somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন অপরাজেয় মা ।

০৯ ই মে, ২০১৫ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায় ৭/৮ বছর আগের কথা।প্রতিদিনের মত সকাল বেলা কর্মক্ষেত্রে যাওয়র জন্য বাসা থেকে বের হতে দেখি গেইটের সাথে একটা হুইল চেয়ার শিকল দিয়ে আটকানো। ব্যপারটা কিছুটা কৌতুহল সৃষ্টি করলেও মনে তেমন দাগ কাটে নি । বেশ কয়েকদিন একই ব্যপার।সেই শেকল দিয়ে আটকানো হুইল চেয়ার। কৌতুহলটা চরমে পৌছালো।রাতে বাসায় ফিরে স্ত্রীর কাছে জিজ্ঞাসা করে বৃত্তান্ত কিছুটা জানলাম।

আমাদের পাশের ফ্ল্যাটে নূতন ভাড়াটিয়া এসেছে তাদের একমাত্র ছেলে পঙ্গু, স্থনীয় একটি কিন্ডার গার্টেনে পড়ে, এই হুইল চেয়ার দিয়ে তাকে আনা নেওয়া করতে হয়্। একতলা বা দুতলায় সুবিধামত বাসা না পাওয়াতে তিনতলায় বাসা নিতে বাধ্য হয়েছে।

আশ্চার্য নগর জীবন !৪/৫ হাত দুরে পাশের ফ্ল্যাটে নুতন মানুষ এসেছে পনের দিন হয়ে গেছে অথচ এখনও একবারও দেখা হয় নি।

পরের দিনই অন্য রকম এক বাস্তবতার মুখোমুখি হলাম।
দরজা খুলে বের হতেই দেখি এক মহিলা একটা হুইল চেয়ার নিয়ে নীচে নামছে।বুঝলাম এটাই সেই শেকল বাঁধা হুইল চেয়ার। সাথে আমিও নামলাম।মহিলা চেয়ারটিকে সেই একই জায়গায় প্রতিদিনের মত শেকল দিয়ে তালা মারলেন তারপর আবার উঠে গেলেন। কেন জানি আজ অপেক্ষা করতে লাগলাম । প্রায় ১৫ মিনিট পর দেখলাম সেই মহিলা, স্কুলের ড্রেস পরা ৫/৬ বছরের একটি ছেলেকে কোলে করে এনে হুইল চেয়ারে বসালেন তারপর শেকলের তালা খুলে হুইল চেয়ার ঠেলতে ঠেলতে চললেন স্কুলের দিকে।

দুদিন পর নিজে থেকে ওনার ফ্ল্যাটে গিয়ে সবার সাথে পরিচিত হলাম।ছেলেটিকেও দেখলাম ,হামাগুড়ি দিয়ে চলে।কিন্তু মুখখানা হাসিমাখা। পা দুটি সম্পূর্ন অকেজো তা ছাড়া তার অন্য আর একটি সমস্যার কারনে পস্রাব-পায়খানা আটকে রাখতে পরে না।


ছেলেটি কিছুটা অস্বাভাবিকতা নিয়েই জন্মগ্রহন করেছিল। তবে তা নিরাময়যোগ্য ছিল। জন্মের কিছুদিন পর ডাক্তার তার মেরুদন্ডের ভিতর একটি টিউমার শনাক্ত করেন এবং অপারেশানের মাধ্যমে তা অপসারন করতে পারলেও কোন একটি শিরা বা উপশিরা কেটে যাওয়ায় ছেলেটি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায়।হারিয়ে ফেলে তার পায়খানা-প্রস্রাব নিয়ন্ত্রনের ক্ষমতা ।
তিন তলা বাসা তারা ছেড়ে দিয়েছে।প্রায় দুই বছর আমরা পাশাপাশি ছিলাম।এই দু বছর প্রায় প্রতিদিন এই মা তার ছেলেকে তিনতলায় উঠাতো-নামাতো।কোনদিন তার মধ্যে এতটুকু ক্লান্তি দেখিনি।এমন কি তার মুখটাও মলিন দেখিনি। ছেলেটির বাবা ক্যান্সারের রোগী। ইচ্ছা থাকলেও সাহায্য করতে পারতেন না।
ছেলেটি মাঝে মাঝে আমাদের বাসায় আসতো। তবে বেশীক্ষন থাকতোনা। ঐ বয়সেই ও বুঝে গিয়েছিল তার শরীরের সবচেয়ে দু্‌র্গন্ধময় জিনিসগুলো নিয়ন্ত্রন করার ক্ষমতা তার নেই।
ছেলেটা এখনও এই এলাকায় থাকে। এখনও সে স্কুলে পড়ে। মাঝে মাঝে রাস্তায় দেখা হয়।মুখখানা সেই হাসি মাখা।
ছেলেটি অনেক বড় হয়েছে। মা জানে তার ছেলে কোনদিন কর্মক্ষম হবে না।আক্ষরিক অর্থেই নিজের পায়ে কোনদিন দাঁড়াতে পারবে না। তবুও প্রতিদিন ঠেলে চলেছেন নিজের সন্তানের ভাগ্যের হুইল।
যতদিন মা বেঁচে আছেন ততদিন তার ছেলের বোঝা ঠিকই বয়ে যাবেন।
সন্তানের বয়স বাড়ে কিন্তু মায়ের বোঝা বাড়ে না।
সন্তানের বোঝা কখনও মায়ের কাছে ভারী মনে হয় না একমাত্র মৃত্যু ছাড়া।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মীয়তা বজায় রাখা ইসলামে ফরজ

লিখেছেন ঢাকার লোক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:১৪

ইসলামে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা (সিলাতুর রাহিম) একটি মৌলিক নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। এটি কেবল সামাজিক শিষ্টাচার নয়; বরং আল্লাহর নির্দেশিত ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ। কুরআন ও হাদীসে বারবার আত্মীয়তার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ইলিশ

লিখেছেন ইসিয়াক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:২৬


ইলিশ!ইলিশ!! রূপালী ইলিশ, কোথায় তোমার দেশ? 
ভোজন রসিকের রসনায় তুমি তৃপ্তি অনিঃশেষ। 

সরষে- ইলিশ, ইলিশ-বেগুন আরও নানান পদ
যেমন তেমন রান্না তবুও খেতে দারুণ সোয়াদ

রূপে তুমি অনন্য ঝলমলে ও চকচকে।
যে... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৬



ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন

শুধু দ্বিতীয় রিফাইনারি (ERL-2) টা করে দেখান , সবার মুখ বন্ধ হয়ে যাবে !

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৫০


গতকাল নাটকীয়তায় ভরা একটা দিন আমরা পার করলাম । রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যেন ঝড় বয়ে গেল। পুরো সোশ্যাল মিডিয়া যেন দুই ভাগে ভাগ... ...বাকিটুকু পড়ুন

×