গ্রামের মাতাব্বরের চোখে পড়লো।একদিন মেহের আলীকে বাঁশ কাটতে দেখে মাতাব্বর সৈয়দ আলীকে বুজাতে সমর্থ হলো যে যেহেতু বাঁশ ঝাড়টির মালিকানা নির্ধারিত হয় নি তাই মেহের আলী বাঁশ কাটার আগে সেয়দ আলীকে জিজ্ঞাসা করা উচিত ছিল !

এভাবেই শুরু। মাতব্বরের উসকানিতে তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে বিরোধ শুরু হলো এবং গ্রামে দুটি পক্ষের সৃষ্টি হলো ।

এক সময় এই বিরোধ আদালত পর্যন্ত গড়াল। দীর্ঘ দিন মামলা চললো।এক সময় এই মামলা শেষ হলো।

মামলা শেষ হওয়ার পর সৈয়দ আলী আর মেহের আলী হিসাব করতে বসলো।

হিসাব করে দেখলো তাদের কাছে এখন শুধু ভিটে-বাড়ীটা আছে আর সবকিছু মাতাব্বরের পেটে।


গনতন্ত্রের রক্ষকরা একদিন হয়তো দেখবেন গনতন্ত্রটা আপনাদের হাতে ক্ষমতাটা অন্যদের হাতে।
না আমি কোন "ইউনিফর্ম"ধারীদের কথা বলছিনা আমি বলছি "পরজীবীদের" কথা।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মীয়তা বজায় রাখা ইসলামে ফরজ

লিখেছেন ঢাকার লোক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:১৪

ইসলামে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা (সিলাতুর রাহিম) একটি মৌলিক নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। এটি কেবল সামাজিক শিষ্টাচার নয়; বরং আল্লাহর নির্দেশিত ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ। কুরআন ও হাদীসে বারবার আত্মীয়তার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ইলিশ

লিখেছেন ইসিয়াক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:২৬


ইলিশ!ইলিশ!! রূপালী ইলিশ, কোথায় তোমার দেশ? 
ভোজন রসিকের রসনায় তুমি তৃপ্তি অনিঃশেষ। 

সরষে- ইলিশ, ইলিশ-বেগুন আরও নানান পদ
যেমন তেমন রান্না তবুও খেতে দারুণ সোয়াদ

রূপে তুমি অনন্য ঝলমলে ও চকচকে।
যে... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৬



ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন

শুধু দ্বিতীয় রিফাইনারি (ERL-2) টা করে দেখান , সবার মুখ বন্ধ হয়ে যাবে !

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৫০


গতকাল নাটকীয়তায় ভরা একটা দিন আমরা পার করলাম । রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যেন ঝড় বয়ে গেল। পুরো সোশ্যাল মিডিয়া যেন দুই ভাগে ভাগ... ...বাকিটুকু পড়ুন

×