somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সৌজন্যবোধ ও ভদ্রতাঃ ছাত্র-ছাত্রীদের করণীয়

২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছাত্র-ছাত্রীরা গৃহে এবং গৃহের বাইরে সবার সাথে সৌজন্যমূলক আচরণ করবে- এটাই প্রত্যাশিত। এখানে সৌজন্যজ্ঞাপক ও ভদ্রতাসূচক করণীয়সমূহ বিবৃত হলঃ

১. অধ্যক্ষের সামনে রক্ষিত আসনে কখনই বসবে না (অবশ্য তিনি অনুমতি প্রদান করলে বসতে পার)।
২. কলেজের সকল স্টাফ এবং দর্শনার্থীদেরকে শুভেচ্ছা জানাবে। অপরিচিতকে সর্বদা আপনি বলে সম্বোধন করবে।
৩. আগন্তক কোন সমস্যায় পড়েছেন মনে হলে তাঁকে সাহায্যের প্রস্তাব করবে। উদাহরণ স্বরূপ বলতে পার- “ Excuse me, আপনি কি কাউকে খুঁজছেন?” কিংবা “Excuse me, আমি কি আপনাকে সাহায্য করতে পারি?
৪. বয়োজ্যেষ্ঠ কোন ব্যক্তি যদি তোমার ঘরে প্রবেশ করেন, যেখানে বসে তুমি পড়ালেখা করছ কিংবা টিভি দেখছ, তৎক্ষণাৎ ওঠে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানাবে।
৫. দরজায় অথবা সিঁড়িতে ওঠা-নামার সময় কোন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বা আগন্তককে পাশে দেখলে তাকে আগে যাবার সুযোগ করে দেবে। কখনই পাশ কাটিয়ে আগে যাবার চেষ্টা করবে না। ভিড়ের মধ্যে হাঁটার সময় খেয়াল করবে, যেন বিপরীত দিকে গমনকারী ব্যক্তির সাথে ধাক্কা না লাগে।
৬. বয়োজ্যেষ্ঠরা কক্ষ থেকে বের হওয়ার সময় দরজা খুলে দেবে এবং তাঁকে আগে যেতে দিবে।
৭. দরজা দিয়ে গমনাগমনের সময় মহিলা, শিশু কিংবা বয়োবৃদ্ধদের আগে যেতে দেয়া সাধারণ ভদ্রতা। মহিলা ও বয়োজ্যেষ্ঠদের ক্ষেত্রে গাড়ির দরজা খুলে দেবে।
৮. অপরিচিত বয়োজ্যেষ্ঠ পুরুষকে ‘Sir’ এবং মহিলাকে ‘Madam’ সম্বোধন করা যেতে পারে।
৯. শিক্ষক, কর্মকর্তা, হলের প্রভোস্ট এবং বয়োজ্যেষ্ঠদের সাথে কথা বলার সময়, জাতীয় সঙ্গীত গাওয়ার সময় প্যান্টের পকেটে হাত রাখবে না। সভা, সেমিনার বা প্রার্থনা চলাকালীন সময়ে ঘরের মধ্যে হাঁটা-চলা করবে না।
১০. অন্যের কথা মনোযোগ সহকারে শ্রবণ করবে। তার বক্তব্যে আগ্রহ দেখাবে। তার বক্তব্য শেষ হলে তবেই তোমার বক্তব্য পেশ করবে। কেউ কথা বলার সময় তাকে বাধা প্রদান করা বা নিজে কথা বলার চেষ্টা করা অসৌজন্যের পরিচায়ক। কথা বলার সময় চোখে চোখ রেখে স্পষ্ট ভাষায় কথা বলবে। অন্যদিকে তাকিয়ে কারো সাথে কথা বলা চারিত্রিক দুর্বলতা এবং অসৌজন্য প্রকাশ করে।
১১. কেউ বাসায় কিংবা পার্টিতে আনুষ্ঠানিকভাবে আপ্যায়ন করলে তাকে ধন্যবাদ জানিয়ে চিঠি লেখা সৌজন্যবোধের পরিচায়ক। অনুরূপভাবে, পিকনিক বা অন্যান্য অনুষ্ঠানের সংগঠককে চিঠি লিখে ধন্যবাদ জানানো যেতে পারে।
১২. অনুরোধের ক্ষেত্রে ‘Please’, কারো সাহায্যের বিনিময়ে কৃতজ্ঞতা জ্ঞাপনে ‘Thank you’, আচরণগত ভুল-ভ্রান্তির ক্ষেত্রে- ‘I am sorry’, বা ‘Sorry’ বলা অত্যাবশ্যক।
১৩. রাস্তায় কোন অসুস্থ বা প্রতিবন্ধী ব্যক্তিকে দেখলে তাকে সহযোগিতা করা দায়িত্ববোধের পরিচায়ক।
১৪. শিক্ষকের হাতে অনেক বই-পত্র বা ভারি কোন জিনিস থাকলে ছাত্রের উচিত সেগুলো বহন করে তাঁকে সহযোগিতা করা।
১৫. তুমি Dhaka Imperial Collage–এর ছাত্র। Imperial শব্দটির আভিধানিক অর্থ রাজকীয় এবং প্রধান। দ্বিবিধ অর্থেই এই শব্দটি তোমার ক্ষেত্রে প্রযোজ্যঃ মননে, আচরণে হবে তুমি রাজকীয়, কর্মে হবে প্রধান।

ঢাকা ইমপিরিয়াল কলেজের ধর্ম ও নৈতিকতা বিষয়ক ক্লাব ‘সত্য সন্ধান’- এর পক্ষ থেকে প্রকাশিত।


View this link
আজ শ্রদ্ধার সাথে স্বরণ করছি আমাদের প্রাণ প্রিয় শাহিন স্যারকে। গতকাল সামু ব্লগে পায়চারি করছিলাম- তখনই জানতে পারলাম তিনি নেই। মনে পড়ে- একদিন প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে ক্লাসে গিয়েছিলাম। সেদিন প্রিন্সিপাল স্যার নিজ হাতে আমাদের ভেজা মাথা মুছে দিয়েছিলেন। তাঁর আত্নার মঙ্গল কামনা করছি....

সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৪
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×