somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেয়রদের আপগ্রেড বনাম ঢাকাবাসীর আপার গ্রেড।

৩০ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের নতুন মেয়ররা মন্ত্রীর সমান পদমর্যাদা পাচ্ছেন । ভালইতো। এখন আপগ্রেডের যুগ, মেয়ররা আপগ্রেড পেতেই পারেন।
তবে আমরা ঢাকাবাসীরাও মেয়রদের কাছ থেকে কিছুটা আপার গ্রেড আশা করতে পারি।
মেয়র ভাইরা, আমাদের সমস্যার শেষ নেই । শুরুও নেই! মাথা-লেজ এক হয়ে সব গোল হয়ে গেছে । তাই এর সমাধান অসম্ভব।
ঢাকাবাসীরাও এখন আর কোন সমস্যাকে সমস্যা মনে করে না, মনে করে এটা তাদের জীবনের অংশ !!
তবুও আমরা আশায় আছি কারন আপনারা আমাদের আশ্বাস দিয়েছেন। আপনাদের মেয়াদকালে বেশী নয় মাত্র ২/৪ সমস্যার সমাধানও যদি হয় আমরা ভাববো "অনেক হলো"।
যানজট সমস্যা সমাধান করা যাবে কিনা জানি না তবে যে হারে জনজট বাড়ছে তাতে যানজট-জনজট এবং বৃষ্টি হলে জলজট মিলে যে অদূর ভবিষতে একটা ভজঘট সৃষ্টি হবে তা প্রায় নিশ্চিত!!
যানজট আমাদের সয়ে গেছে বা তার সমাধানের চেষ্টাও চলছে। এখন প্রধান সমস্যা হলো জলজট। যা আমাদের জন্য জীবন- মরন সমস্যা ! মেঘেও আমাদের ভয় রোদেও ভয়। দুটি কারনই পানি।

বৃষ্টির দিনে ফোঁটা পড়লেই হলো নট নড়নচড়ন, গড়িয়ে যাবার জায়গা নেই! ইট-সিমেন্ট- লোহার জঙলে তস্কর নগরবিদদের আশীর্বাদে বিলিন হয়ে হয়ে গেছে পানি নিস্কাশনের জায়গা। ঝিল থেকে সরু ড্রেইন,সরু ড্রেইন থেকে আরও সরু কালভার্ট, কালভার্ট থেকে কখন যে আমরা আরও বেশি সরু পাইপে ঢুকে পড়ি তার অপেক্ষায় আছি!!! ফলাফল, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা। এই জলাবদ্ধতার জন্য সবচেয়ে বেশি দায়ী শহরের ভিতর ও আশেপাশের আবাসন প্রকল্পগুলো। এসব মাফিয়াদের ভূমি আগ্রাসন বন্ধ করতে পারলে জলাবদ্ধতার সমস্যা অর্ধেক কমে যেত
আপনারা কি পারবেন তস্করদের সাথে টক্কর দিয়ে এই জলাবদ্ধতা থেকে ঢাকাবাসীকে উদ্ধার করতে ?
গরমের দিনে পানির সল্পতা । তা ছাড়া সবসময় পানিতে ময়লা, খাওয়ার অযোগ্য পানি। পানি ফুটিয়ে ফিল্টার করার পরও খাওয়ার পানি নিরাপদ হয় না।
তাই মেয়র ভাইদের কাছে অনুরোধ ঢাকার জলাশয়ের যতটুকু বাকী অত্যন্ত ততটুকু রক্ষা করুন। যেটুকু গেছে তা উদ্ধার করার জন্য চেষ্টা করা সময়ের অপচয় মাত্র!

পৃথীবির বাসের অযোগ্য শহরের তালিকায় শীর্ষে থাকা ঢাকা শহরের সব সমস্যা সমাধান কোন কালেই সম্ভব নয়। কিন্ত খাওয়ার পানিসহ নিরাপদ পানি সরবরাহ মনে হয় অসম্ভব নয়।
তাই মেয়রভাইদের কাছে অনুরোধ হাজার সমস্যার সমাধানের চেষ্টা না করে প্রধান কয়েকটি সমস্যা সমাধানের দিকে মনযোগ দিন। তাতে মানুষ হয়তো আরাম পাবে না তবে স্বস্তি পাবে। এই স্বস্তিটুকুই ঢাকাবাসীর জন্য আপারগ্রেড!
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:০০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মীয়তা বজায় রাখা ইসলামে ফরজ

লিখেছেন ঢাকার লোক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:১৪

ইসলামে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা (সিলাতুর রাহিম) একটি মৌলিক নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। এটি কেবল সামাজিক শিষ্টাচার নয়; বরং আল্লাহর নির্দেশিত ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ। কুরআন ও হাদীসে বারবার আত্মীয়তার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ইলিশ

লিখেছেন ইসিয়াক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:২৬


ইলিশ!ইলিশ!! রূপালী ইলিশ, কোথায় তোমার দেশ? 
ভোজন রসিকের রসনায় তুমি তৃপ্তি অনিঃশেষ। 

সরষে- ইলিশ, ইলিশ-বেগুন আরও নানান পদ
যেমন তেমন রান্না তবুও খেতে দারুণ সোয়াদ

রূপে তুমি অনন্য ঝলমলে ও চকচকে।
যে... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৬



ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন

শুধু দ্বিতীয় রিফাইনারি (ERL-2) টা করে দেখান , সবার মুখ বন্ধ হয়ে যাবে !

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৫০


গতকাল নাটকীয়তায় ভরা একটা দিন আমরা পার করলাম । রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যেন ঝড় বয়ে গেল। পুরো সোশ্যাল মিডিয়া যেন দুই ভাগে ভাগ... ...বাকিটুকু পড়ুন

×