somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্যারেইডোলিয়া প্র্যাংক

২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনা ১:

প্র্যাক্টিক্যাল ক্লাসে এক দিকে আঙ্গুল উঁচিয়ে এক ক্লাসমেটের উদ্দেশ্যে বললাম, “কত্ত বড় তেলাপোকা!” ক্লাসমেট আমার আঙ্গুল অনুসরণ করে দেখতে পেল এক সিনিয়র আপু একটা সেপারেটিং ফানেল পরিষ্কার করছে যেটার ভিতরে এক স্বাভাবিকের চেয়ে ৪ গুণ বড় একটা তেলাপোকা। শিউরে উঠল সে।

ঘটনা ২:

রাতে আমার ছোটভাই পড়াশোনা করছিল। আমি এসে ফিসফিস করে বললাম, “একটা জিনিস দেখাতাম। ভয় পাবি না তো?” ও বলে, “চল দেখি”। ওকে ছাদে নিয়ে গিয়ে একদিকে আঙ্গুল তুলে বললাম,”একটা বিশাল লম্বা জ্বীন লাল পাঞ্জাবি পড়ে বসে আছে, ঐ দ্যাখ।” সে তাকিয়ে দেখতে পেল সত্যিই একটা লাল পাঞ্জাবি পড়া মানুষের আকৃতি একটা বাড়ির ছাদে আসন গেড়ে আমাদের দিকে পিঠ ফিরিয়ে বসে আছে। “ওরে আল্লাহরে!” বলে লাফিয়ে ছোটভাই পারলে আমার কোলে উঠে যায়।

এখানে প্রথম ঘটনাটা সত্য। পরেরটা বানানো। আমি কোন সম্মোহনের কৌশল জানি না যার মাধ্যমে আমি আজব জিনিস দেখিয়েছি। এই প্র্যাংক-প্লেটা প্রচলিত না আমার আবিষ্কৃত তাও জানি না। এর নাম দিলাম “প্যারেইডোলিয়া প্র্যাংক”।

প্যারেইডোলিয়া হল কোন বস্তুর আকৃতি বা ইমেজের মধ্যে অন্য কোন ইমেজের সাদৃশ্য লক্ষ করা। যেমন, আকাশে মেঘের মধ্যে কোন ধর্মীয় চিহ্ন বা প্রতীক দেখতে পাওয়া। অনেক মিথের পেছনে প্যারেইডোলিয়াকে দায়ী করা হয়। যেমন, লকনেস মনস্টার জাতীয় ব্যাপার-স্যাপার।

আসলে এর জন্য দায়ী আমাদের অবচেতন মন। অবচেতন মনে সব ইমেজই থাকে। নতুন কোন ইমেজ যখন দেখি তখন সে পুরোন ইমেজের সাথে মিল খুঁজে পেলে সাথে সাথে জানান দেয়।

প্রথম ঘটনার ব্যাখ্যা সিম্পল। ঐ আপুটা ফানেলটা একটা লম্বা ডান্ডাযুক্ত ব্রাশ দিয়ে পরিষ্কার করছিলেন যেটার ব্রিসলগুলো গাঢ় খয়েরি আর কালো-তেলাপোকার গায়ের মত। আমি যখন ক্লাসমেটের মাথায় তেলাপোকা ঢুকিয়েছি তখন তার মন তেলাপোকা দেখার জন্যই প্রস্তুত হয়েছিল আর দেখেছেও তাই।

দ্বিতীয় ঘটনাটা ঘটানোর জন্য যথেষ্ট সরঞ্জাম ছিল। একটা বাড়ির ছাদে কনস্ট্রাকশনের কাজ চলছিল- আরেক তলা বাড়াবে। বালি-সিমেন্ট যেন উড়ে না যায় এ জন্য লাল রংয়ের ক্যানভাসের মত কাপড় দিয়ে ঢেকে রেখেছিল। কোন বাঁশ বা কিছুর সাথে সাথে লেগে ওটা উঁচু হয়ে অনেকটা মনুষ্য আকৃতি ধারণ করেছিল। কিন্তু পরে বাতাস এ ওটা নেমে যাওয়ায় প্র্যাংক-প্লেটা আর করা গেল না।

অনেক মজাদার কাজ সন্দেহ নেই। কিন্তু করতে চাইলে পরিস্থিতি বুঝে করতে হবে যেন এ্যাকসিডেন্ট না হয়। আমি এমন একটা ল্যাবে এটা করেছিলাম যেখানে বিভিন্ন কেমিক্যাল থাকে- যেগুলোর মধ্যে অনেকগুলো বেশ বিপদজনক ছিল। তাই ল্যাবে কাজটা করা আমার অনুচিত হয়েছে।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×