গাজা উপত্যকায় আটক একজন ইসরাইলি সেনাকে ‘নিঃশর্তভাবে’ মুক্তি দিতে হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "তারা যদি সংকট সমাধানে সচেষ্ট হয় তাহলে ইসরাইলি সেনাকে অবিলম্বে ‘নিঃশর্তভাবে’ মুক্তি দিতে হবে।" ইহুদিবাদী ইসরাইলি সেনাবাহিনী শুক্রবার গাজার রাফাহ শহরে তাদের এক সেনার আটক হওয়ার খবর নিশ্চিত করে। বারাক ওবামা বলেন, ২৩ বছর বয়সি ইসরাইলি সেনা হাদার গোলদিনের মুক্তির ওপর সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়টি নির্ভর করছে। মার্কিন প্রেসিডেন্ট গাজা উপত্যকার নারী ও শিশুদের ওপর ইসরাইলি নরপশুদের বর্বরোচিত হামলাকে ‘আত্মরক্ষা’ বলে উল্লেখ করেন। অত্যন্ত নির্লজ্জভাবে তিনি বলেন, হামাসের রকেট হামলা থেকে আত্মরক্ষা করার জন্য ইসরাইল গাজায় হামলা চালাচ্ছে। মানবাধিকারের কথিত রক্ষক আমেরিকার প্রেসিডেন্ট এমন সময় গাজা আগ্রাসনের পক্ষে সাফাই গাইলেন যখন ইসরাইলের চলমান হামলায় নিহতদের শতকরা ৮০ ভাগ বেসামরিক নাগরিক বলে স্বীকার করেছে জাতিসংঘ। গত ২৬ দিনের গাজা আগ্রাসনে অন্তত ১,৭০০ মানুষ নিহত ও অপর প্রায় ৯,০০০ ফিলিস্তিনি আহত হয়েছে। অন্যদিকে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস শুধুমাত্র ইসরাইলি সেনাদের ওপর হামলা চালাচ্ছে যাতে এ পর্যন্ত তেল আবিবের স্বীকারোক্তি অনুযায়ী ৬৩ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে। তবে হামাস বলেছে, তারা অন্তত ১৩০ জন ইহুদিবাদী সেনাকে জাহান্নামে পাঠিয়েছে। এদিকে ইসরাইল শুক্রবার তাদের এক সেনার নিখোঁজ হওয়ার খবর দিলেও হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেড আজ (শনিবার) জানিয়েছে, নিখোঁজ ইসরাইলি সেনার কোনো খবর তাদের কাছে নেই। তবে রাফাহ শহরে অভিযান চালাতে যাওয়া একদল যোদ্ধার সঙ্গে ব্রিগেডের কেন্দ্রীয় কমান্ডের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ কারণে ওই যোদ্ধাদের সঙ্গে নিখোঁজ ইসরাইলি সেনা হয়তো ইহুদিবাদীদেরই হামলায় নিহত হয়েছে বলে কাসসাম ব্রিগেড জানিয়েছে আর অন্যদিকে গাজার গনহত্যা থেকে বিশ্ব বাসির দৃষ্টি ফেরাতে ইসরায়েল যুদ্ধ বিরতির নাটক শুরু করেছে
মামাবাড়ির আবদার : ইসরাইলের সৈন্যকে ছেডে দিন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কোথায় পাই পাগলের শ্বশুর

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।