somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গ: মুরাদ টাকলা

২৪ শে জুন, ২০১৬ রাত ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুরাদ টাকলামি নিয়া ছোটখাট ফাইজলামি হইতে পারে, কিন্তু ফাইজলামি করাটারে কেউ বাংলা ভাষা রক্ষার পবিত্র দায়িত্ব মনে করলে আমি লগে নাই। এজন্য আমার নিজস্ব একটা ব্যাখ্যা আছে, সেটা শেয়ার করতে চাই।

অনেক মিডিওকার আর টপারদেরই একটা লুজার ফ্রেন্ড থাকে- যার কিনা সমাজের মানদণ্ডে গ্রহণযোগ্য অ্যাচিভমেন্ট নাই্, যে নিজেরে নিয়া সবসময় হতাশ। এরকম একটা লুজার ফ্রেন্ড সাথে থাকার ফজিলত হইল, তার উপস্থিতিতে নিজেরে সুপিরিয়র মনে হয়; আবার তার প্রতি করুণা দেখায়া, দুইটা উৎসাহব্যঞ্জক কথা বইলা নিজেরে মহৎপ্রাণ মনে করা যায়, চাইলে তারে সর্বক্ষণ দিকনির্দেশনা দিতে দিতে একেবারে নির্ভরশীল বানায়া তার উপর অথরিটিও উপভোগ করা যায়।

বাঙালি কেন্দ্রবাসী (রাজধানী), শহুরে, সংস্কৃতিসচেতন, শিক্ষিত মধ্যবিত্ত/উচ্চ মধ্যবিত্ত সমাজেরও লুজার ফ্রেন্ড আছে- সেটা হইল কেন্দ্র থেকা দূরে, গেরাইমা, তথাকথিত আনকালচার্ড, স্বল্প বা অশিক্ষিত প্রান্তিক/নিম্ন/নিম্নমধ্য/মধ্যবিত্ত জনগোষ্ঠী। শিক্ষিত মধ্যবিত্ত স্বেচ্ছায় এই দ্বিতীয় জনগোষ্ঠীর মুখপাত্র হয়া দাঁড়ায়, তাদের দুঃখ-দুর্দশার কথা তুইলা ধরে, তাদের সমাধানের পথ বাতলায় দেয় ইত্যাদি। এইটা একটা ভালো জিনিস। শিক্ষিত মধ্যবিত্তের কাছে এটার ফজিলত হইল, এতে তার সেলফ অ্যাকচুয়ালাইজেশন তৃপ্তি পায়, তারে গিল্ট কমপ্লেক্স থেকা মুক্তি দেয়, সে মোরাল হাই গ্রাউন্ডে অধিষ্ঠিত হইতে পারে- যেখান থেকা সে হলিয়ার-দ্যান-দাউ হয়া উচ্চবিত্তগোরে দুইটা গালি দিতে পারে।

আসল সমস্যা হয়, যখন সেই লুজার ফ্রেন্ড যখন কোনভাবে লেভেলে উইঠা সমান-সমান হয়া যায়- সেই্ সুপিরিয়রিটি, মহত্ব, অথরিটি তখন জলাঞ্জলি দেওনের পরিস্থিতি সৃষ্টি হয়।

তথাকথিত আনকালচার্ড নিম্নবিত্তরাও যখন ফেইসবুকে আইসাই্ পড়ল, তখন সেটারে কিছুটা সমান-সমান লেভেল ধরা যায়। তারা এখন নিজেরা নিজেরা স্ট্যাটাস আপডেট করতে পারে, পছন্দমত পেইজ লাইক করতে পারে, পেইজ বানাইতেও পারে। তখন কেমনে জানি শিক্ষিত মধ্যবিত্তের ক্লাস কনফিক্টের কামানের মুখ উচ্চবিত্তগো দিক থেকা সইরা নিম্নবিত্তগো দিকে তাক হইল- নিম্নবিত্তগো যখন আর করুণার দরকার নাই্, তখন তাগোরে লয়া মজা করা যাইতে পারে- যেমন, তারা মুরাদ টাকলা ভাষায় স্ট্যাটাস আপডেট করে, তারা রেডিও-মুন্নায় লাইক দেয়, তাদের লাইকড পেইজের লিস্ট দেখলে দেখা যায়, কুরআন-হাদীসের পেইজ আর চটির পেইজ পাশাপাশি ইত্যাদি। প্রাক্তন করুনার বিষয় যখন বর্তমান তামশার বিষয়ে পরিণত হয়- তখন পুরো ব্যাপারটা বীভৎস চেহারা লয়।

তাই বলি, এই মুরাদ টাকলা লয়া ফাইজলামি কোন মহৎ কিছু থেকা উৎসারিত না, বরং সংস্কৃতিসচেতন, শিক্ষিত জনগোষ্ঠীর ইনসিকিওরড সুপিরিয়রিটি কমপ্লেক্সের ডিফেন্স মেকানিজম।

আর এই টসটসা বাংলা লেখা সুপিরিয়র জনগোষ্ঠীর বুদ্ধিমত্তা, মনন আর নৈতিকতার বড় বড় ছ্যাঁদা আবিষ্কৃত হইসে অশ্লীল ডিএসইউ গ্রুপে।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৬ রাত ২:১২
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিদায় বন্ধু

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৩ শে মার্চ, ২০২৬ রাত ১০:৫১

ইফতার করে আজ সন্ধ্যের দিকে একটু হাটতে আর চা খেতে বের হয়েছিলাম। বিগত কয়েকদিনের মতোই গিয়ে দেখি চায়ের রেস্টুরেন্ট আজও বন্ধ। উপায় না দেখে ছোট একটা দোকান থেকে মেশিনে তৈরী... ...বাকিটুকু পড়ুন

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৪ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১২

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !




বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

×