somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্বিতীয় পর্বে মিসডকল কর্মসূচিসন্ধ্যা ৭টা থেকে ৯টা পর্যন্ত চলবে দ্বিতীয় পর্বের প্রতিবাদ।

২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইন্টারনেট প্যাকেজের দাম কমানোর দাবিতে মিসড কল দিয়ে নেটওয়ার্ক বিজি রাখার মাধ্যমে শেষ হলো অভিনব প্রতিবাদ কর্মসূচি। সন্ধ্যা ৭টা থেকে ৯টা পর্যন্ত চলবে দ্বিতীয় পর্বের প্রতিবাদ কর্মসূচি। রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মসূচি পালনের কথা থাকলেও প্রতিবাদ চলাকালেই এই সিদ্ধান্ত নেয় অভূতপূর্ব প্রতিবাদ কর্মসূচির আয়োজকরা।

বাংলাদেশের অনলাইন কমিউনিটিগুলো’র আয়োজনে অভূতপূর্ব এ প্রতিবাদে ইন্টারনেটের বিভিন্ন প্যাকেজের দাম কমানোর দাবিতে তৈরি করা হয়েছে ভিন্নধর্মী একটি ফেসবুকভিত্তিক ইভেন্ট ‘মিসড কল-আমার প্রতিবাদের হাতিয়ার।’ এই পেজের অনুসরণেই ফেসবুক এ খোলা হয় একাধিক ফেসবুক ফ্যানপেজ।

এসব ফ্যানপেজের মধ্যে অফিসিয়াল ফ্যানপেজটির অ্যাডমিন দুর্যোধন এবং সিডাকটিভ হিপনোটিক্স (তানজির ইসলাম বৃত্ত) নামের দুজন ফেসবুক ব্যবহারকারী।

প্রতিবাদ কর্মসূচি সম্পর্কে দুর্যধন নতুনবার্তা ডটকম প্রতিবেদককে জানান, প্রথমে মোবাইল অপারেটরদের এ বিষয়ে ইতিমধ্যেই প্রতিটি অপারেটরকেই অবহিত করা হয়েছে। এদের মধ্য থেকে গ্রামীণফোন ও এয়ারটেলের পক্ষ থেকে ইনবক্স-এ যোগাযোগ করা হয়েছে। তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন।

তিনি আরো জানান, এর পরের ফেজে আইএসপিগুলোর বিরুদ্ধে আরো অভিনব কর্মসূচি ঘোষণা করা হবে। সরকারের থেকে কমানো হলেও ভোক্তা পর্যায়ে দাম না কমানো পর্যন্ত নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

রাত নয়টায় নতুন কর্মসূচি সম্পর্কে জানানো হবে বলে তিনি জানান।

প্রসঙ্গত, ২০০৪ সালে ১ মেগাবাইট ব্যান্ডউইথের দাম ছিল ৭২ হাজার টাকা। বর্তমান দাম আট হাজার টাকা। গত আট বছরে মেগাবাইটপ্রতি ব্যান্ডউইথের দাম ৬৪ হাজার টাকা কমলেও গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের খরচ কমেনি। মাঝখানে এর ফল খেয়েছে ইন্টারনেট ব্যবসার সঙ্গে জড়িত বিভিন্ন পক্ষ। তবে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) নিজস্ব অবকাঠামো থাকায় ইন্টারনেট সক্ষমতার দাম কমিয়েছে। অন্যদিকে ২০০৪ সালে মোবাইলফোন অপারেটররা গ্রাহকের কাছ থেকে মোবাইল ইন্টারনেটে প্রতি কিলোবাইটের মূল্য নিত ০ দশমিক ০২ পয়সা। অপারেটররা এখনো এ মূল্যই নিচ্ছে।

জানা গেছে, রাজধানীর চেয়ে ঢাকার বাইরে ইন্টারনেট ব্যবহারের খরচ বেশি। ব্যান্ডউইথ পরিবহণে খরচ বেশি হওয়ায় ইন্টারনেট ব্যবহারের খরচও বেড়ে যায়। দু-একটি বিভাগীয় শহর ছাড়া জেলা শহরগুলোতে ব্যান্ডউইথ পরিবহণের ব্যবস্থা খুবই খারাপ। যেটুকু সম্ভব, তা পরিবহণ করতে অনেক খরচ পড়ে যায়; ফলে ইন্টারনেট সেবার দামও বেড়ে যায়।

এদিকে যৌক্তিকভাবে কম খরচে ইন্টারনেট সেবা প্রাপ্তির দাবিতে যে কর্মসূচি পালিত হচ্ছে তার সঙ্গে এখন স্প্যাম ম্যাসেজের অবসান ও ভালো নেটওয়ার্কের দাবিও যুক্ত হয়েছে।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×